‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: পাঁচ বছর আগে কোমর কষে ঝাঁপিয়ে অধরা থেকে গিয়েছিল বঙ্গ জয়। পাঁচ বছর বাদে এবার বঙ্গ জয়ের স্বপ্ন পূর্ণ হয়েছে। তৃণমূল কংগ্রেসের অহঙ্কার চূর্ণ করে কার্যত দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নবান্ন দখল করছে বিজেপি। আর ওই স্বপ্নপূরণের জন্য বাংলার অসংখ্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুধু তাই নয়, তিনি ভোটপ্রচারে এসে দেওয়া প্রতিশ্রুতির কথা স্মরণ করে আশ্বাস দিয়েছে, 'বাংলার আপামর মানুষের স্বপ্নপূরণের চেষ্টা চালাবে বিজেপি সরকার।'

সোমবার (৪ মে) সকালে ভোটগণনা শুরুর পরেই আভাস মিলতে শুরু করে বাংলায় পরিবর্তনের ঝড় উঠেছে। আর সেই পরিবর্তনের ঝড়ের সামনে খড়কুটোর মতো উবে যাবে তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায়ের ১৫ বছরের সাম্রাজ্যের পতন ঘটছে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গেই বিজেপির আসন সংখ্যা ২০০-র গণ্ডি ছাড়িয়ে যায়।  দলের ওই বিপুল জয়ে গোটা দেশজুড়েই উ‍ৎসবে মেতে ওঠেন বিজেপির নেতা-কর্মীরা। এদিন সন্ধে ছয়টা বেজে পাঁচ মিনিটে পশ্চিমবঙ্গে দলের জয় সমাজমাধ্যম 'এক্স' হ্যান্ডলে এক পোস্ট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাতে তিনি ওলেখেন, 'পশ্চিমবঙ্গে পদ্ম ফুটেছে! 
২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন চিরস্মরণীয় হয়ে থাকবে। জনগণের শক্তির জয় হয়েছে এবং বিজেপির সুশাসনের রাজনীতি জয়ী হয়েছে। আমি পশ্চিমবঙ্গের প্রত্যেক ব্যক্তিকে প্রণাম জানাই।'

প্রধানমন্ত্রী আরও লেখেন, 'বাংলার জনগণ বিজেপিকে এক অভূতপূর্ব রায় দিয়েছেন এবং আমি তাঁদের আশ্বাস দিচ্ছি যে, আমাদের দল পশ্চিমবঙ্গের মানুষের স্বপ্ন ও আকাঙ্ক্ষা পূরণের জন্য সম্ভাব্য সবকিছু করবে। আমরা এমন একটি সরকার দেব যা সমাজের সকল স্তরের মানুষকে সুযোগ ও মর্যাদা নিশ্চিত করবে।'

ChatGPT-এর সাহায্য নিয়ে আমেরিকায় মা-ভাইকে হত্যা ভারতীয় বংশোদ্ভূত কিশোরের

আইনি বিপাকে পড়বেন, কাউকে অন্ধের মতো বিশ্বাস করবেন না, নয়তো চরম বিপদ… 

লাগাতার অত্যাচার, খেতে না দেওয়া, সন্তানের বিরুদ্ধে পুলিশে দ্বারস্থ বৃদ্ধ দম্পতি

‘নেতাজিকে ‘অসম্মানে’ কঠোর পদক্ষেপ’, পুলিশকে নির্দেশ মুখ্যমন্ত্রীর, গ্রেফতার হবেন অনন্ত মহারাজ?

জেলেই মারা গিয়েছেন ইমরান খান! বিস্ফোরক দাবি সাংবাদিকের, তবে সত্যিটা কী?

৭৮ বছর আগে মুক্তি পেয়েছিল দেশের প্রথম দেশাত্মবোধক গান, অভিনয় করেছিলেন দিলীপ কুমার

তৃণমূল জমানার সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করল কলকাতা হাই কোর্ট

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে সীমান্তে ম্যারাথনের আয়োজন বিএসএফের

নগদ টাকা কাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন বিচারপতি যশবন্ত ভার্মা, সংসদীয় প্যানেলের রিপোর্টে চাঞ্চল্য

গভীর নিম্নচাপের জেরে ভাসতে চলেছে কলকাতা, প্রবল দুর্যোগের পূর্বাভাস

প্রাক্তন বিধায়কদের পেনশন বেড়ে দ্বিগুন হচ্ছে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

৯,৭৬৬ পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি SBI-এর, জেনে নিন শেষ আবেদনের তারিখ

ডিপো থেকে নতুন বাস চুরি করতে গিয়ে পাংচার টায়ার, চোররা যা করল শুনে অবাক হবেন…

বাব-এল মান্দেবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬, আহত ১০