‘বন্ধু ট্রাম্প’-এর অনুষ্ঠানে বন্দুকবাজের হামলা নিয়ে মুখ খুললেন মোদি, কী বললেন…..

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে আমেরিকায় এক নৈশভোজের অনুষ্ঠানে গুলিবর্ষণের ঘটনায় বিশ্বজুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। অল্পের জন্য প্রাণে বেঁচেছেন ট্রাম্প। ‘বন্ধু’ ট্রাম্পের অনুষ্ঠানে চলা হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তিনি স্পষ্টভাবে জানান, গণতান্ত্রিক ব্যবস্থায় সহিংসতার কোনো স্থান নেই এবং এ ধরনের ঘটনা অত্যন্ত নিন্দনীয়। 

ঘটনাটি ঘটেছে শনিবার রাতে ওয়াশিংটন ডিসির একটি হোটেলে আয়োজিত হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠানের সময়। হঠাৎ গুলির শব্দ শোনা গেলে সেখানে উপস্থিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump), ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সসহ অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। ঘটনাটি ঘিরে মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে, যদিও নিরাপত্তা বাহিনী দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন: হোয়াইট হাউসে গুলি চালানো বন্দুকবাজের ছবি প্রকাশ্যে আনলেন ট্রাম্প

এই ঘটনার পর প্রধানমন্ত্রী মোদি সামাজিক মাধ্যম ‘এক্স’-এ এক বার্তায় প্রতিক্রিয়া জানান। তিনি লেখেন, প্রেসিডেন্ট ট্রাম্প ও তাঁর পরিবারের সদস্যরা নিরাপদ ও সুস্থ আছেন জেনে তিনি স্বস্তি পেয়েছেন। একই সঙ্গে তিনি তাঁদের অব্যাহত নিরাপত্তা ও সুস্থতা কামনা করেন। এই ঘটনা নিয়ে আন্তর্জাতিক মহলেও উদ্বেগ বাড়ছে। বিভিন্ন দেশের নেতারা নিরাপত্তা ব্যবস্থার আরও উন্নতির প্রয়োজনীয়তার ওপর জোর দিচ্ছেন। বিশেষ করে উচ্চপর্যায়ের রাজনৈতিক ও কূটনৈতিক অনুষ্ঠানে নিরাপত্তা জোরদার করার আহ্বান জানানো হচ্ছে। 

উল্লেখ্য, হোয়াইট হাউসে নৈশভোজের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রাম্প সহ মার্কিন কর্তারা। সকলেই ছিলেন বেশ খোশমেজাজে। কিন্তু সেই আনন্দের মাঝেই পর পর চলল গুলি। মুহূর্তে ছড়িয়ে পরে আতঙ্ক। তার পরেই দ্রুত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, স্ত্রী মেলানিয়া ট্রাম্প এবং অন্যান্য শীর্ষ মার্কিন নেতাদের অনুষ্ঠানস্থল থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। যদিও এই গুলি চলার ঘটনায় কেউ নিহত হয়নি। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

ABVP-TMCP সংঘর্ষে রণক্ষেত্র বারাসতের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি

মোদির জন্মদিন ঘিরে বাংলায় বিজেপির ‘মেগা মিশন’, এক মাস ধরে বিশেষ কর্মসূচি

ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণা মামলায় গ্রেফতার প্রাক্তন প্রেসিডেন্ট এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত ‘ফুল অউর কাঁটে’ পরিচালক কুকু কোহলি

আরও তীব্র বাণিজ্যযুদ্ধ! ৭০০ মার্কিন পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক চাপাচ্ছে কানাডা

বিকিনি পরে রাখি পরানো, কৃতি স্যাননকে সমর্থন রাহুল গান্ধির

রোজ এক চামচ কালো তিল খেলে দূর হবে শরীরের একাধিক রোগ!

রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখতে চান? এই ৫টি অভ্যাস ত্যাগ করুন এখনই

‘অপারেশন সিঁদুর’ নিয়ে চমকে ওঠা তথ্য প্রকাশ্যে আনলেন সশস্ত্র বাহিনীর প্রাক্তন সর্বাধিনায়ক

হিন্দু পরিবারের চারজনকে নৃশংস খুন, সরিয়ে দেওয়া হল রংপুরের পুলিশ কমিশনারকে

কলকাতা-হাওড়া পুরভোটের জন্য কমিটি গড়ল বঙ্গ বিজেপি, মাথায় সুকান্ত-রাহুল

যুদ্ধের মধ্যে প্রথমবার ভিডিওতে প্রকাশ্যে শোনা গেল মোজতবা খামেনির কণ্ঠ

মহিলা নয় এবার পুরুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকল ‘অন্নপূর্ণা যোজনার’ টাকা! চাঞ্চল্য

খামারে ঢুকে ভেড়াকে ধর্ষণ, যুবকের বিকৃত মানসিকতা বন্দি সিসি ক্যামেরায়