মহারাষ্ট্রে এনডিএ-এর ভরাডুবি, ইস্তফা দেওয়ার ইচ্ছাপ্রকাশ ফড়ণবীসের

Share:

নিজস্ব প্রতিনিধি : লোকসভা ভোটে এনডিএ-এর বিপর্যয় হয়েছে মহারাষ্ট্রে। ৪৮টি আসনের মধ্যে মাত্র ১৭টি আসন পেয়েছে এনডিএ জোটের নেতারা। এবার চাপে পড়ে ইস্তফা দেওয়ার ইচ্ছা প্রকাশ করলেন মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীস। 

লোকসভা ভোটের ফল প্রকাশের পর বুধবার মুম্বইতে বিজেপি কার্যালয়ে পর্যালোচনায় বসে গেরুয়া শিবির। সেখানেই নিজের দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী জানান, ‘আমি দলীয় নেতৃত্বের কাছে অনুরোধ জানাচ্ছি যেন আমাকে উপমুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়া হয়। দল যদি অনুমোদন দেয়, তাহলে বিধানসভা ভোটের জন্য প্রস্তুতি শুরু করতে পারি। উল্লেখ্য, এবারের ভোটে মহারাষ্ট্রে ৪৮টি আসনের মধ্যে ১৭টি আসনে জিতেছে এনডিএ জোট। এই ১৭টি আসনের মধ্যে ৯টি আসনে জিতেছে বিজেপি। শিবসেনার একনাথ শিণ্ডে গোষ্ঠীর হাতে রয়েছে ৭টি ও অজিত পাওয়ারের নেতৃত্বাধীন এনসিপি গোষ্ঠীর অধীনে রয়েছে একটি আসন।

রাজনৈতিক মহলের মতে, মহারাষ্ট্রে শিবসেনার একনাথ শিণ্ডে গোষ্ঠী ও এনসিপির অজিত পাওয়ার গোষ্ঠীকে এনডিএ জোটের মধ্যে আনার পিছনে দেবেন্দ্র ফড়ণবীসের ভূমিকা ছিল খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু এবারের লোকসভা ভোটে এনডিএ জোটের ভরাডুবির পর এর যাবতীয় ব্যর্থতার দায় নিজের কাঁধেই নিতে চান ফড়ণবীশ। উল্লেখ্য, একনাথ শিণ্ডে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হওয়ার পর উপমুখ্যমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছিল ফড়ণবীশকে। একইসঙ্গে তাঁকে বিজেপির সাংগঠনিক দায়িত্ব দেখভালের দায়িত্বও দেওয়া হয়।

সিনেমা হলের ভিতরে তরুণীকে হেনস্থা, প্রতিবাদ করতেই স্বামীকে মারধর, কসবায় গ্রেফতার ৬

খাম নিয়ে দড়ি টানাটানি, শেষে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ ISF

হস্টেলে ঘুমন্ত অবস্থায় কাটা হল ১০ ছাত্রীর চুলের বেণী, তদন্তে উঠে এল চমকে দেওয়া তথ্য

শ্মশানে বসে মদের ফোয়ারা, জ্বলন্ত চিতায় চিকেন রান্না করে খেল মদ্যপ যুবকরা

কোচিং সেরে ফেরার পথে বাইক থামিয়ে সঙ্গীর সামনেই তরুণীকে যৌন হেনস্থা, ভয়ঙ্কর ভিডিও রইল

আঙুল চেটে খাবে ছোটরা, অল্প সময়ে বানান সুস্বাদু লাউয়ের রুটি

ডায়েট করছেন? তবুও খেতে পারেন ফ্রেঞ্চ টোস্ট, জেনে নিন স্বাস্থ্যকর রেসিপি

লাইনচ্যুত ফারাক্কা এক্সপ্রেসের ইঞ্জিন, চাঞ্চল্য বালুরঘাটে

SIR সংক্রান্ত ট্রাইব্যুনালের কচ্ছপ গতি নিয়ে শীর্ষ আদালতে ক্ষোভ প্রকাশ নির্বাচন কমিশনের

উত্তরপ্রদেশের বিধানসভা ভোটে লড়ছেন শামি! জয়ন্ত চৌধুরীর সঙ্গে বৈঠক ঘিরে জল্পনা

ধেয়ে আসছে টাইফুন ‘দুজুয়ান’, এশিয়ান গেমসের মাঝে জাপানে ভারী বৃষ্টি-ভূমিধসের সতর্কতা জারি

কুমিল্লায় মা-বৌদি-ভাইঝিকে গলা কেটে হত্যা, আটক ঘাতক

ছাত্র মৃত্যুর জের, IIT বম্বের ডিনের পদ থেকে সরানো হল অধ্যাপক সূর্যনারায়ণ ডুল্লাকে

ভাতের পাতে বরিশালের স্বাদ, বানিয়ে নিন কলাপাতায় মোড়া নারকেল-চিংড়ির পিঠে