মুম্বইয়ের দহি-হান্ডি উৎসবে চমক, ১০ স্তরের মানব পিরামিড বানিয়ে বিশ্বরেকর্ড, পুরস্কার ২৫ লক্ষ

তবে এবার সব রেকর্ড ভাঙল কোঙ্কন নগরের গোবিন্দ দল। শনিবার (১৬ অগস্ট) থানের ভার্তকনগরে আয়োজিত ১০ টি স্তরের মানব পিরামিড তৈরি করে ২৫ লক্ষ টাকা পুরস্কার জিতল কোঙ্কন নগর গোবিন্দ পাঠক নামে যোগেশ্বরী দল

Share:

নিজস্ব প্রতিনিধি: মুম্বইতে দহি হান্ডি উদযাপন তুঙ্গে! তবে এবার সব রেকর্ড ভাঙল কোঙ্কন নগরের গোবিন্দ দল। শনিবার (১৬ অগস্ট) থানের ভার্তকনগরে আয়োজিত ১০ টি স্তরের মানব পিরামিড তৈরি করে ২৫ লক্ষ টাকা পুরস্কার জিতল কোঙ্কন নগর গোবিন্দ পাঠক নামে যোগেশ্বরী দল। এদিনের এই অনুষ্ঠানের আয়োজক দের দাবি, এর আগে দহি মাণ্ডি উৎসবে ১০ স্তরের মানব পিরামিড কখনই তৈরি হয়নি। তাই এবারের ১০ স্তরের মানব পিরামিড সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। নতুন ইতিহাস তৈরি করেছে। আর এই পিরামিড তৈরি করার জন্যে কোঙ্কন নগর গোবিন্দ পাঠকের যোগেশ্বরী দল ২৫ লক্ষ টাকা পুরস্কার জিতেছে।

এই অনুষ্ঠানটি মহারাষ্ট্রের পরিবহন মন্ত্রী প্রতাপ সারনায়েকের ফাউন্ডেশন এবং সংস্কৃতি যুব প্রতিষ্ঠান আয়োজন করেছিল। যার নেতৃত্বে ছিলেন প্রতাপ সারনায়েকের ছেলে পূর্বেশ সারনায়েক। জন্মাষ্টমী তথা শ্রীকৃষ্ণের জন্মতিথিতে মুম্বইতে দহি হান্ডি উদযাপন পৃথিবী জুড়ে বিখ্যাত। কিন্তু এবার ১০-স্তরের মানব পিরামিড মুম্বই বাসীদের অবাক করল। এদিনের এই অনুষ্ঠান শেষে পরিবহন মন্ত্রী জানালেন, ‘গোবিন্দ দলটি দশটি স্তর তৈরি করেছে। আমরা শিবসেনা প্রধান বালাসাহেব ঠাকরে এবং আনন্দ দিঘের সঙ্গে সম্পর্কিত ঐতিহ্যবাহী অনুষ্ঠানটি অব্যাহত রাখতে পেরে আনন্দিত।’ কোঙ্কণ নগর গোবিন্দ পাঠকের রেকর্ড-ভঙ্গকারী কীর্তি ইতিহাস গড়েছে। আজ সকাল থেকেই, মুম্বই এবং থানে জুড়ে গোবিন্দ দলগুলি দহি হান্ডি উৎসবে অংশে নিয়েছে। কিন্তু তাদের সকলকে হারিয়ে কোঙ্কণ নগরের গোবিন্দ পাঠকের দশটি নিখুঁত স্তর বিশ্বরেকর্ড গড়ল।

২৫ লক্ষ টাকার নগদ পুরস্কার জিতে কোঙ্কন নগরই শিরোপা জিতেছে। রিপোর্ট অনুযায়ী, যোগেশ্বরী এলাকার কোঙ্কন নগর থেকে আসা এই দলটির নেতৃত্ব দিচ্ছেন ৩৮ বছর বয়সী কোচ বিবেক কোচরেকার, যিনি ১২ বছরেরও বেশি সময় ধরে শৃঙ্খলার সঙ্গে দলকে প্রশিক্ষণ ও নির্দেশনা দিচ্ছেন। পিরামিড নির্মাণে তাদের সুসংগঠিত এবং সুনির্দিষ্ট পদ্ধতির জন্য পরিচিত, এই দলটি এলাকার সবচেয়ে সম্মানিত গোবিন্দ স্কোয়াড গুলির মধ্যে একটি। দীর্ঘদিন ধরে, যোগেশ্বরী থেকে আগত জয় জওয়ান গোবিন্দ পাঠক রেকর্ড ভাঙা পিরামিড নিয়ে ভাইরাল হয়ে আসছে। ২০১২ সালে, তারা ১৩.৩৪ মিটার (৪৩.৭৯ ফুট) উচ্চতার একটি নয়-স্তরের টাওয়ার তৈরি করে উৎসবটিকে বিশ্বব্যাপী স্বীকৃতি দিয়েছিল, তিনি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অর্জন করেছিল। এর এক দশক পর, জয় জওয়ান ১০ স্তরের মানব পিরামিড গড়ে আবারও বিশ্ব রেকর্ড তৈরি করল।

‘ওরা আমার মেয়েকে নিয়ে যাচ্ছে’, বিমানবন্দরে মার্কিন কর্তাদের পা আঁকড়ে অঝোরে কাঁদলেন মহিলা

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

সাশ্রয় নাকি বাড়তি খরচ? জানুন আজ কলকাতায় সোনা-রুপোর দাম

আলিপুরদুয়ারে নির্মীয়মাণ সেতু ভেঙে বিপত্তি, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আহত ৪ শ্রমিক

গুজরাতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, প্রাণ হারালেন সেনা পরিবারের ৩ শিশুসহ ৭ জন

আজ নবদ্বীপ যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৭২০ রান তুলে ভারত গড়ল ইতিহাস, অতীতের রেকর্ড ভেঙে চুরমার

দিঘা-মন্দারমণিতে পর্যটকদের জন্য বড় ভাবনা সরকারের, সাইডসিনে জুড়ছে নতুন স্পট

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের