মণিপুরে মা ছেলে-সহ অ্যাম্বুল্যান্স পুড়িয়ে দিল দাঙ্গাবাজরা

আট বছর বয়সী ছেলেকে নিয়ে তার মা এবং আরও এক আত্মীয় অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে দাঙ্গাবাজরা পথ আটকে আগুন জ্বালিয়ে দেয় বলে জানিয়েছে পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: মণিপুরে অ্যাম্বুল্যান্সে মা, ছেলে-সহ তিনজনকে জীবন্ত অবস্থায় পুড়িয়ে মারল দাঙ্গাবাজরা। রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে মণিপুরের ইরোইসেম্বাতে (Iroisemba)। আট বছর বয়সী ছেলেকে নিয়ে তার মা এবং আরও এক আত্মীয় অ্যাম্বুল্যান্সে করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে দাঙ্গাবাজরা পথ আটকে আগুন জ্বালিয়ে দেয় বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত তিন জনের নাম, টনসিং হ্যাংসিং (৮) (Tonsing Hangsing), তার ৪৫ বছর বয়সী মা মীনা হ্যাংসিং (Meena Hangsing) এবং ৩৭ বছর বয়সী লিডিয়া লৌরেম্বাম (Lydia Lourembam)। অশান্ত মণিপুরে ৮ বছর বয়সী ছেলেটি গুলিবিদ্ধ হয়েছিল। এরপর তার চিকিৎসার জন্য মা এবং এক আত্মীয় অ্যাম্বুল্যান্সে করে ছেলেটিকে ইম্ফলের একটি হাসপাতালে নিয়ে যাচ্ছিল। সেই সময় এই ঘটনা ঘটে। অসম রাইফেলসের একজন আধিকারিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, টনসিং এবং তার মা অসম রাইফেলসের ত্রাণ শিবিরে অবস্থান করছিল। তাঁরা আদিবাসী মেইতেই (Meitei) সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। গত ৪ জুন সন্ধ্যায় ওই এলাকায় বন্দুকযুদ্ধ শুরু হলে ছেলেটি গুলিবিদ্ধ হয়।

এই ঘটনা নিয়ে এক সূত্র বলেন, ‘ঘটনার পর একজন ঊর্ধ্বতন অসম রাইফেলস আধিকারিক ইম্ফলে পুলিশের সঙ্গে কথা বলে একটি অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা করেন। যেহেতু মা সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের ছিলেন, তাই শিশুটিকে সড়কপথে ইম্ফলের আঞ্চলিক ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।’ কয়েক কিলোমিটার ধরে অ্যাম্বুলেন্সটি অসম রাইফেলসের এসকর্টের অধীনে ছিল। তারপরে স্থানীয় পুলিশ সেটির দখল নেয়। কিন্তু, ‘সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ইসোসেম্বাতে অ্যাম্বুলেন্সটিতে আগুন ধরিয়ে দেয় দাঙ্গাবাজরা। এতে গাড়িতে থাকা তিনজনই নিহত হন।

হত্যার পর ৯ টুকরো, ২ মাস বাদে শারজা থেকে জন্মভিটেয় ফিরল কন্নড় যুবকের দেহ  

বদলের বাংলাদেশে এবার বগুড়ার কালীমন্দিরে ভাঙচুর চালাল দুষ্কৃতীরা

ব্যাঙ্কের লকার খুলতেই চক্ষুচড়কগাছ, গায়েব দেড় কোটি টাকার সোনার গয়না! তদন্তে পুলিশ

বেপরোয়া গাড়ির ধাক্কায় ১৫ ফুট উঁচু শূন্যেয় বাইক চালক, রক্তচাপ বাড়ানো ভয়ঙ্কর ভিডিও

‘এসআইআর বিতর্ক নিয়ে মুখ খুলুন’, জ্ঞানেশের রক্তচাপ বাড়ালেন বিজেপি সঙ্গী উপেন্দ্র কুশায়াহা

ভারী বৃষ্টির জেরে ধস, বন্ধ শিলিগুড়ি-দার্জিলিং টয়ট্রেন পরিষেবা

ঘুষের টাকা নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও উলুবেড়িয়া পুরসভার ইঞ্জিনিয়ার

সংসারের সঠিক আর্থিক পরিকল্পনার গাইড ড. শুভঙ্কর দাশগুপ্তের ‘দ্য স্মার্ট মানি ব্লুপ্রিন্ট’

স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের সুখবর, ধর্মঘটের তিনদিন এটিম থেকে টাকা তুললে চার্জ দিতে হবে না

জ্ঞানেশ কুমারকে পদ্মবিভূষণ দেওয়ার পক্ষে সওয়াল করলেন শমীক ভট্টাচার্য

নিউইয়র্কে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অস্কারজয়ী অভিনেত্রী

সরকারি হাসপাতালে সফল অগ্ন্যাশয়ের ক্যানসারের জটিল অপারেশন

পাকড়াও কুখ্যাত লেডি ডন পার্বতী, দিল্লিতে গড়ে তুলেছিল মাদক ব্যবসার সাম্রাজ্য

যাদবপুর কাণ্ডের জের, শমীকের টিম থেকে ছাঁটা হল শর্বরীকে, ঠাঁই পেলেন লকেট-সৌমিত্র