ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় বারবার ব্যার্থ হওয়া নিয়ে বিবাদ, রাগের বশে বাবা-মাকে খুন ছেলের

ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় বারবার ফেইল, রাগে বাবা-মা কেই খুন করে বসল ২৫ বছর বয়সী ছেলে। নববর্ষের রাতেই ঘটনাটির কথা জানতে পারেন মহারাষ্ট্রের নাগপুর থানার পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় বারবার ফেইল, রাগের বশে নিজের বাবা-মাকেই খুন করে বসল ২৫ বছর বয়সী ছেলে। নববর্ষের রাতেই ঘটনাটির কথা জানতে পারেন মহারাষ্ট্রের নাগপুর থানার পুলিশ। এই ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সম্পর্কের টানাপোড়েনে বাবা-মাকে হত্যা ২৫ বছর বয়সী ছেলের। প্রাথমিক তদন্ত অনুযায়ী, ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় বারবার ব্যর্থ হওয়ার কারণে বাবা-মায়ের সঙ্গে দিনের পর দিন ঝামেলা লেগেই ছিল ছেলের। এরপরেই বাবা-মা, ছেলেকে অন্য কলেজে ভর্তি হওয়ার জন্যে চাপ দিচ্ছিলেন। এতেই ক্ষুব্ধ হয়ে ভয়ংকর পদক্ষেপ নিয়ে নেয় ছেলে। রাগের বশে বাবা-মাকে কুপিয়ে খুন করলেন ছেলে।

মর্মান্তিক ঘটনাটি ঘটেছে, মহারাষ্ট্রের নাগপুরের কপিল নগর এলাকায়। গতকাল ১ জানুয়ারি কপিল নগর থেকে ফোন পাওয়া মাত্রই ঘটনাস্থলে ছুটে যান নাগপুর থানার পুলিশ। এবং ছেলেটির বাড়িতে গিয়ে পুলিশ দেখতে পান ঘরের মধ্যে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন দুটি মৃতদেহ। পুলিশের দেওয়া প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, গত ২৬ ডিসেম্বর নিজের বাবা-মাকে হত্যা করেছে অভিযুক্ত ছেলেটি। প্রথমে সে মাকে শ্বাসরোধ করে হত্যা করেন। তারপর বাবাকে ছুরি দিয়ে হত্যা করে। বাবা-মাকে মর্মান্তিকভাবে খুন করার ঘটনা নিজেই স্বীকার করেছেন ছেলে উৎকর্ষ দাখোল, তাঁকে গ্রেফতার করেছে পুলিশ।

এমন ঘটনা এই প্রথম নয়, গত ডিসেম্বরে, দিল্লির নেব সরাইয়ের দেওলি গ্রাম থেকে অনুরূপ একটি ঘটনা প্রকাশিত হয়েছিল, যেখানে ২০ বছর বয়সী অর্জুন তার বাবা-মা এবং বোনকে খুন করেছেন। পুলিশ এখনও জানেন না, কেন এবং কীভাবে মাত্র ২০ বছরের অর্জুন তাঁর বাবা-মা ও বোনকে একসঙ্গে হত্যা করল? এই প্রশ্নের উত্তর জানতে পুলিশ এখন আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করছে। এরপর অর্জুনকে জিজ্ঞাসাবাদের পর সে তাঁর বাবা-মা ও বোনকে হত্যার কথা স্বীকার করেন। তিনি পুলিশকে জানিয়েছিলেন, বাবা-মায়ের আচরণে তিনি অসন্তুষ্ট। সে তাকে তার বোনের চেয়ে বেশি ভালবাসত। তিনি নিজ বাড়িতে বিচ্ছিন্ন থাকতেন। তাই সে রাগের বশে বাবা-মা বোন সকলকে খুন করেছেন।

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

সেনাবাহিনীতে অফিসার হওয়ার সুযোগ! ২ ডিসেম্বর থেকে শুরু আবেদন

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

২৬ বছর পর ফিরছে কোকাকোলার ‘গোল্ড স্পট’! নতুন পানীয়ের জন্য চাপে পড়বে Campa

১ ডিসেম্বর থেকে মাথায় হাত মধ্যবিত্তের! বদলে যাচ্ছে একাধিক নিয়ম

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর

ভিয়েতনামে ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন ৬ পর্যটক, আহত একাধিক

তিনবারের বেশি টিকিট বুক করলে ছ’মাস লক আধার কার্ড, কড়া নিয়ম পরিবহণ দফতরের