বোর্ড পরীক্ষায় পরীক্ষার্থীদের ChatGPT দিয়ে নকল করতে সাহায্য, চাকরি খোয়ালেন শিক্ষকরা

Share:

নিজস্ব প্রতিনিধি: পরীক্ষায় নকল ঠেকাতে কঠোর পদক্ষেপ নিল মহারাষ্ট্র রাজ্য মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা পর্ষদ। পরীক্ষার সময় চ্যাটজিপিটি ব্যবহার করে শিক্ষার্থীদের নকল করতে সাহায্য করার অভিযোগে মহারাষ্ট্রের বীজড জেলায় মোট ৮১ জন শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রাজ্যজুড়েই এই বিষয়ে কড়া ব্যবস্থা নেওয়া হলেও বীড জেলাতেই সবচেয়ে বেশি সংখ্যক শিক্ষক শাস্তির মুখে পড়েছেন বলে জানা গেছে।

কর্তৃপক্ষের দাবি, দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার সময় কিছু শিক্ষক ও শিক্ষার্থী মিলে প্রযুক্তির অপব্যবহার করেছেন। অভিযোগ, পরীক্ষার সময় প্রশ্নের উত্তর খুঁজতে চ্যাটজিপিটির সাহায্য নেওয়া হয়েছিল এবং শিক্ষার্থীদের সেই তথ্য সরবরাহ করা হয়। বিশেষ করে চৌসলা পরীক্ষাকেন্দ্র থেকেই সবচেয়ে বেশি অভিযোগ উঠে এসেছে। এক আধিকারিক জানান, “প্রযুক্তির এ ধরনের অপব্যবহার অত্যন্ত উদ্বেগজনক। বোর্ড পরীক্ষার স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা বজায় রাখতে কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি।”

আরও পড়ুন: ফিল্মি কায়দায় পুলিশকে ঘোল খাইয়ে লকআপ থেকে চম্পট ২ গ্যাংস্টারের

এই ঘটনার পর ভবিষ্যতে যেন এ ধরনের অনিয়ম না ঘটে, সে জন্য পুরো বিষয়টি নিয়ে বিস্তারিত তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। পাশাপাশি বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে নিরাপত্তা ও নজরদারি ব্যবস্থাও খতিয়ে দেখা হচ্ছে। বোর্ডের তরফে জানানো হয়েছে, পরীক্ষার নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, দ্বাদশ শ্রেণির (এইচএসসি) থিয়োরি পরীক্ষা শুরু হয়েছে ১০ ফেব্রুয়ারি ২০২৬ থেকে এবং তা শেষ হবে ১১ মার্চ ২০২৬। অন্যদিকে দশম শ্রেণির (এসএসসি) থিয়োরি পরীক্ষা শুরু হয়েছে ২০ ফেব্রুয়ারি ২০২৬ থেকে, যা চলবে ১৮ মার্চ ২০২৬ পর্যন্ত।

ভারতীয় বক্সিংয়ের জগতে সোনার দিন হয়ে রইল শনিবার

হরিয়ানার নিম্নবিত্ত পরিবার থেকে কমনওয়েলথের শীর্ষে, বক্সিংয়ে সোনা জিতলেন সাক্ষী চৌধুরী

রবিবারের ছুটি ভেস্তে দেবে বৃষ্টি, একাধিক জেলায় জারি হলুদ সতর্কতা

সংসদ চত্বরে চাঁদা চুরির ‘নাটক’, রাহুল গান্ধি-পাপ্পু যাদবের বিরুদ্ধে এফআইআর

পাঁচ ফুট লম্বা কুমিরকে কাঁধে ঝুলিয়ে থানায় হাজির কৃষক, কাণ্ড দেখে চোখ ছানাবড়া পুলিশের

চিকিৎসকদের গাফিলতির জেরে গর্ভাবস্থায় শিশুর মৃত্যুর অভিযোগ, উত্তেজনা কৃষ্ণনগর জেলা হাসপাতালে

সীমান্ত পেরিয়ে মরক্কো থেকে সেউতায় ঢুকতে গিয়ে প্রাণ হারিয়েছেন ৬৭ জন

মঞ্চকে বিদায় জানিয়ে চিরঘুমের দেশে যাত্রাশিল্পী অসীম কুমার

ল্যান্ড বিস্ফোরণে হারিয়েছিলেন পা, কমনওয়েলথে সোনা জিতে ইতিহাস গড়লেন সোমান

বহুতলে নির্মাণ কাজের উপর স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি করল নবান্ন

রবিবার মেট্রোর সময়সূচিতে বড় পরিবর্তন, কোন-কোন লাইনে মিলবে বিশেষ পরিষেবা?

‘খেলা আর রাজনীতিকে আলাদা রাখতে হবে,’ বার্তা শমীকের

শুভেন্দুকে টার্গেট, যন্তর মন্তরে নাশকতার ছক! হামিমকে নিয়ে STF-এর হাতে চাঞ্চল্যকর তথ্য

কমনওয়েলথে ৫৪ কেজি বিভাগে সোনা জিতলেন বক্সার প্রীতি পাওয়ার