লখনউ বিশ্ববিদ্যালয়ের সামনে ১২ ফুটের গর্ত, বাইক নিয়ে পড়ে গেলেন যুবক, তারপর…

ভারী বৃষ্টিপাতের পর খোদ ইউনিভার্সিটির সামনে তৈরি হল বিশাল গর্ত। যাতে মোটরসাইকেল নিয়ে পড়ে গেলেন এক যুবক।

Share:

নিজস্ব প্রতিনিধি: আবারও গর্তকাণ্ড! ভারী বৃষ্টিপাতের পর খোদ ইউনিভার্সিটির সামনে তৈরি হল বিশাল গর্ত। যাতে মোটরসাইকেল নিয়ে পড়ে গেলেন এক যুবক। অল্পের জন্যে প্রাণে রক্ষা পেলেন তিনি। ক্রেন দিয়ে তোলা হল তাঁকে এবং তাঁর মোটরসাইকেলকে। ভয়াবহ ঘটনা উত্তরপ্রদেশের রাজধানী লখনউ বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায়। সূত্রের খবর, ভারী বৃষ্টিপাতের কারণে লখনউ বিশ্ববিদ্যালয়ের সামনে একটি ১০ থেকে ১২ ফুট গভীর গর্তের সৃষ্টি হয়েছে। সেখানেই বুধবার (২ সেপ্টেম্বর) সকালে একজন যুবক বাইক নিয়ে পড়ে যান।

খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসেন পুলিশ এবং পুরসভার কর্মীরা। এবং বাইক-সহ যুবককে ক্রেনের সাহায্যে তোলা হয়। যদিও তাঁদের ক্রেন দিয়ে তোলার সময়ে অনেক ঝুঁকির মুখে পড়তে হয় পুরকর্মীদের। বারবার তাঁরা চেষ্টায় ব্যর্থ হন। রাস্তায় বৃষ্টির জল জমে থাকায় পরিস্থিতি আরও খারাপ হয়েছিল। বেশ কয়েকবার চেষ্টার পর অবশেষে একটি ক্রেনের সাহায্যে মোটরসাইকেল-সমেত যুবকটিকে টেনে তোলা হয়। যুবকের অবস্থা আশঙ্কাজনক। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এই ঘটনায় আবারও উত্তরপ্রদেশের সরকারি ব্যবস্থাপনা এবং রাজ্যের রাজধানীর রাস্তার বেহাল দশা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। তবে কীরকম পরিস্থিতিতে যুবক বাইক নিয়ে পড়ে গেলেন, তাঁর বাইক দ্রুত গতিতে ছিল কিনা বা তিনি মদ্যপ অবস্থায় ছিলেন কিনা জানা যায়নি। ঘটনার সময়েও কেউ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না, তাই কেউ এই বিষয়ে কোনও তথ্য দিতে পারেননি। তবে লখনউয়ের মতো একটি পর্যটন ঐতিহাসিক শহরের রাস্তাঘাটের এমন অবস্থা যথেষ্ট হতাশাজনক। যার ফলে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। রাজধানীর রাস্তায় এমন বিপজ্জনক গর্তগুলি, কেন প্রশাসনের নজরে আসেনি, সেই নিয়েও প্রশ্ন উঠছে! যদিও এই ঘটনার পর পুরসভা ও পুলিশের দল গর্তটি ভরাট করার কাজ করছে। 

চক দে ইন্ডিয়া, শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ জয় হরমনপ্রীতদের

ব্যাট হাতে তাণ্ডব অভিষেকের, দিল্লির মাঠে আফগান বধ টিম ইন্ডিয়ার

লড়লেন শুধু ওমরজাই, ভারতীয় বোলারদের দাপটে ১৫৬ রানেই থামল আফগানিস্তান

‘খোয়াব হো তুম…’, কিশোর কুমারের গান গেয়ে চমকে দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, দেখুন ভিডিও

Ganesh Chaturthi 2026: গণেশ চতুর্থীতেই বাড়ি-জমি কেনার সেরা সময়! জানুন শুভ মুহূর্ত

‘২০২৯-এর মধ্যে ২১টি রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি লাগু হবে,’ ঘোষণা শাহের

শুধু দূর্বা নয়, রাশি মেনে গণেশকে দিন এই নৈবেদ্য! বাড়বে সুখ-সমৃদ্ধি

মোল্লা ইউনুসের উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ, শুরু তদন্ত

তারেকের বাংলাদেশে শ্রদ্ধায়-ভালবাসায় জিন্নাকে স্মরণ হাদির ইনকিলাব মঞ্চের, সমালোচনার ঝড়

‘৮০ শতাংশ ভারতীয় আমিষাশী’, ব্রিকসের মহা নৈশভোজের নিরামিষময় মেনু নিয়ে সরব রাহুল

বজ্রগর্ভ মেঘের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃ্ষ্টির পূর্বাভাস

রোগে মিলিয়ে গিয়েছে স্ত্রীয়ের হাসি! গালের সুখস্মৃতি ধরে রাখতে মূর্তি গড়লেন স্বামী

পাঁচ বছর বাদে বিচারের জন্য বিজেপি কর্মীর সমাধিস্থ দেহ তুলল পুলিশ

বাড়িতে ফিরতেই রোষের মুখে দলবদলু সাংসদ জগদীশ বসুনিয়া, জ্বলল পার্টি অফিস