পানশালার নর্তকীদের ঠুমকো নাচে মজে দুই উর্দিধারী, ভিডিও ভাইরাল হতেই শোরগোল

Share:

নিজস্ব প্রতিনিধি, লখনউ: অশ্লীলতা রোখার গুরুদায়িত্ব তাঁদের উপরে। অথচ মঞ্চের নিচে সামনের সারিতে বসেই পানশালার নর্তকীদের উদ্দাম নাচ মন্ত্রমুগ্ধের মতো দেখছেন খাকি উর্দিধারী দুই পুলিশ কর্মী। আইনরক্ষকদের এমন কীর্তির ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হতেই শোরগোল পড়ে গিয়েছে। নিন্দায় সরব হয়েছেন সাধারণ মানুষ। আর বিপাকে পড়েই পানশালার নর্তকীদের ঠুমকো নাচে মজে থাকা দুই পুলিশ কর্মীর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করার কথা জানিয়েছেন জেলার পুলিশ সুপার।

সমাজমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওটি কৌশাম্বী জেলার অন্তর্গত কড়া ধাম থানার হব্বু নগর গ্রামের। ওই গ্রামটিতে এক মেলার আয়োজন করেছিলেন স্থানীয়রা। সেই মেলায় যাতে আইনবিরুদ্ধ কোনও কাজ না হয় এবং নিরাপত্তা ব্যবস্থা ঠিক থাকে তার জন্য দুই কনস্টেবল  রাঘবেন্দ্র ও গোবিন্দ রানাকে মোতায়েন করা হয়েছিল। গতকাল বুধবার (১৬ সেপ্টেম্বর) গভীর রাতে গ্রামীণদের মনোরঞ্জনের জন্য মেলায় পানশালার নর্তকীদের নিয়ে এসে ঠুমকো নাচের আসর বসিয়েছিলেন উদ্যোক্তারা। ভিড় জমিয়েছিলেন মেলা দেখতে আসা স্থানীয়রা। আর সেই ভিড়ের মধ্যে প্রথম সারিতে কুর্সিতে আসীন রয়েছেন দুই কনস্টেবল রাঘবেন্দ্র ও গোবিন্দ রানা। নর্তকীদের উদ্দাম নাচে মন্ত্রমুগ্ধ হয়ে পড়েছেন। নাচের আসরে হাজির বেশ কয়েকজন দুই কনস্টেবলের কীর্তি মোবাইল বন্দি করে সমাজমাধ্যমে আপলোড করেছে।

ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন উঠেছে-কিভাবে মেলার নিরাপত্তার দায়িত্ব ছেড়ে দুই কনস্টেবল প্রাপ্তবয়স্কদের নাচ দেখতে বসে পড়লেন? ডিউটির সময়ে কীভাবে মস্তিতে মেতে উঠলেন? কৌশাম্বীর পুলিশ সুপার সত্যনারায়ণ প্রজাপত জানিয়েছেন, সমাজমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও দেখে স্বতঃপ্রণোদিত হয়ে বিভাগীয় তদন্ত শুরু করা হয়েছ। তদন্ত শেষ হলেই এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

কবে শুরু হচ্ছে JEE Main থেকে UGC NET, সম্ভাব্য সূচি প্রকাশ NTA-এর

জল্পনায় সিলমোহর! বাগদানের ছয় মাস পর আলাদা হয়ে গেলেন ক্রিকেটার পৃথ্বী শ ও আকৃতি

স্কলারশিপের নামে বাংলাদেশি পড়ুয়াদের প্রতারণা পাকিস্তানের, নীরব তারেক রহমানের সরকার

পাকিস্তান বোর্ডের সঙ্গে আইনি লড়াইয়ে জোর ধাক্কা ক্রিকেটার মহম্মদ রিজওয়ানের

বেআইনি নির্মাণের অভিযোগে ক্যানাল ইস্ট রোডে তিনতলা ভবনে অভিযান চালাল সিবিআই

চিকি‍ৎসক আদালতে, ডাক্তার সেজে রুগীদের প্রেসক্রিপশন লিখছেন গাড়ির চালক, ভাইরাল ভিডিও

গাঙ্গুরামের নিমকিতে পালক, আমিনিয়ায় পচা মাংস! অভিযানে গিয়ে চক্ষু চড়কগাছ আধিকারিকদের

মহিলারাই আবাস যোজনার মালিক, নারী ক্ষমতায়নে বড় সিদ্ধান্ত শুভেন্দু সরকারের

প্রধানমন্ত্রী হিসেবে মোদির উপহার পাওয়া ১,৪৯৮ উপহার সামগ্রী উঠল নিলামে

আর কিছুক্ষণের মধ্যেই ঘনিয়ে আসছে দুর্যোগ, কলকাতায় জারি হলুদ সতর্কতা

বিধানসভা ভোটে ভরসা রাখায় বাংলার মা-বোনদের ধন্যবাদ জানালেন মোদি

‘অসাধারণ-অতুলনীয় নেতা’, মোদির জন্মদিনে সৌরভের গলায় প্রধানমন্ত্রীর প্রশংসা

পানশালার নর্তকীদের ঠুমকো নাচে মজে দুই উর্দিধারী, ভিডিও ভাইরাল হতেই শোরগোল

জামিনের শর্ত লঙ্ঘনের অভিযোগ, ফের কি জেলের ঘানি টানতে হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়কে?