শহিদের সন্তানকে ‘মিরজাফর’ বলে আক্রমণ করার পরে তো কোনও কেস হয়নি, তোপ প্রিয়াঙ্কার

রাহুল গান্ধির সাংসদপদ খারিজের প্রতিবাদে রবিবার দিল্লির রাজঘাটে 'সংকল্প সত্যাগ্রহ' কর্মসূচির ডাক দিয়েছিল কংগ্রেস।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দাদা রাহুল গান্ধিকে লক্ষ্য করে বিজেপি নেতা-মন্ত্রীদের লাগাতার অপমানকজনক শব্দে আক্রমণ নিয়ে তোপ দাগলেন প্রিয়াঙ্কা গান্ধি। রাহুলের সাংসদপদ খারিজের প্রতিবাদে আজ রবিবার রাজঘাটে ‘সত্যাগ্রহ’ কর্মসূচির ডাক দিয়েছিল কংগ্রেস। ওই কর্মসূচিতে যোগ দিয়ে প্রাক্তন কংগ্রেস সভাপতি ও গান্ধি পরিবারকে ব্যক্তিগত আক্রমণ নিয়ে রীতিমতো ক্ষোভ উগরে দিয়ে প্রিয়াঙ্কা বলেন, ‘আমার বাবা রাজীব গান্ধি দেশের জন্য প্রাণ দিয়েছিলেন। যিনি দেশের জন্য শহিদ হয়েছিলেন তার সন্তানকে মিরজাফর ও দেশদ্রোহী বলে আক্রমণ করা হয়েছে। কোনও কেস তো হয়নি?’

এদিন রীতিমতো আক্রমণাত্মক মেজাজেই ছিলেন রাজীব তনয়া তথা কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বিজেপির নাম মুখে একবারও উচ্চারণ করেননি। কিন্তু কীভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে বিজেপির আধুলি-সিকি গোত্রের মুখপাত্র গৌরব ভাটিয়া, সম্বিত পাত্ররা গান্ধি পরিবারকে অশালীনভাবে আক্রমণ করেছেন তার উদাহরণ টেনে প্রিয়াঙ্কা বলেন, ‘রাহুল গান্ধি কেম্ব্রিজ ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্বের নামী শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করেছেন। তার পরেও তাঁকে পাপ্পু বলে কটাক্ষ ছোড়া হয়েছে। প্রধানমন্ত্রী খোদ সংসদে দাঁড়িয়ে গান্ধি পরিবার কেন নেহরু পদবী ব্যবহার করেন না সেই প্রশ্ন ছুড়ে অশালীন আক্রমণ করেছেন। আমার মাকে নিয়ে অশালীন ইঙ্গিত করেছেন আপনাদের মুখ্যমন্ত্রী। বলেছেন, রাহুল গান্ধি জানেন না তাঁর মায়ের নাম কী? প্রতিদিন আমাদেরর পরিবারকে অপমান করা হচ্ছে। কোথায়, কোনও কেস তো ফাইল হয়নি?’

মোদি পদবী নিয়ে মন্তব্য করে রাহুল গোটা ওবিসি সমাজকে অপমান করেছেন বলে গত কয়েকদিন ধরে পাল্টা সুর চড়িযেছেন বিজেপি নেতারা। পদ্ম শিবিরের অভিযোগ খারিজ করে দিয়ে এদিন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে পাল্টা সুর চড়িয়ে বলেন, ‘নীরব মোদি, ললিত মোদি, মেহুল চোকসিরা ওবিসি নন। পলাতক অপরাধী। তাই তাদের বিরুদ্ধে কিছু বলা ওবিসি সমাজকে অপমান হতে পারে না।’

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা