‘সাধারণ মানুষের চলার অধিকার আছে’, কলকাতার হকার উচ্ছেদ নিয়ে বড় বার্তা দিলেন দিলীপ ঘোষ

Share:

নিজস্ব প্রতিনিধি: রেল স্টেশন থেকে অবৈধ দখল উচ্ছেদের পর এবার নজর কলকাতার ফুটপাত ও রাস্তার উপর। শহরের বিভিন্ন প্রান্তে হকার উচ্ছেদ নিয়ে জল্পনার মাঝেই গুরুত্বপূর্ণ বার্তা দিলেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। তিনি বলেন, ফুটপাত ও রাস্তা পথচারীদের জন্য, ব্যবসার জন্য নয়। সম্প্রতি রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ রেল স্টেশন চত্বর থেকে অবৈধ হকার ও দখলদারদের সরাতে অভিযান শুরু করেছে রেল কর্তৃপক্ষ। হাওড়া, শিয়ালদহ, দমদম-সহ একাধিক স্টেশনে ইতিমধ্যেই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। এরপর থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে, এবার কি শহরের ফুটপাত ও রাস্তা থেকেও অবৈধ দখল সরানোর উদ্যোগ নেওয়া হবে?

এদিন নিউটাউনের ইকো পার্কে প্রাতঃভ্রমণে এসে সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। সেখানেই তিনি স্পষ্ট ভাষায় জানান, ফুটপাত, রাস্তা এবং রেল প্ল্যাটফর্ম কোনওটিই ব্যবসা করার জন্য সঠিক জায়গা নয়। তাঁর কথায়, ‘যাঁরা সেখানে বসেছেন এবং যাঁরা বসিয়েছেন, সকলকেই বিষয়টি বুঝতে হবে। মন্ত্রী আরও বলেন, শুধুমাত্র প্রতিবাদ বা বিক্ষোভ করে পরিস্থিতির পরিবর্তন হবে না। সাধারণ মানুষ ট্যাক্স দেন এবং সেই কারণে নিরাপদ ও নির্বিঘ্নে চলাচলের অধিকার তাঁদের রয়েছে। তাঁর দাবি, বহু বৈধ ব্যবসায়ী নিয়ম মেনে ট্যাক্স দিচ্ছেন, অথচ তাঁদের দোকানের সামনেই অবৈধভাবে দোকান বসে যাচ্ছে, যা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়।

আরও পড়ুন: প্রাক্তন প্রেমিকাকে ‘খুন’ করতে বোমা রেখেছিল গাড়িতে! বিস্ফোরণে উড়ে গেল খোদ তরুণই

দিলীপ ঘোষ এদিন বলেন, কলকাতার বহু গুরুত্বপূর্ণ রাস্তায় ফুটপাত দীর্ঘদিন ধরেই হকারদের দখলে থাকায় পথচারীদের রাস্তা দিয়ে যাতায়াতের সমস্যা হয়। এর ফলে একদিকে যেমন তীব্র যানজট তৈরি হয়, অন্যদিকে দুর্ঘটনার আশঙ্কাও বেড়ে যায়। তিনি বলেন, কলকাতার রাস্তা এমনিতেই ছোট । তার উপর ফুটপাত দখল হয়ে থাকলে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়ে। তিনি আরও জানান, শহরের ফুটপাত ও রাস্তা পরিষ্কার রাখা জরুরি। প্রশাসনের পদক্ষেপের অপেক্ষা না করে যাঁরা অবৈধভাবে জায়গা দখল করে ব্যবসা করছেন, তাঁরা স্বেচ্ছায় সরে গেলে সেটাই সবার জন্য ভালো হবে বলে তাঁর মত।

আজকের রাশিফলঃ নতুন সম্পত্তি কেনার স্বপ্ন পূরণ হবে, বাড়িতে বিয়ের সানাই বাজবে…

মেসিকে হারিয়ে গোল্ডেন বুট পেলেন এমবাপে, গোল্ডেন বলের মালিক রদ্রি

ফাইনালে লাল কার্ড দেখে লজ্জার রেকর্ড গড়ল আর্জেন্টিনা

মেসিদের কাঁদিয়ে ১৬ বছর বাদে বিশ্বকাপ জিতল স্পেন

লাল কার্ড এনজোর, আর্জেন্টিনা-স্পেন ম্যাচ গড়াল অতিরিক্ত সময়ে

বিফলে রোহিতের শতরান, ভারতকে ২৭ রানে হারিয়ে একদিনের সিরিজও কব্জা ইংল্যান্ডের

‘মেসি গোল্ডেন বুট পাবেন,’ বিশ্বকাপ ফাইনালের আগে ভবিষ্যদ্বাণী ‘বন্ধু’ অরূপ বিশ্বাসের

লর্ডসে শুভমনদের বিরুদ্ধে ৩৮৭ রান তুলল ইংল্যান্ড, একা বেন ডাকেট করলেন ১৪১

‘মিষ্টি দই দিয়ে বঙ্গবাসীকে মিষ্টিমুখ করালাম’, আমূলের প্ল্যান্টের শিলান্যাস অনুষ্ঠানে বললেন শাহ

ঢাকায় মার্শাল আর্ট শেখানোর নামে জঙ্গি প্রশিক্ষণ শিবির, গ্রেফতার মূল পাণ্ডা-সহ সাত

‘কারোর চিন্তাভাবনায় আমরা প্রতিবন্ধকতা তৈরি করতে পারি না’, বললেন শাহ

বাংলায় দুটি আইসক্রিম প্ল্যান্ট তৈরি করতে শাহের কাছে আর্জি মুখ্যমন্ত্রীর

চিত্তরঞ্জন এবং নেতাজীর স্মৃতি বিজড়িত আশ্রমের শিশুদের জন্য জার্সি উপহার মুখ্যমন্ত্রীর

শিলিগুড়ির দোকানে বিশ্বকাপের ছোঁয়া, আর্জেন্টিনা থিমের মিষ্টি কিনতে উপচে পড়ছে ভিড়