নাগাড়ে একের পর এক কোপ মহিলাকে, ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা অভিযুক্তের

Share:

 নিজস্ব প্রতিনিধিঃ  মধ্যপ্রদেশের ভোপাল-এ নৃশংস খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ৪৫ বছরের গৃহবধূ দুর্গা বাই কুশওয়াহা-কে বুকে ৯ বার, পেটে ৩ বার এবং গলায় ১ বার ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। অভিযোগ, এই খুনের সঙ্গে জড়িত ছিলেন তাঁর বাড়িতে থাকা পরিচিত ব্যক্তি প্রীতম কুশওয়াহা। ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই অভিযুক্ত চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে বলে অভিযোগ।

পরিবারের দাবি, দুর্গা অভিযুক্তকে ‘গুরু ভাই’ বলে মানতেন। প্রায় এক বছর ধরে তিনি তাঁদের বাড়িতে থাকছিলেন। জানা গেছে, জেল থেকে মুক্তির পর দুর্গার পরিবারই তাঁকে আশ্রয় দেয়। এর আগে প্রীতম নিজের তিন সন্তানকে খুনের মামলায় প্রায় ১৫ বছর কারাদণ্ড ভোগ করেছিলেন।পরিবারের সদস্যদের অভিযোগ, গত কয়েক মাস ধরে তাঁকে বাড়ি ছাড়ার জন্য চাপ দেওয়া হচ্ছিল। এই নিয়ে প্রায়ই বচসা হত। সোমবার দুর্গার স্বামী ও ছেলে বাড়িতে না থাকার সুযোগে অভিযুক্ত বাড়িতে আসে। কাছের একটি নির্মীয়মাণ বাড়ি পরিষ্কারের অজুহাতে দুর্গাকে সেখানে নিয়ে যায়। পুলিশ জানায়, ওই বাড়ির একটি ঘরের ভিতরেই ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয়।

ঘটনার পরই পুলিশ ও ফরেন্সিক দল ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। খুনের অস্ত্র, ফরেন্সিক নমুনা এবং পরিবারের সদস্যদের বয়ান খতিয়ে দেখা হচ্ছে। পরিবারের দাবি, অভিযুক্ত বাড়ি ছাড়তে চাইত না এবং অশান্তি হলেই আত্মহত্যার হুমকি দিত। অভিযুক্ত ভোপালে সবজি বিক্রির কাজ করত এবং মাঝে মধ্যে ভাড়া দিত বলেও জানা গিয়েছে।

বন্ধুর সঙ্গে ফোনে কথা কাটাকাটি, অভিমানে আত্মঘাতী ১৬ লাখ ফলোয়ারের নেট প্রভাবী

ডায়েটে রাখুন এই ৫ খাবার, পুজোয় ত্বকের জেল্লা দেখে হিংসায় জ্বলবে অন্যরা

বিরাটের জোড়া বিশ্বরেকর্ড, ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে জয়ী শুভমনরা

নিচু হয়ে কাজ করলে শ্বাসকষ্ট? এখনই সাবধান হোন, হতে পারে হার্টের সমস্যার লক্ষণ

Jio-র ১১ টাকার রিচার্জ প্ল্যান শোরগোল ফেলে দিয়েছে, কী-কী সুবিধা মিলবে?

বিয়ের ছবি কোথায় টাঙিয়েছেন? ভুল জায়গায় রাখলে দাম্পত্য কলহ অনিবার্য

আপেলের বীজে লুকিয়ে বিষ! ভুল করে গিলে ফেললে কী হতে পারে জানেন?

আম্বালায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে নিহত ২ শ্রমিক

দুপুর গড়িয়ে রাত, এখনও উত্তপ্ত SRFTI-এর ক্যাম্পাস, ঘটনাস্থলে পুলিশ

গ্রিভসের সেঞ্চুরির উপর ভর করে ভারতের সামনে ২৯৬ রানের লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজের

‘সাধু-সন্তদের অপমান করলেই জেলে যেতে হবে’, স্পষ্ট বার্তা শুভেন্দুর

ছুটির দিনে পরিষেবা দিয়েও ‘ব্ল্যাক সানডে’ পালন করলেন SBI-র কর্মীরা

ব্যবসায় অংশীদার করার টোপ দিয়ে ২৪ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, গ্রেফতার এক

ক্রেতা সেজে ডেলিভারি বয়ের থেকে পার্সেল নেওয়ার চেষ্টা দুই বোনের, বাধা দিতেই ছেটালেন লঙ্কাগুঁড়ো