নিট প্রশ্ন ফাঁসের জের, কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদলে শিক্ষামন্ত্রক হাতছাড়া হচ্ছে ধর্মেন্দ্র প্রধানের?

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সংসদের বাদল অধিবেশনের আগেই কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদলের সম্ভাবনা। সূত্রের খবর, প্রধানমন্ত্রী বিদেশ সফর থেকে ফিরলেই মন্ত্রিসভার রদবদল হতে পারে। আর সেই রদবদলে শিক্ষামন্ত্রক হাতছাড়া হতে পারে ধর্মেন্দ্র প্রধানের। নিট-ইউজির প্রশ্ন ফাঁস কাণ্ডে দেশজুড়ে সমালোচনার মুখে পড়েছেন ধর্মেন্দ্র প্রধান। বিরোধী রাজনৈতিক দল তো বটেই আমজনতা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্রের ইস্তফা চাইছেন। আর সেই আঁচ পেয়েছেন মোদি। তাই কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদলে শিক্ষামন্ত্রক থেকে ধর্মেন্দ্র প্রধানকে সরিয়ে দেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ওই মন্ত্রকের তুলনায় কম গুরুত্বপূর্ণ পদে আনা হতে পারে তাঁকে। এমনটাই সূত্রের খবর।

আরও পডুন: ‘সাধারণ মানুষের চলার অধিকার আছে’, কলকাতার হকার উচ্ছেদ নিয়ে বড় বার্তা দিলেন দিলীপ ঘোষ

তবে শিক্ষামন্ত্রকের দায়িত্ব কার কাঁধে মোদি চাপাবেন সেই বিষয়ে কিছুই জানা যায়নি। সূত্রের খবর, মোদির মন্ত্রিসভায় এবার পঞ্জাব ও উত্তরপ্রদেশ থেকে নতুন মুখদের জায়গা দেওয়া হতে পারে। কারণ এই দুই রাজ্যেই আগামী বছরের ফেব্রুয়ারি মাসে নির্বাচন। পঞ্জাব থেকে হরদীপ সিং পুরী রয়েছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের মন্ত্রী পদে। তাঁকে সরিয়ে দিতে পারেন মোদি। কারণ জেফ্রি এপস্টিনের সঙ্গে হরদীপের ছবি ভাইরাল হওয়ার পর থেকেই সমালোচনার মুখে পড়েছেন তিনি। সেই বিষয়কে কেন্দ্র করে লোকসভার ভিতরে ও বাইরে লাগাতার আক্রমণ করেই চলেছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধি। তাই মন্ত্রিসভার ইমেজ স্বচ্ছ রাখতে হরদীপকে সরিয়ে অন্য কোনও পঞ্জাবি মুখ আনতে পারেন মোদি। সেক্ষেত্রে দলবদলু রাঘব চাড্ডার নাম নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। মোদির মন্ত্রিসভায় চমক থাকতে পারে এবারেরর রদবদলে। সূত্রের খবর, অর্থমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হতে পারে নির্মলা সীতারামনকে। সেই জায়গায় দায়িত্ব পেতে পারেন রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গর্ভনর শক্তিকান্ত দাস। বাংলা থেকেও একাধিক মুখকে মন্ত্রিসভায় স্থান দিতে পারেন মোদি। এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত। ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছে বিজেপি। স্বাধীনতার পর রাজ্যে ক্ষমতাতে গেরুয়া শিবির। সেই জয়ের উপহার হিসেবে বাংলা থেকে দুজন পূর্ণমন্ত্রী হতে পারেন। সেই তালিকায় নাম রয়েছে সুকান্ত মজুমদার ও শমীক ভট্টাচার্যের।

এছাড়াও সদ্য তৃণমূল থেকে এনসিপিআই-তে যাওয়া কুড়ি জন সাংসদের মধ্যে তিনজনকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় স্থান দিতে পারেন মোদি। সেই ক্ষেত্রে তিনটি নাম নিয়ে জল্পনা চলছে। সেগুলি হল- কাকলি ঘোষ দস্তিদার, শর্মিলা সরকার ও সুদীপ বন্দ্যোপাধ্যায়ের। যদিও কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদল নিয়ে মুখে কুলুপ এঁটেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। সময় এলেই সবটা পরিষ্কার হবে বলে জানিয়েছেন রাজ্যের এক শীর্ষস্থানীয় বিজেপি নেতা।

বিফলে রোহিতের শতরান, ভারতকে ২৭ রানে হারিয়ে একদিনের সিরিজও কব্জা ইংল্যান্ডের

‘মেসি গোল্ডেন বুট পাবেন,’ বিশ্বকাপ ফাইনালের আগে ভবিষ্যদ্বাণী ‘বন্ধু’ অরূপ বিশ্বাসের

লর্ডসে শুভমনদের বিরুদ্ধে ৩৮৭ রান তুলল ইংল্যান্ড, একা বেন ডাকেট করলেন ১৪১

ঘুরতে নিয়ে যাওয়ার নামে বিহারে পাচার, ৩ নাবালিকাকে উদ্ধার করল ভাটপাড়া থানার পুলিশ

সরযূ নদীতে নৌকায় বসে দেদার মদ-মাংস ভক্ষণ, গ্রেফতার ৪ যুবক

‘মিষ্টি দই দিয়ে বঙ্গবাসীকে মিষ্টিমুখ করালাম’, আমূলের প্ল্যান্টের শিলান্যাস অনুষ্ঠানে বললেন শাহ

‘শিক্ষার্থীদের সমস্যা নিয়ে রাজনীতি নয়’, যন্তর মন্তরে ‘ককরোচ’দের বিক্ষোভে সামিল পুনম পাণ্ডে

বিশ্বকাপ জিতবে স্পেন, ফাইনালের আগেই জানিয়ে দিলেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার

ঢাকায় মার্শাল আর্ট শেখানোর নামে জঙ্গি প্রশিক্ষণ শিবির, গ্রেফতার মূল পাণ্ডা-সহ সাত

‘কারোর চিন্তাভাবনায় আমরা প্রতিবন্ধকতা তৈরি করতে পারি না’, বললেন শাহ

বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুকের পরিষেবা! অ্যাকাউন্ট খুলতেই পারছেন না ব্যবহারকারীরা

বাংলায় দুটি আইসক্রিম প্ল্যান্ট তৈরি করতে শাহের কাছে আর্জি মুখ্যমন্ত্রীর

চিত্তরঞ্জন এবং নেতাজীর স্মৃতি বিজড়িত আশ্রমের শিশুদের জন্য জার্সি উপহার মুখ্যমন্ত্রীর

শিলিগুড়ির দোকানে বিশ্বকাপের ছোঁয়া, আর্জেন্টিনা থিমের মিষ্টি কিনতে উপচে পড়ছে ভিড়