‘রাস্তা না হলে ভোট দেব না,’ সিন্ধিয়াকে ঘিরে বিক্ষোভ, পাল্টা গ্রামবাসীদের সতর্ক করলেন কেন্দ্রীয়মন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি, ইন্দোর: সাত সকালেই কেন্দ্রীয়মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার সঙ্গে বচসায় জড়িয়ে পড়লেন গ্রামবাসীরা। মধ্যপ্রদেশের গুনায় কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে বচসায় জড়াতে দেখা গেল সিন্ধিয়াকে। সেই সংক্রান্ত ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। নিজের সংসদীয় এলাকা গুনায় একটি গ্রামে যাচ্ছিলেন বিজেপি সাংসদ জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। মাঝপথেই তাঁর কনভয় দাঁড় করান গ্রামবাসীরা। তাঁদের দাবি, সেখানকার রাস্তার অবস্থা বেহাল। বেশ কিছুদিন ধরেই তাঁরা আন্দোলন করছেন। গ্রামবাসীদের একটাই দাবি, ‘রাস্তা না হলে ভোট দেব না। রাস্তার হাল ফেরাতে হবে।’ প্রশাসনের দ্বারস্থ হয়েও কোনও সুরাহা হয়নি বলে দাবি গ্রামবাসীদের। শেষে হাতের সামনে কেন্দ্রীয় মন্ত্রী তথা সাংসদকে পেয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন তাঁরা।

আরও পডুন: নন্দীগ্রামের পর রেজিনগরেও মনোনয়ন প্রত্যাহার করে নিলেন মমতা তৃণমূলের প্রার্থী রবিউল

ভাইরাল ভিডিও-তে দেখা যাচ্ছে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া গ্রামবাসীদের সঙ্গে কথা বলতে বলতে বচসায় জড়িয়ে পড়েছেন। যখন রাস্তা দিয়ে কেন্দ্রীয়মন্ত্রীর কনভয় যাচ্ছিল তখন প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখাচ্ছিলেন গ্রামবাসীরা। বিক্ষোভকারীরা জ্যোতিরাদিত্যের কনভয় থামান ও নিজেদের দাবি জানান। গ্রামবাসীদের সঙ্গে কথা বলতে গিয়ে মেজাজ হারাতেও দেখা যায় কেন্দ্রীয়মন্ত্রীকে। এক গ্রামবাসীকে বলতে শোনা গিয়েছে, ‘আমরা অনুরোধ করছি, এবার যেন এই রাস্তাটা তৈরি করা হয়। নইলে নির্বাচনের সময়ে এলে আমরা একদমই ভোট দেব না আপনাকে। এই পুরো গ্রাম ভোট দেবে না আপনাকে।’ ওই গ্রামবাসীর কথা শুনেই মেজাজ হারান জ্যোতিরাদিত্য। তিনি চটে গিয়ে বলেন, ‘আমার সঙ্গে কখনও এমন ভাষায় কথা বলবেন না। বুঝেছেন? আমি সবার সঙ্গেই কথা বলছি। আপনারা এসে অনুরোধ জানান, আর সেই কাজটা করিয়ে দেওয়া আমার দায়িত্ব। ঠিক আছে।’

গ্রামবাসীদের সঙ্গে কেন্দ্রীয়মন্ত্রীর এই পুরো বাকবিতণ্ডা ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। যদিও এই ঘটনার পর বিজেপি সাংসদ জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ঘোষণা করেছেন ওই রাস্তা মেরামতির জন্য ও প্রয়োজনে নতুন করে তৈরিতে ৩ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

মধ্যপ্রদেশে মর্মান্তিক দুর্ঘটনা, নর্দমার প্রবল স্রোতে ভেসে গেল ভক্তদের গাড়ি, মৃত ৮

গণপতি বাপ্পাকে জলে ভাসাতে গিয়ে অঝোরে কান্না চিরাগ পাসোয়ানের, ভাইরাল ভিডিও

মহিলার চুলের মুঠি ধরে হিঁচড়ে নিয়ে গেল পুলিশকর্মী, ভাইরাল ভিডিও

৪৮ লাখি ঘড়ি পরে ‘লালবাগচা রাজা’র দর্শনে রণবীর সিংহ

মহিলাদের পোশাকে তিন মাস হোটেলে ‘গা-ঢাকা’! পুরুলিয়ায় আটক ৪ বাংলাদেশি যুবক

মধ্যপ্রদেশের নালকেড়ায় প্রবল বৃষ্টিতে নর্দমায় পড়ল পুণ্যার্থীদের গাড়ি, নিহত ৮

নন্দীগ্রামের পর রেজিনগরেও প্রার্থী হারালেন মমতা, মনোনয়ন প্রত্যাহার রবিউলের

পুরুলিয়ায় ফের রহস্যমৃত্যু, ফাঁকা বাড়ি থেকে উদ্ধার ১৬ বছরের কিশোরীর দেহ

তিরুপতি লাড্ডুর ঘি-তে পাম তেল! ইডির হাতে গ্রেফতার সুকৃতি ফুডসের প্রোমোটার

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, শনি-রবিতে বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ

ট্রাম্পের পদক্ষেপে ভারতের উপর ১০০ শতাংশ শুল্কের খাড়া

‘রাস্তা না হলে ভোট দেব না,’ সিন্ধিয়াকে ঘিরে বিক্ষোভ, পাল্টা গ্রামবাসীদের সতর্ক করলেন কেন্দ্রীয়মন্ত্রী

‘উনি বড় মাপের নেত্রী’, মমতাকে ব্যঙ্গ দলবদলু সায়নী ঘোষের

প্রথম স্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখাই কাল! প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে খুন করল দ্বিতীয় স্ত্রী