ঝাড়খণ্ডে বিস্ফোরণে রেললাইন  উড়িয়ে দিল মাওবাদীরা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মাওবাদীরা ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলায়  উড়িয়ে দিল রেললাইন। শুক্রবার ভোরে ঝাড়খণ্ডের মনোহরপুর এবং গোইলকেরার মধ্যে রেললাইনের একটা বড় অংশ বিস্ফোরণে উড়িয়ে দিল মাওবাদীরা। গোইলকেরা থানা এলাকায় এই ঘটনা ঘটেছে। পশ্চিম সিংভূমের পুলিশ সুপার আশুতোষ শেখর জানিয়েছেন, এদিন ভোররাতে ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরে গোইলকেরা এবং পোসোইতা রেলওয়ে স্টেশনের মধ্যে এক জায়গায় রেললাইন উড়িয়ে দেওয়া হয়েছে। এর ফলে, ব্যাহত হাওড়া-মুম্বই রুটের ট্রেন চলাচল।

রেল সূত্রে খবর, বৃহস্পতিবার রাত ১১টা নাগাদ গোইলকেরা এবং পোসাইতা স্টেশনের মাঝে রেললাইনের বেশ খানিকটা অংশ বিস্ফোরক দিয়ে উড়িয়ে দিয়েছে মাওবাদীরা।   বিষয়টি নজরে পড়ে পাশের লাইন দিয়ে যাওয়া মালগাড়ির চালক এবং গার্ডের।  তারফলে গোইলকেরা এবং পোসাইতা স্টেশন ম্যানেজারকে সতর্ক করে দেওয়া হয়। জানা গিয়েছে, সেই সময় ঝাড়খণ্ডের মনোহরপুর এবং গোইলকেরার মধ্যে রেললাইনে আসার কথা ছিল শালিমার-কুরলা আপ এক্সপ্রেসের ।

জানা গিয়েছে ২২ ডিসেম্বর ভারত বন্‌ধের ডাক দিয়েছে মাওবাদীরা। তার আগেই চক্রধরপুর রেল শাখার গোইলকেরা এবং পোসাইতা স্টেশনের মাঝে থার্ড লাইনে বিস্ফোরণ ঘটায় তারা। এই ঘটনার জেরে ব্যাহত হয়ে পড়ে ট্রেন চলাচল। বর্তমানে  সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই রেলপথে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। তবে বাকি দুটি ট্র্যাক ঠিক আছে। ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত।

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনে নেমে গ্রেফতার তেজপ্রতাপ যাদব

বচসার মাঝেই স্টেট ব্যাঙ্কের ম্যানেজারের গালে সপাটে চড় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর মেয়ের

ছাত্রদের ঢাল করে ধর্মতলায় আন্দোলনের নামে অশান্তি পাকানোর চেষ্টায় গ্রেফতার ১

খালি পেটে রোজ সকালে পান করুন ঢ্যাঁড়শের জল, উপকার শুনলে চমকে যাবেন

ধর্মেন্দ্র প্রধানের জায়গায় শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

রবি থেকে মহাদুর্যোগের আশঙ্কা! ভারী বৃষ্টিতে ভাসবে বাংলা

জিম্বাবোয়েকে দুরমুশ করে সিরিজ পকেটে পুরলেন শ্রেয়সরা

শেখ হাসিনার পরিত্যক্ত বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

Durand Cup Derby: সাহালের গোলে ইস্টবেঙ্গলকে হারিয়ে জয়ী মোহনবাগান

ঈশান ও তিলকের ঝোড়ো ব্যাটিংয়ে জিম্বাবোয়ের বিরুদ্ধে ২১৯ রান তুলল টিম ইন্ডিয়া

ধর্মেন্দ্র প্রধান-ই প্রথম নন, আন্দোলনের মুখে ইস্তফা দিয়েছিলেন এম জে আকবর-ও

আন্দোলনের নামে ধর্মতলায় অশান্তি পাকানোর অভিযোগে আটক ৫

গুঞ্জন সত্যি করে তৃতীয়বার বাবা হলেন কাঞ্চন, পুত্র নাকি কন্যা কে এল শ্রীময়ীর কোলে?

মুখ্যমন্ত্রীর কড়া অ্যাকশন, আইপিএস-সহ একাধিক পুলিশ আধিকারিক সাসপেন্ড