বিমানের টয়লেটে আটকে যাত্রী, তারপর …..

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ফের প্রশ্নের মুখে বিমান কর্তৃপক্ষ। এবার স্পাইসজেটের একটি বিমানের টয়লেটে দুই ঘণ্টারও বেশি সময় ধরে আটকে পড়লেন একজন যাত্রী। মুম্বাই থেকে বেঙ্গালুরু রওনা হওয়া ওই যাত্রী বিমানটি উড্ডয়নের পরপরই ওয়াশরুমে যান। তারপরেই ঘটল বিপত্তি। ওই যাত্রী টয়লেট থেকে বের হওয়ার সময় দেখেন দরজায় আটকে গেছে। পরিস্থিতি বুঝতে পেরে ক্রুরা বাইরে থেকে দরজা খোলার চেষ্টা করেছিল। কিন্তু তাঁদের  সেই সকল চেষ্টা ব্যর্থ হয়।

এরফলে বিমানটি বেঙ্গালুরুতে অবতরণের পরেই যাত্রীটি তার বন্দীদশা থেকে মুক্তি পায়। এই ঘটনার পর স্পাইসজেট দুঃখ প্রকাশ করেছে। শুধু তাই নয় যাত্রীর অসুবিধার জন্য ক্ষমা চেয়েছে। স্পাইসজেটের তরফে জানান হয়েছে, এই ঘটনার জন্য ওই যাত্রী বিমানের পুরো ভাড়া ফেরত পাবেন।

প্রসঙ্গত, ঘন কুয়াশার কারণে ব্যাহত হচ্ছে বিমান পরিষেবা । মুম্বাই বিমানবন্দরে বসে খাবার খান ইন্ডিগোর যাত্রীরা। সেই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। কি কারণে এমন ঘটনা ঘটেছে, তা জানাতে ইন্ডিগো এবং মুম্বাই বিমানবন্দরকে নির্দেশ দিয়েছে এমওসিএর ব্যুরো অফ সিভিল এভিয়েশন সিকিউরিটি (বিসিএএস)। জানা গিয়েছে, বিমান বিভ্রাটের জেরে ক্লান্ত ও বিরক্ত হয়ে এমনভাবে ক্ষোভপ্রকাশ করেছেন  যাত্রীরা। এই ঘটনা নিয়ে দুঃখপ্রকাশ করেন ইন্ডিগো কর্তৃপক্ষ । এবার সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই বিমানের মধ্যে আটকে গেলেন যাত্রী। এই ঘটনা  পর যাত্রী নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন ।

রায়গঞ্জে জঙ্গল থেকে নাবালিকার বিবস্ত্র দেহ উদ্ধার! চাঞ্চল্য

ঝাড়খণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক পথচারীকে পিষল ট্রাক, মৃত ৭

ধনতেরাস উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

‘থানায় বসে ঋতব্রতদের হয়ে হলফনামায় সই করেছে পুলিশ,’ বিস্ফোরক দাবি অভিষেকের

নৃশংস হত্যাকাণ্ড! স্ত্রী-সহ শ্বশুরবাড়ির সাতজনকে পিটিয়ে খুনের অভিযোগ, গ্রেফতার ক্যাবচালক

সুখ-সমৃদ্ধি কামনা করে ধনতেরাসে দেশবাসীকে শুভেচ্ছা জানলেন প্রধানমন্ত্রী

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

দিল্লির করোল বাগের বাজারে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ২২টি ইঞ্জিন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

আজকের রাশিফল: ধনতেরাসে কাদের ঘরে আসবে ধন-সম্পদ! কার ভাগ্যে অশনি সংকেত?

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!