‘আঙুল নামিয়ে কথা বলুন’, দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশকে কড়া জবাব অভিষেকের

Share:

নিজস্ব প্রতিনিধি: নির্বাচন কমিশনের সঙ্গে আড়াই ঘণ্টা বৈঠক করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং অন্যান্য নেতৃত্বরা। সেখানে ১০টি বিষয় নিয়ে জবাব চান ডায়মন্ডহারবারের সাংসদ। কিন্তু ২–৩টি বিষয় ছাড়া কোনও প্রশ্নেরই সঠিক উত্তর দিতে পারেননি মুখ্য নির্বাচনী কমিশনার জ্ঞানেশ কুমার। আজ, বুধবার নয়াদিল্লিতে বৈঠকের পর এই দাবিই করেলন অভিষেক। ওই বৈঠকে নির্বাচন কমিশনারকে কড়া ভাষায় জবাব দিয়েছেন অভিষেক। ঔদ্ধত্য দেখাতে গিয়েছিলেন নির্বাচন কমিশনার। তার জবাবও দেওয়া হয়েছে দ্ব্যর্থহীন ভাষায় বলে অভিষেকের দাবি।

এদিকে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ওই বৈঠকে আঙুল উঁচিয়ে কথা বলেন বলে অভিযোগ। জবাবে অভিষেক তাঁকে বলেছেন, আপনি মনোনীত। আমি নির্বাচিত। সুতরাং ভদ্রভাবে কথা বলতে হবে সাংসদ–বিধায়কদের সঙ্গে। এই বিষয়ে অভিষেক বলেন, ‘‌আগেরবার ২৮ নভেম্বর, আমাদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে একটাও জবাবের উত্তর সঠিকভাবে দেওয়া হয়নি। এবারও আমরা ১০–১১ টা পয়েন্ট নিয়ে এসেছিলাম জানতে। কিন্তু ২টো ৩টে প্রশ্নের উত্তর বাদ দিয়ে কোনও বিষয়েই উত্তরে কোনও স্বচ্ছতা ছিল না। আমি ওদের এসআইআরের বিষয়ে জিজ্ঞাসা করি তো, ওরা উত্তর দেয় নাগরিকত্ব নিয়ে। ১ কোটি ৩৬ লক্ষ লজিক্যাল ডিসক্রিপেনসি বলা হচ্ছে। ওর আলাদা ৫–৬টা ক্যাটাগরি রয়েছে। কোথাও ছেলের ১৫ বছরের বয়সের পার্থক্য রয়েছে। কোথাও নামে ভুল, পদবিতে ভুল, ঠিকানায় ভুল। কিন্তু সেই তালিকা প্রকাশ করা হয়নি। এইআরও’‌দের লগিংয়ে কিছু কেস আপলোড করা হয়েছে। যে অ্যাপ দিয়ে আপলোড করা হচ্ছে, সেটাতেও সমস্যা রয়েছে। এটা আজকে বলেছি।’‌

অন্যদিকে বাংলার এসআইআর সংক্রান্ত পাঁচ দফা প্রশ্ন নিয়ে বুধবার দিল্লিতে নির্বাচন কমিশনের অফিসে ১০ জনের প্রতিনিধি দল যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের দাবি, ‘‌ইভিএমে নয়, চুরি হচ্ছে ভোটার তালিকায়। আর তা করা হচ্ছে নির্বাচন কমিশনের অফিস থেকেই। রোহিঙ্গা ইস্যুতে বাংলাকে টার্গেট করে যে বদনাম করা হচ্ছে, বিজেপির লোক বলছে, বাংলায় ১ কোটি রোহিঙ্গা রয়েছে। আমি আজ এটাই কমিশনকে বলেছি, এই যে ৫৮ লক্ষ লোক, খসড়া তালিকায় যাঁদের নাম বেরোয়নি, তাঁদের মধ্যে কতজন বাংলাদেশি ও কতজন রোহিঙ্গা? এর তালিকা প্রকাশ করুন। এটারও কোনও উত্তর দিতে পারেননি।’‌

এছাড়া জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তালিকা প্রকাশ করতে চায়নি নির্বাচন কমিশনার। এই নিয়ে অভিষেক চাপ দিতেই মেজাজ হারান জ্ঞানেশ কুমার। অভিষেকের কথায়, ‘‌এদিনের বৈঠকে আমাদের প্রশ্নের কোনও উত্তর দিতে না পেরে মেজাজ হারিয়ে মুখ্য নির্বাচন কমিশনার আমার দিকে আঙুল তুলে কথা বলেছেন। আমি তখন পাল্টা বলি, আঙুল নামিয়ে কথা বলুন৷ আমি জনতার দ্বারা নির্বাচিত। মনোনীত নই। সাহস থাকলে আজকের বৈঠকের ভিডিও ফুটেজ প্রকাশ করা হোক। এরা আঙুল তুলে যা বলবে, তা মানা হবে না। আমরা কি বন্ডেড লেবার? আমরা কি ক্রীতদাস?’‌

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?

আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখে রাজ্যের ৫০টি থানার আইসি বদল

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে জয়ী বিজেপি, ভরাডুবি তৃণমূলের

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের