মহারাষ্ট্রের পালঘরে দলিতকে মারধরে অভিযুক্ত বিজেপি নেতা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মহারাষ্ট্রের পালঘর জেলায় দলিত ব্যক্তিকে মারধর, হুমকি ও অশ্রাব্য ভাষায় গালিগালাজের অভিযোগ উঠল স্থানীয় এক বিজেপি নেতার বিরুদ্ধে। স্থানীয় ওই বিজেপি নেতা সহ অন্য তিন ব্যক্তিও এই ঘটনায় জড়িত বলে অভিযোগ। ইতিমধ্যেই অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। 

পালঘর জেলার নবনিযুক্ত সভাপতি ভারত রাজপুত ও বাকি তিন অভিযুক্তের বিরুদ্ধে ৩২৩,৫০৬(২) সহ একাধিক ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে বলেই পুলিশের তরফে জানানো হয়েছে। স্থানীয় ওই বিজেপি নেতা ও তাঁর ভাই জগদীশ, বিশাল নন্দলস্কর এবং রাজেশ ঠাকুর অভিযুক্ত বলেই জানা গিয়েছে।

জানা গিয়েছে, নির্যাতিত ওই ব্যক্তি একজন কৃষক এবং সমাজকর্মী। স্থানীয় একটি সংস্থা গ্রামের  রাস্তা এবং জল সংক্রান্ত সমস্যাগুলি তুলে ধরার জন্য তাঁকে আমন্ত্রণ জানায়। তিনি ওই আমন্ত্রণ গ্রহণ করেন এবং সমস্যাগুলি তুলে ধরেন। এই ঘটনার পরেই অভিযুক্ত ওই বিজেপি নেতার তরফে ফোন করে দেখা করতে বলা হয়। দেখা করলেই তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ। মূলত ওই সংস্থার আমন্ত্রণে সমস্যাগুলি তুলে ধরাতেই হামলার শিকার হয়েছেন ওই দলিত সমাজকর্মী। 

কলকাতা বিমানবন্দরে উদ্ধার কোটি টাকার সোনার গহনা, হিরের আংটি, গ্রেফতার ১

ডিভাইডারে ধাক্কা গাড়ির, দুর্ঘটনায় নিহত আতিক আহমেদের ছেলে আবান

প্লাস্টারের ব্যবস্থা নেই, ভাঙা পায়ে কার্ডবোর্ড বেঁধে চিকিৎসা সরকারি হাসপাতালে! কোথায় ঘটল?   

দক্ষিণ লেবাননে বিস্ফোরণে নিহত ২ ইজরায়েলি সেনা , আহত ৪

ইউক্রেনে রুশ হামলায় নিহত ৬, আহত একাধিক

১৬ কোটি টাকার দেনা, রাজপাল যাদবকে ব্যাঙ্কের নোটিশ, নিলামের মুখে অভিনেতার সম্পত্তি

কেন্দ্রীয় অর্থমন্ত্রীর ভাবনায় বাংলার দুই শিল্প! চলতি মাসেই বঙ্গ সফরে নির্মলা, জানালেন শুভেন্দু

একাধিক টেবিল ফ্যান চালিয়ে শুকানো হচ্ছে লখনউ-কানপুর এক্সপ্রেসওয়ে, ভাইরাল ভিডিও

শিল্পবান্ধব পরিবেশ তৈরি-ই লক্ষ্য, বিনিয়োগ টানতে বড় বার্তা শুভেন্দুর

জেল ভেঙে ইমরান খানকে বের করে আনতে বড় পরিকল্পনা, ইসলামাবাদ অবরুদ্ধের ডাক

অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায়কে রক্ষাকবচ দিল সুপ্রিম কোর্ট

বিশ্বকাপের পর ফিরেই বাজিমাত! মেসির জোড়া গোলের ম্যাচে বড় জয় মায়ামির

নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দুর সঙ্গে দেখা করে কী চেয়েছেন? নিজেই সবটা জানালেন হুমায়ুন কবীর

মালদহে ফের উদ্ধার টাকার পাহাড়! জাতীয় সড়কের ধারে চলছে গোনার কাজ, আটক ২