নতুন বছরের প্রথম দিন থেকেই আঁধার, রান্নার গ্যাস সহ ৯ নিয়মে বদল

এলপিজি গ্যাসের দাম থেকে প্যান, আধার এবং নতুন বেতন কমিশন-সহ অসংখ্য নিয়মে পরিবর্তন হবে। তাই নতুন বছরে পা ফেলার আগেভাগেই এই নিয়মগুলি সম্পর্কে জেনে নিন

Share:

নিজস্ব প্রতিনিধি: আর হাতে ৫ দিন! শেষ হচ্ছে ২০২৫। শুরু হবে নতুন বছর ২০২৬, খুলবে নতুন দিগন্ত। আর নতুন বছর শুরু হওয়ার সঙ্গে সঙ্গে বেশ কিছু বড় অর্থনৈতিক নিয়ম পরিবর্তন হতে চলেছে। যা সরাসরি আপনার পকেটে প্রভাব ফেলবে। এলপিজি গ্যাসের দাম থেকে প্যান, আধার এবং নতুন বেতন কমিশন-সহ অসংখ্য নিয়মে পরিবর্তন হবে। তাই নতুন বছরে পা ফেলার আগেভাগেই এই নিয়মগুলি সম্পর্কে জেনে নিন।

প্রথম পরিবর্তন

প্যান-আধার লিঙ্কিং: আপনার আধার কার্ড এবং প্যান লিঙ্ক করার সময়সীমা ডিসেম্বরে শেষ হয়ে যাচ্ছে। তাই এখনও যদি আধার-প্যান লিঙ্ক না
করিয়ে থাকেন, তাহলে এক্ষুনি করিয়ে নিন। নয়তো
১ জানুয়ারী থেকে এগুলি নিষ্ক্রিয় হয়ে যাবে। যার ফলে আপনি আইটিআর রিফান্ড, রসিদ বা ব্যাঙ্কিং সুবিধা পাবেন না। তাছাড়া, একটি নিষ্ক্রিয় প্যান আপনাকে একাধিক সরকারি প্রকল্পের সুবিধা থেকেও বঞ্চিত করবে।

দ্বিতীয় পরিবর্তন

UPI, সিম এবং মেসেজিং নিয়ম আরও কঠোর হবে।
ব্যাঙ্ক, UPI এবং ডিজিটাল পেমেন্টের নিয়ম আরও কঠোর হচ্ছে। জালিয়াতি রোধে সিম যাচাইকরণ নিয়মও কঠোর হচ্ছে। এর ফলে হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম এবং সিগন্যালের মতো অ্যাপের জালিয়াতি ব্যবহার কমবে।

তৃতীয় পরিবর্তন

এফডি স্কিম এবং ঋণ: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, HDFC ব্যাঙ্কের মতো একাধিক ব্যাঙ্কের ঋণের হার কমছে ১ জানুয়ারি থেকে। একইভাবে, ১ জানুয়ারি থেকে নতুন ফিক্সড ডিপোজিটের সুদের হারও কার্যকর হবে। যা আপনার বিনিয়োগের উপর ব্যাপক প্রভাব ফেলবে।

চতুর্থ পরিবর্তন

এলপিজি সিলিন্ডারের দাম: প্রতি মাসে এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম পরিবর্তিত হয়। ২০২৫ সালেও একাধিকবার LPG গ্যাসের দাম কমেছে, বেড়েছে। তবে ১ জানুয়ারী থেকে, এলপিজির দাম বাড়তে বা কমতে পারে, যা আপনার পকেটে ছ্যাঁকা দেবে। শেষবার ১ ডিসেম্বর, এলপিজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ১০ টাকা কমানো হয়েছিল।

পঞ্চম পরিবর্তন

CNG-PNG এবং AFT: তেল সংস্থাগুলি প্রতি মাসে LPG, CNG, PNG এবং ATF-এর দাম সংশোধন করে। ১ জানুয়ারী থেকে, CNG, PNG এবং জেট ফুয়েল (AFT) সহ LPG-এর দাম পরিবর্তন হবে। ATF বা জেট ফুয়েলের দাম দেশীয় এবং আন্তর্জাতিক উভয় ভ্রমণের জন্য আলাদাভাবে নির্ধারণ হবে।

ষষ্ঠ পরিবর্তন

নতুন কর আইন: নতুন আয়কর আইন ১ জানুয়ারী, থেকে সম্পূর্ণরূপে কার্যকর হবে না, তবে সরকার জানুয়ারির মধ্যে নতুন আইটিআর (ট্যাক্স রিটার্ন) ফর্ম এবং কিছু নিয়মে পরিবর্তন আনবে, যা ১ এপ্রিল, ২০২৬-২৭ আর্থিক বছর থেকে কার্যকর হবে। নতুন আইনের অধীনে, কর বছরের প্রক্রিয়া, আইটিআর ফর্মগুলি আরও সরল করা হবে।

সপ্তম পরিবর্তন

৮ বেতন কমিশন: কেন্দ্রীয় সরকার ১ জানুয়ারী, ২০২৬ থেকে অষ্টম বেতন কমিশন বাস্তবায়ন হবে। অর্থাৎ ১ জানুয়ারী থেকে অষ্টম বেতন কমিশনের আওতায় সংযুক্ত হবে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন এবং পেনশন। সপ্তম বেতন কমিশনের মেয়াদ ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে শেষ হয়ে যাচ্ছে।

অষ্টম পরিবর্তন

কৃষকদের জন্য নতুন নিয়ম: উত্তর প্রদেশের মতো রাজ্যের কৃষকদের প্রধানমন্ত্রী-কিষাণ প্রকল্পের সুবিধা পেতে একটি অনন্য কৃষক পরিচয়পত্রের প্রয়োজন হবে।

নবম পরিবর্তন

গাড়ির দাম বৃদ্ধি: ভারতের বেশ কয়েকটি বড় অটোমোবাইল সংস্থা ১ জানুয়ারী, ২০২৬ থেকে তাঁদের যেকোনও মডেলের গাড়ির দাম বাড়ানোর পরিকল্পনা করছে। যার মধ্যে আছে নিসান, BMW, জেএসডব্লিউ এমজি মোটর, রেনল্ট এবং অ্যাথার এনার্জি। যেগুলোর দাম ৩,০০০ টাকা থেকে ৩% পর্যন্ত বৃদ্ধি পাবে। টাটা মোটরস এবং হোন্ডা গাড়িরও দাম পরিবর্তন হবে।

সৌদি আরবকে ৪-০ গোলে উড়িয়ে জয় পেল স্পেন

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন স্প্যানিশ ফুটবলের রাজপুত্র ইয়ামাল

মেয়েদের টি টোয়েন্টি বিশ্বকাপে আফ্রিকার সিংহদের কাছে হেরে গেলেন হরমনপ্রীতরা

তৃণমূলের পার্টি অফিসের আলমারি থেকে প্রচুর আধার ও জব কার্ড উদ্ধার

হাওড়ার প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে ‘ডিম স্নান’ এলাকাবাসীর

আচমকাই আলিমুদ্দিনে হাজির প্রসেনজিৎ! দেখা করলেন বিমানের সঙ্গে

সোমে রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর দুপুরে বিজেপি সরকারের পূর্ণাঙ্গ বাজেট

মহেশতলার মোল্লার গেটে মর্মান্তিক পথ দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় পা বাদ গেল যুবকের

উত্তরে মহাদুর্যোগ চলবে, দক্ষিণে কমলা ও হলুদ সর্তকতা জারি

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

‘কোভিড তৃণমূল ‘, নাম না করে কাকলি-ঋতব্রতদের ব্যঙ্গ অধীরের

হিন্দু নিধন যজ্ঞের হোতা সোহরাওয়ার্দির নামে থাকা রাস্তার নাম বদলে দিল কলকাতা পুরসভা

দেড় মাস ‘নিখোঁজ’ থাকা তৃণমূল নেতাকে খুঁজে বের করে গণপিটুনি জনতার