পরীক্ষার আগেই প্রশ্নপত্র ফাঁস, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ল রসায়নের পত্র

Share:

নিজস্ব প্রতিনিধিঃমহারাষ্ট্র রাজ্য মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা পর্ষদের দ্বাদশ শ্রেণির রসায়ন পরীক্ষাকে ঘিরে নাগপুরে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পরীক্ষা শুরুর আগেই সোশ্যাল মিডিয়ায় প্রশ্নপত্র ঘুরে বেড়াচ্ছিল বলে প্রাথমিক তদন্তে সন্দেহ প্রকাশ করেছে পুলিশ।

শনিবার দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা জানান, বিষয়টির গুরুত্ব বিবেচনা করে বিস্তারিত তদন্ত শুরু হয়েছে এবং কীভাবে প্রশ্ন বাইরে এল তা খতিয়ে দেখা হচ্ছে।বুধবার একটি উচ্চমাধ্যমিক পরীক্ষাকেন্দ্রে বিষয়টি প্রথম নজরে আসে। পরীক্ষার সময় এক ছাত্রী বারবার শৌচাগারে যাওয়ায় কর্তব্যরত পরীক্ষকদের সন্দেহ হয়। পরে তাঁরা ছাত্রীর মোবাইল ফোন বাজেয়াপ্ত করেন। ফোনটি খতিয়ে দেখে জানা যায়, পরীক্ষা শুরুর আগেই একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে রসায়নের প্রশ্নপত্র শেয়ার করা হয়েছিল।

শুধু প্রশ্নই নয়, সম্ভাব্য উত্তর নিয়েও ওই গ্রুপে আলোচনা চলছিল বলে তদন্তে উঠে এসেছে।ঘটনাকে কেন্দ্র করে পরীক্ষাব্যবস্থার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। কীভাবে প্রশ্নপত্র বাইরে গেল এবং এর সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।

বাস্তুর এই ৩ টি জায়গা অবহেলা করলেই নষ্ট হবে জীবনের সুখ শান্তি

খালি ঘরের এসি ভেন্ট বন্ধ করলেই কমবে বিদ্যুৎ বিল? বিশেষজ্ঞরা কী বলছেন?

প্রচুর অর্থ উপার্জন করেন এই নক্ষত্রের জাতকরা, কেমন তাঁদের চারিত্রিক বৈশিষ্ট্য?

বৃহস্পতির কর্কটে গোচর, অক্টোবরের মধ্যে ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে ২ রাশির জাতকদের

আজকের রাশিফল: কাজ নিয়ে চিন্তিত, পরিবারের সঙ্গে ভ্রমণে গেলে মানসিক শান্তি পাবেন..

জঙ্গলের অচেনা রাস্তায় হারিয়ে যাওয়া ব্যক্তিকে বাড়ি ফেরালেন সাঁকরাইল থানার অফিসাররা

পাগলা ঘোড়ার তাণ্ডবে আতঙ্কিত কুসুমগ্রাম, হিমশিম খেল পুলিশ,আহত একাধিক

১৩ পূর্ণমন্ত্রী-সহ বুধে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ শিবকুমারের, উপমুখ্যমন্ত্রী হচ্ছেন পরমেশ্বর!

তৃণমূলে টালমাটাল দশা, দল আর প্রতীক হাতছাড়া হচ্ছে মমতার!

‘কী দুরবস্থা! ১৫০ লোকও হয়নি’, মমতার ধর্নাকে কটাক্ষ শুভেন্দুর

ফ্রান্স থেকে আরও ১১৪ রাফাল যুদ্ধবিমান কেনার প্রস্তুতি, প্যারিসে বায়ুসেনা প্রধান

পুত্র সন্তান নেই,জামাই ও মেয়েকে বাড়িতে রাখতে গেলে দিতে হবে ১ লক্ষ টাকা

উলুবেড়িয়াতে প্রকাশ্য রাস্তায় ‘হ্যান্ডকাপ’ পরিয়ে তৃণমূল নেতাকে ঘোরালো পুলিশ

কলেজের ইউনিয়ন রুমের আলমারি থেকে উদ্ধার লক্ষ লক্ষ উঁই ধরা টাকা