তৎকাল টিকিট বুকিংয়ে ফের বড়সড় পরিবর্তন, আজ থেকে দেশে কার্যকর রেলের নয়া নিয়ম

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়া দিল্লি: আপনি যদি ভারতীয় রেলপথে ভ্রমণ করেন এবং প্রায়শই তৎকাল টিকিট বুক করেন, তাহলে আজ থেকে এর সঙ্গে সম্পর্কিত নিয়মে একটি বড় পরিবর্তন আসছে। ১ জুলাই থেকে রেলওয়ে তৎকাল টিকিট বুকিংয়ের জন্য আধার কার্ড প্রমাণীকরণ বাধ্যতামূলক করেছিল রেল। এবার আইআরসিটিসি-র ওয়েবসাইট বা অ্যাপের মাধ্যমে অনলাইনে তৎকাল টিকিট বুকিংয়ের ক্ষেত্রেও আধার ওটিপি বাধ্যতামূলক হতে চলেছে। নিয়মে এই পরিবর্তন কেন প্রয়োজনীয় এবং এর ফলে কী হবে তা জেনে নেওয়া যাক।

এখনও পর্যন্ত, তৎকাল টিকিট বুক করা সাধারণ মানুষের কাছে রীতিমতো যুদ্ধের মতো ছিল।  তৎকাল টিকিট উইন্ডো খোলার সঙ্গে সঙ্গেই দালালরা বুকিংয়ের সঙ্গে যুক্ত আর ভুয়ো এজেন্টদের কারণে কয়েক মিনিটের মধ্যেই টিকিট নিঃশেষ হয়ে যেত। এদিকে যাদের পক্ষে দালালের মাধ্যমে তৎকাল টিকিট কাটা সম্ভব হত না তাঁরা পড়তেন বিপদে। এই সমস্যা সমাধানের জন্য রেলওয়ে তৎকাল টিকিট সম্পর্কিত নিয়মে আধার প্রমাণীকরণের পরিবর্তন এনেছে, যাতে সাধারণ যাত্রীরা সহজেই তৎকাল টিকিট বুক করার সুযোগ পান। সর্বোপরি এই কাজে জালিয়াতদের নিয়ন্ত্রণ করা যায়।

সম্প্রতি তৎকাল টিকিট বুকিংয়ের নিয়ম পরিবর্তনের বিষয়ে ভারতীয় রেলওয়ে কর্তৃক জারি করা একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ১ জুলাই থেকে, আধার প্রমাণীকরণের মাধ্যমে আইআরসিটিসি-তে তৎকাল টিকিট বুকিংয়ের নিয়ম কার্যকর করা হলেও, ওটিপি ভিত্তিক আধার প্রমাণীকরণ  (OTP Based Aadhar Authentication) বাধ্যতামূলক করার জন্য ১৫ জুলাই তারিখ নির্ধারণ করা হয়েছিল।  রেলওয়ের এই পরিবর্তন নিশ্চিত করবে যে তৎকাল টিকিট বুকিং সেই ব্যবহারকারীর দ্বারাই করা হবে যার আধার নম্বর রেজিস্টার করা রয়েছে। নিয়মে এই পরিবর্তন তৎকাল টিকিট বুকিংয়ের জন্যই আনা হচ্ছে।

তৎকাল টিকিটের জালিয়াতি রোধে রেলওয়ে থেকে শুরু হওয়া এই প্রক্রিয়ার কারণে টিকিট বুকিং খুব সহজ হবে। আসলে যখন কোনও ইউজার আধার কার্ডের সঙ্গে সংযুক্ত আইআরসিটিসি অ্যাকাউন্ট থেকে তৎকাল টিকিট বুক করেন, তখন এই প্রক্রিয়ায় আধারের সঙ্গে ইউজারের রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড অর্থাৎ ওটিপি আসবে। সেটি সাবমিট করলে তবেই টিকিট বুকিং নিশ্চিত হবে। কেবল অনলাইন টিকিট বুকিংয়ের ক্ষেত্রেই নয়, এখন কাউন্টার থেকে তৎকাল টিকিট বুক করার জন্যও আধার এবং ওটিপি প্রয়োজন হবে।

সাধারণ যাত্রীদের জন্য সহজেই তৎকাল টিকিট পাওয়ার ক্ষেত্রে ভারতীয় রেলওয়ের আর একটি বিশেষ নিয়ম পরিবর্তন হল, এখন থেকে তৎকাল টিকিট বুকিং উইন্ডো খোলার পর থেকে প্রথম ৩০ মিনিটের জন্য শুধুমাত্র আধার অনুমোদিত সাধারণ ইউজাররাই এসি এবং নন-এসি অপশন ব্যবহারের অনুমতি পাবেন। যদিও এজেন্টরা এর পরে বুকিং করতে পারবেন। উল্লেখ্য, এসি ক্লাসের জন্য তৎকাল বুকিং সকাল ১০টা থেকে এবং নন-এসি ক্লাসের জন্য সকাল ১১টা থেকে শুরু হবে। আর এই পরিবর্তনের ফলে সাধারণ যাত্রীদের জন্য তৎকাল টিকিট পাওয়া আরও সহজ হবে।

৫ বছরের শিশুকে গণধর্ষণের পর জলে ডুবিয়ে হত্যা, প্রমাণ লোপাটে কাদায় পুঁতে রাখল ধর্ষকরা

পরমাণু অস্ত্রে নিষেধাজ্ঞা থেকে হরমুজ প্রণালি, ইরান-আমেরিকার শান্তি চুক্তিতে যা যা রয়েছে…..

পেশা নাকি প্যাশন? জেনে নিন কেরিয়ার ও ব্যক্তিগত জীবন ব্যালেন্স করার ৫ উপায়

কীভাবে শুরু হয়েছিল জামাই ষষ্ঠী? জানুন আসল ইতিহাস

আজকের রাশিফল: লক্ষ্মীবারে হঠাৎ অর্থপ্রাপ্তি, পার্টনারের সঙ্গে মিলে নতুন ব্যবসা করা শুভ হবে..

ক্রোয়েশিয়াকে গোলের মালা পরিয়ে জয় দিয়ে যাত্রা শুরু ইংল্যান্ডের

টলিউডের হাল ফেরাতে দেব-প্রসেনজিতদের মাথায় রেখে উপদেষ্টা কমিটি গড়ল রাজ্য

কঙ্গোর বিরুদ্ধে মাঠে নেমে মেসিকে ছুঁয়ে ফেললেন রোনাল্ডো

মমতার পুরনো নিরাপত্তারক্ষীদের তুলে নেওয়ার অভিযোগ, রাতেই নিয়োগ প্রাইভেট সিকিউরিটি

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

ডোমজুড়ে তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা

রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের

লোকসভায় তৃণমূলের ভবিষ্যৎ কী? অভিষেককে জরুরি তলব স্পিকারের