ফিল্মি কায়দায় পুলিশকে ঘোল খাইয়ে লকআপ থেকে চম্পট ২ গ্যাংস্টারের

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘পেটে প্রচণ্ড ব্যথা, বাঁচান স্যার!’ উত্তরপ্রদেশের সিদ্ধার্থনগর জেলায় সিনেমার কাহিনির মতোই এক পালানোর ঘটনা ঘটে, তবে শেষ পর্যন্ত বেশিক্ষণ স্বাধীন থাকতে পারেনি দুই কুখ্যাত আসামি। পেট ব্যথার ভান করে থানার লকআপ থেকে পালিয়েও মাত্র দুই ঘণ্টার মধ্যেই পুলিশের হাতে ধরা পড়ে তারা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার ভোর প্রায় ৬টা নাগাদ শোহরতগড় থানার লকআপ থেকে গ্যাংস্টার আইনে অভিযুক্ত দুই আসামি অতুল ওরফে ইন্দ্রা কাপুর এবং মোহাম্মদ রকিব পালিয়ে যায়। এই দুই অপরাধীর মাথার দাম ২৫ হাজার টাকা করে ঘোষণা করা ছিল। জানা গিয়েছে, লকআপে থাকা অবস্থায় হঠাৎ করেই অতুল তীব্র পেটব্যথার অভিনয় শুরু করে এবং জোরে জোরে চিৎকার করতে থাকে। তার চিৎকার শুনে দায়িত্বে থাকা প্রহরী সহানুভূতির জেরে লকআপের দরজা খুলে দেন। দরজা খোলার সঙ্গে সঙ্গেই দুই অভিযুক্ত প্রহরীর উপর ঝাঁপিয়ে পড়ে। তাদের আটকানোর চেষ্টা করতে গিয়ে প্রহরী আহত হন এবং তার পোশাকও ছিঁড়ে যায়। সেই সুযোগেই দুই আসামি সেখান থেকে পালিয়ে যায়। ঘটনার পরই থানায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে খবর দেওয়া হয়।

আরও পড়ুন: ‘নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করেই…’, ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধ নিয়ে বিরাট মন্তব্য ট্রাম্পের

ঘটনার খবর পেয়ে পুলিশ সুপার অভিষেক মহাজনের নির্দেশে স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি) এবং শোহরতগড় থানার পুলিশের একটি যৌথ দল তল্লাশি অভিযান শুরু করে। চারদিক ঘিরে ফেলে শুরু হয় ব্যাপক চিরুনি তল্লাশি। শেষ পর্যন্ত প্রায় দুই ঘণ্টার মধ্যেই শহরের চৌধুরী লনের পেছনের একটি মাঠ থেকে দুই অভিযুক্তকে পাকড়াও করে পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃত অতুলের বিরুদ্ধে চুরি, ডাকাতিসহ মোট ১৫টি মামলা রয়েছে। অন্যদিকে রকিবের বিরুদ্ধে রয়েছে অন্তত ৬টি ফৌজদারি মামলা। এর আগেও ৭ মার্চ সন্ধ্যায় তাদের গ্রেপ্তার করেছিল পুলিশ।

এদিকে দায়িত্বে থাকা সেন্ট্রির অভিযোগের ভিত্তিতে দুই অভিযুক্তের বিরুদ্ধে নতুন করে একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ সুপার অভিষেক মহাজন জানিয়েছেন, পুলিশ হেফাজত থেকে পালানো এবং কর্তব্যরত সেন্ট্রির উপর হামলার অভিযোগে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারকারী দল ঘোষিত পুরস্কারও পাবে। পুলিশ জানিয়েছে, নিরাপত্তা ভাঙার মতো ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং ধৃতদের আদালতে পেশ করে জেল হেফাজতে পাঠানো হয়েছে।

মুখ্যমন্ত্রীর আগমনে সাজ সাজ রব কার্শিয়াংয়ে, চূড়ান্ত প্রস্তুতি প্রশাসনের

তৃণমূল নেতার ঘরে সরকারি প্রকল্পের সামগ্রী, বাড়ি ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের

সোম রাতে বিশ্বকাপ অভিযানে নামছে স্পেন, প্রথম একাদশে নেই ইয়ামাল

পদ্মার ভাঙনরোধে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত ২ শ্রমিক, আহত আরও ৩

শান্তিপুরে কাটমানি ও তোলাবাজির অভিযোগে সরব শতাধিক দুগ্ধ ব্যবসায়ী

সুইডেনের কাছে হারের জের, বিশ্বকাপের মধ্যেই চাকরি গেল তিউনিসিয়া কোচের!

কালীঘাটে বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে ছোড়া হল একাধিক ডিম

হারের পরেই শ্রীলঙ্কার খেলোয়াড়ের দিকে তেড়ে গেলেন বৈভব সূর্যবংশী, ভাইরাল ভিডিও

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস ইস্তফা দিলেন

ভাটপাড়ার ত্রাস কুখ্যাত দুষ্কৃতী ‘পিকে’ গ্রেফতার, হেফাজতে চেয়ে আদালতে পেশ

সরকারি কর্মীদের যোগ দিবসের কর্মসূচিতে যোগদান বাধ্যতামূলক, নির্দেশ নবান্নের