দেশ ছেড়ে পালানোর আশঙ্কা! অনিল আম্বানির বিরুদ্ধে জারি লুকআউট নোটিশ

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আরও বিপাকে রিলায়েন্স কর্ণধার অনিল আম্বানি। তিন হাজার কোটি টাকার ঋণ প্রতারণার মামলায় তাঁর বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শুক্রবার (১ অগস্ট) সন্ধেয় ইডির এক আধিকারিক জানিয়েছেন, ‘দেশ থেকে যাতে না পালিয়ে যেতে পারেন তার জন্যই অনিলের বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করা হয়েছে। দেশের সমস্ত স্থল, বিমান ও নৌবন্দরে ওই লুকআউট নোটিশ পাঠিয়েও দেওয়া হয়েছে।’

১৭ হাজার কোটি টাকার ঋণ প্রতারণার মামলার তদন্তে রিলায়েন্স কর্ণধার অনিল আম্বানির বিরুদ্ধে কোমর বেঁধে নেমেছে কেন্দ্রীয় আর্থিক তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বৃহস্পতিবার দিল্লি ও মুম্বইজুড়ে অনিল আম্বানির ৩৫ সম্পত্তি ও ৫০টি সংস্থার দফতরে দিনভর তল্লাশি চালান ইডির আধিকারিকরা। আজ শুক্রবারও (১ অগস্ট) কলকাতা ও ওড়িশার ভুবনেশ্বরের তিনটি জায়গায় তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আগামী মঙ্গলবার (৫ অগস্ট) জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে অনিল আম্বানিকে।

আচমকাই কেন ধীরুভাই আম্বানির ছোটপুত্রের বিরুদ্ধে এত খড়গহস্ত ইডি? সূত্রের খবর, গত জুন মাসে অনিল আম্বানিকে প্রতারক আখ্যা দিয়ে সিবিআইয়ের কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল করেছিল স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া। আর ওই অবিযোগ পেয়েই আসরে নামে ইডি। ঋণ প্রতারণা মামলায় প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টের আওতায় তদন্ত শুরু করে। আগেই অবশ্য নিজেদের দেউলিয়া ঘোষণা করেছে অনিলের সংস্থা। সম্পত্তি বেচে পাওনাদারদের দেনা মেটানোর চেষ্টার কথাও জানিয়েছিলেন রিলায়েন্সের কর্ণধার। কিন্তু তাতেও সমস্যা থেকে নিষ্কৃতি মিলছে না ধীরুভাইয়ের ছোট পুত্রের। এই প্রথম নয়। এর আগে ২০২৩ সালে ইডি তলব করেছিল অনিলকে। দীর্ঘ জেরার মুখে পড়তে হয়েছিল তাঁকে। তারও আগে ২০২০ সালেও একবার অনিল আম্বানিকে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইয়েস ব্যাঙ্কের ঋণ খেলাপি মামলায় তাঁর নাম জড়িয়েছিল। পরে সেই অভিযোগে গ্রেফতার হন ব্যাঙ্কের প্রতিষ্ঠাতা রানা কাপুর।

 

আজ রেলমন্ত্রীর সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

ইরানের উপকূলীয় রাডার স্থাপনায় হামলা আমেরিকার, বাড়ছে উত্তেজনা

মাইগ্রেনের সঙ্গে লুকিয়ে আছে বিপাকীয় সমস্যা, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

সুতির শাড়ি থেকে গামছা, তাপপ্রবাহে স্বস্তির ভরসা হোক ভারতীয় পোশাক

স্বাদে ও গন্ধে অনন্য, বিশ্বের সবচেয়ে মিষ্টি আম কোনটি জানেন?

সাবধান! এই ভুলগুলির জন্য আপনার কুলদেবতা রুষ্ট হচ্ছে না তো?

আপনার বাড়িতে কি প্রায়ই আগুন লাগে? অগ্নিকোণে ভারসাম্য বজায় রাখলেই সমস্যার সমাধান

শনি থেকে শুরু হচ্ছে ‘মৃত্যু পঞ্চক’, ভুলেও এই ৫ টি কাজ করবেন না

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

জুন মাসেের শেষে কোন ৪ রাশির জাতকদের জীবনে সৌভাগ্য আসছে, জেনে নিনি

বিশ্ব পরিবেশ দিবসে মা-বাবার সমাধিস্থলে চারা রোপণ করলেন মন্ত্রী রাজেশ মাহাতো

অন্নপূর্ণা ভান্ডারের ৩০০০ টাকা পেয়ে হতবাক গ্রামীণ চিকিৎসক