হাত ভাঙা, মাথায় ধারালো অস্ত্রের আঘাত, দেবভূমি উত্তরাখণ্ডে আখক্ষেত থেকে উদ্ধার নাবালিকার দেহ

Share:

নিজস্ব প্রতিনিধি, হরিদ্বার: দেবভূমি উত্তরাখণ্ডে ক্রমাগত বাড়ছে নারী নির্যাতনের ঘটনা। দিনে দিনে উত্তরাখণ্ডের উধম সিং নগর জেলায় অপরাধের প্রবণতা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। অপরাধীরা কোনও ভয় ছাড়াই একের পর এক ভয়ানক অপরাধ করতে সফল হচ্ছে। উত্তরাখণ্ডের যশপুরে এক সপ্তাহের মধ্যে ঘটেছে দুটি খুনের ঘটনা। আখ ক্ষেত থেকে উদ্ধার করা হয়েছে ১৩ বছর বয়সী এক নাবালিকার দেহ। ঘটনাকে কেন্দ্র করে ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে।

প্রথম ঘটনাটি ঘটেছে জসপুরের মুরলি ওয়ালা গ্রামে। ৫৮ বছর বয়সী এক মহিলার উপর ডাকাতি করে তাঁকে খুন করা হয়েছিল। ডাকাতি করে খুনের ঘটনায় পুলিশ কোনও তথ্য পায়নি। সেই ঘটনার পর এবার আখ ক্ষেত থেকে উদ্ধার করা হয়েছে অষ্টম শ্রেণীর ছাত্রীর দেহ। মৃতদেহ আবিষ্কারের পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। দেহ দেখে অনুমান নাবালিকার হাত ভেঙে গিয়েছে এবং তার মাথায় এবং পেটে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। ধর্ষণের পর খুন করা হয়েছে বলে আশঙ্কা প্রকাশ করে পরিবারের সদস্যরা দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবিতে কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রে হট্টগোল শুরু করে। তারপরেই নাবালিকার পরিবারের সদস্যরা ও গ্রামবাসীরা হাইওয়ে অবরোধ করে। খবর পেয়েই ঘটনাস্থলে আসে পুলিশ। বিক্ষোভকারীদের বুঝিয়ে পরিস্থিতি শান্ত করে পুলিশ।

এই ঘটনাকে নিয়ে বিধায়ক আদেশ চৌহান বলেন, “পরিবারের কাছ থেকে জানা গিয়েছে যে, ১৩ বছর বয়সী নাবালিকা অষ্টম শ্রেণীতে পড়ে। তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। মৃতদেহ দেখে মনে হচ্ছে তাকে ধর্ষণের পর খুন করা হয়েছিল। এই ঘটনাটি আমাদের উত্তরাখণ্ড রাজ্যের জন্য অত্যন্ত মর্মান্তিক ঘটনা। এই ঘটনায় যেই দোষী হোক না কেন, যত তাড়াতাড়ি সম্ভব তার শাস্তি হওয়া উচিত।” বিধায়ক জানিয়েছেন, মৃতের বাবা বেশ কয়েক বছর ধরে জেলে আছেন। নাবালিকার পরিবারে মা, মেয়ে এবং তার ছোট ভাই রয়েছেন। তবে পরিবারের অভিযোগ থানায় অভিযোগ দায়ের করা হলেও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। এক সপ্তাহের মধ্যে এই পরিবারের সঙ্গে এটি দ্বিতীয় ঘটনা ঘটল। কাশিপুরের পুলিশ সার্কেল অফিসার জানিয়েছেন, একটি মাঠে একটি মেয়ের মৃতদেহ পাওয়া গিয়েছে এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তার পরিবার তাকে হাসপাতালে নিয়ে যায়। পুলিশের দাবি তাঁরা এখনও কোনও অভিযোগ পায়নি তবে ব্যবস্থা নেওয়া হচ্ছে। সার্কেল অফিসার বলেন, “এই মামলার সমাধানের জন্য আমরা প্রয়োজনীয় সমস্ত দল গঠন করেছি।” ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে বলেই জানিয়েছে পুলিশ।

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২