শিল্পপতিরাই পরম বন্ধু, ৫ বছরে ১০ লক্ষ কোটি টাকার কর্পোরেট ঋণ মকুব

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘সব কা সাথ সব কা বিকাশ’ ট্যাগলাইন দিয়ে ভোটের ময়দানে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে ফেললেও ‘বিকাশ’ পুরোপুরি থমকে গিয়েছে মোদি জমানায়। বর্ধিত হারে পেনশনের সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন লক্ষ লক্ষ গ্রাহকরা। একাধিক খাতে অর্থ বকেয়া রয়ে যাচ্ছে। তবু মোদি সরকারের টনক নড়ছে না। সাম্প্রতিক রিপোর্টে যে ভয়াবহ তথ্য উঠে এসেছে সেটিকে সাধারণ মানুষের জন্য ‘আচ্ছে দিন’ বলে চালিয়ে দেওয়া খুবই কঠিন।

আরও পড়ুনঃ মৃত্যুর আগে ৪-৫ বার আত্মহত্যার চেষ্টা করেছিলেন জিয়া খান, বিস্ফোরক দাবি প্রয়াত অভিনেত্রীর প্রেমিকের মা’র

কেন্দ্রীয় সরকারের দাবি, মূল্যবৃদ্ধি নাকি নিয়ন্ত্রণে রয়েছে। কিন্তু তারপরেও মধ্যবিত্ত মানুষেরা ঝুঁকে পড়ছেন ঋণের বোঝায়। কারণ বাজারের সঙ্গে তাঁদের আয় পাল্লা দিয়ে বাড়ছে না। একইভাবে দেনার দায়ে ডুবে যাচ্ছে কৃষকরা। উপরন্তু বাড়তে থাকে সুদের পরিমাণ। আন্দোলনে দাবি ওঠে, কৃষিঋণ মকুব করতে হবে। কিন্তু সেই আর্তি দিল্লির দরবারের অন্দরমহলে পৌঁছয় না। সেখানে শুধুই কর্পোরেটের অবাধ যাতায়াত। সরকারি তথ্যই বলছে, প্রায় ১০ লক্ষ কোটি টাকার ব্যাঙ্ক ঋণ মকুব হয়েছে এবং তার সিংহভাগই কর্পোরেট ঋণ। কৃষি এবং সমবায় ঋণ কিছু আছে বটে, তবে ১০ লক্ষ কোটি টাকার পাহাড়ে তা মাত্র কয়েকটি নুড়ির সমান। আর তার সবটাই প্রায় ভোটব্যাঙ্কের স্বার্থে।

আরও পড়ুনঃ বিয়ের মরশুমে আরও সস্তা হল সোনা, লক্ষ্মীবারে কলকাতায় হলুদ ধাতুর বাজারদর কত?

কৃষকদের বদলে শিল্পপতিরাই মোদি সরকারের প্রথম প্রায়োরিটি, তা আলাদা করে বলে দেওয়ার দরকার নেই। কিন্তু জানলে অবাক হবেন, শুধু কৃষক শ্রেণীর মানুষরা নয়, মূল্যবৃদ্ধির ভারে চরম ক্ষতিগ্রস্ত হয়েছেন ছোট ব্যবসায়ীরাও। কৃষকদের মতো তাঁদেরও বেহাল দশা। সমীক্ষা বলছে, গত ছ’বছরে প্রায় ৪১ হাজার সংস্থা নিজেদের দেউলিয়া ঘোষণার জন্য আবেদন করেছে। গত ছ’মাসেই সেই সংখ্যাটা প্রায় ২ হাজার ২৩৬। সংসদে একথা জানিয়েছেন স্বয়ং কেন্দ্রীয় অর্থমন্ত্রী এবং গরিবের ত্রাস নির্মলা সীতারামন। তাঁর বক্তব্য, ২০১৮-১৯ থেকে চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ঋণের ভারে মাথা নত করতে বাধ্য হয়েছে প্রায় ৪১ হাজার সংস্থা। অথচ কেন্দ্রের তরফে ঢাক-ঢোল পিটিয়ে ১০ লক্ষ কোটি টাকার ব্যাঙ্ক ঋণ মকুব করার কথা প্রচার করা হচ্ছে। দিনের শেষে লাভ হচ্ছে মোদি ঘনিষ্ঠ বড় শিল্পপতিদেরই। হয়তো এই ভাবেই গরিব মানুষকে ‘আচ্ছে দিন’-এর ঝলক দেখাচ্ছে মোদি সরকার।

৮০ বছর বয়সে প্রয়াত হলিউডের কিংবদন্তি অভিনেতা টিম কারি

দমদমে ১০ বছরের পড়ুয়ার প্রাণ কাড়ল ডেঙ্গু, শোকের ছায়া এলাকাজুড়ে

নেপালে ঘুরতে গিয়ে আটকে পড়েছেন অভিনেতা খরাজ মুখোপাধ্যায়, দুঃশ্চিন্তায় ছেলে

 শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতার পুকুরে তল্লাশি, উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র সহ ৪০ রাউন্ড গুলি 

পচা ডিম খাচ্ছেন না তো? এই ৫ লক্ষণ না জানলেই হতে পারে বিপদ!

জিম থেকে বেরোনো মাত্রই পর পর গুলি, নিহত হরিয়ানভি গায়ক-অভিনেতা অঙ্কিত বালিয়ান

মানস সরোবর দর্শনের স্বপ্নই কাল? নেপালে নিখোঁজ কলকাতার ৩২ জন

বেঁচে যেতে পারে জীবন! হার্ট অ্যাটাক হলে প্রথম কয়েক মিনিটে যে ভুলগুলি করবেন না

‘পরনের কাপড়টুকুই বাঁচাতে পেরেছি’, নেপালে মহাপ্রলয়ের ভয়াবহতা বর্ণনা প্রত্যক্ষদর্শীর

LPG গ্রাহকদের হাতে আর মাত্র ৫ দিন, এই কাজ না করলেই বিচ্ছিন্ন হতে পারে সংযোগ!

পর পর দুই টেস্টে শতরান করে ইতিহাস গড়লেন শ্রীলঙ্কার সোনল দিনুশা

জীবনের ঝুঁকি নিয়ে কাদার স্তূপ থেকে গ্যাস সিলিন্ডার উদ্ধারের মরিয়া চেষ্টা নেপালের বন্যাদুর্গতদের

মুম্বই ইন্ডিয়ান্সে যাচ্ছেন যশস্বী জয়সওয়াল? মুখ খুলল রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ

‘তোমার থুতু-ই তো হাতিয়ার’, অস্ত্র লাইসেন্স চাইতে যাওয়া যুববকে মুখের উপরে বলে দিলেন জেলাশাসক