বিধানসভায় মুখ্যমন্ত্রীকে শক্তি পরীক্ষার নির্দেশ দিন, হরিয়ানার রাজ্যপালকে চিঠি দুষ্যন্ত চৌতালার

Share:

নিজস্ব প্রতিনিধি : হরিয়ানায় চরম সংকটে বিজেপি সরকার। বিধানসভায় শক্তি পরীক্ষার নির্দেশ দেওয়ার দাবি তুলে রাজ্যপালের কাছে চিঠি দিলেন হরিয়ানার উপ মুখ্যমন্ত্রী দুষ্যন্ত চৌতালা। প্রসঙ্গত, গত মঙ্গলবার মুখ্যমন্ত্রী নায়ব সিংহ সৈনির সরকারের উপর থেকে সমর্থন প্রত্যাহার করে নিয়েছিলেন তিন নির্দল বিধায়ক ধর্মপাল গোন্দর, রণধীর গোলেন এবং সোমবীর সাঙ্গোয়ান। এরপরই দুষ্যন্তের চিঠি গেল রাজ্যপালের কাছে।

চিঠিতে বিজেপি সরকারের প্রাক্তন সহযোগী জননায়ক জনতা পার্টির নেতা দুষ্যন্ত চৌতালা রাজ্যপাল বনদারু দত্তাত্রেয়কে জানান, তিন নির্দল বিধায়ক সমর্থন প্রত্যাহার করে নেওয়ার পর হরিয়ানা সরকার তার সংখ্যাগরিষ্ঠতা হারাতে চলেছে। রাজ্যপালের কাছে আর্জি জানাচ্ছি যেন তিনি বিধানসভায় শক্তি পরীক্ষা করার নির্দেশ দেন। সরকার সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে কিনা তা বিবেচনা করা প্রয়োজন। একইসঙ্গে বিজেপিকে অস্বস্তিতে ফেলে দুষ্যন্ত জানিয়ে দিয়েছেন, বিধানসভায় যদি অনাস্থা প্রস্তাব আনা হয়, তাহলে তার দল এই অনাস্থা প্রস্তাব সমর্থন করবে। সরকারের যদি সংখ্যাগরিষ্ঠতা না থাকে, তাহলে রাজ্যে যেন রাষ্ট্রপতি শাসন লাগু করা হয়।

হরিয়ানা বিধানসভায় মোট বিধায়ক সংখ্যা ৯০। যদিও বর্তমানে ৮৮ জন বিধায়ক রয়েছেন। মাস দুয়েক আগেই বিজেপি সরকারের উপর থেকে সমর্থন তুলে নিয়েছিল দুষ্যন্ত চৌথালার জেজেপি। নির্দল বিধায়কদের সমর্থনেই ক্ষমতায় ছিল বিজেপি সরকার। কিন্তু এদিন একসঙ্গে তিন নির্দল বিধায়ক সরকারের উপর থেকে সমর্থন তুলে নেওয়ায় চরম বিপাকে পড়েছেন মুখ্যমন্ত্রী নায়েব সিংহ সৈনী। রোহতকে  বিজেপি সরকারের উপর থেকে সমর্থন প্রত্যাহারের কথা ঘোষণা করে ৩ নির্দল বিধায়ক জানান, ‘কৃষকদের আন্দোলন-সহ বিভিন্ন বিষয় নিয়ে বিজেপি সরকারের সিদ্ধান্ত হতাশাজনক। তাই সমর্থন তোলার সিদ্ধান্ত নিয়েছি। আমরা কংগ্রেসকে সমর্থন জানাচ্ছি।’

বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় বাংলার দাপট! প্রথম তিনে IIT খড়্গপুর, এগিয়ে যাদবপুরও

ভারতের বিরুদ্ধে সিরিজের আগে দল ঘোষণা নিউজিল্যান্ডের, চোট সারিয়ে ফিরছেন তারকা অলরাউন্ডার

মুক্তি পেলেন ধ্রুব রাঠি, যন্তর মন্তরে না যাওয়ার হুঁশিয়ারি দিল্লি পুলিশের

হুথিদের বিরুদ্ধে যুদ্ধে নামবে আমেরিকা? সৌদিতে প্রাণঘাতী হামালার পরেই বিরাট ইঙ্গিত ট্রাম্পের

ধর্মীয় বিশ্বাস নিয়ে বিবাদের জেরে কুড়ুল দিয়ে স্ত্রীকে কুপিয়ে খুন পাষন্ড স্বামীর

বিনা পেট্রোলে যাবে ৯০ কিলোমিটার, শিগগিরই বাজারে আসছে চমকপ্রদ গাড়ি

দ্বিতীয় দিনের প্রতিবাদের আগেই সতর্কতামূলক গ্রেফতার সিজেপি প্রধান অভিজিৎ দীপকে সহ ৩ নেতা

পুজোর ছুটি কাটুক ঐতিহ্যের আঙিনায়, ঘুরে আসতে পারেন নাড়াজোলে

ফের বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ, দুর্গাপুজোয় কেমন থাকবে কলকাতা-সহ গোটা বাংলার আবহাওয়া?

সৌদি আরবে বিমানবন্দরে ফের হামলা, মৃত অন্তত ১২

পুজোর মুখে অগ্নিগর্ভ মণিপুর, সশস্ত্র হামলায় ২৪ ঘন্টায় নিহত ৯, পুড়ে ছাই ১৪ বাড়ি

জীবন নিয়ে খেলা! ১৫ ফুটের অজগরের সঙ্গে সেলফি, তার পর…..

পুজোর ভিড় সামাল দিতে হাওড়া ডিভিশনে শতাধিক বিশেষ ট্রেন, খোলা হচ্ছে বাড়তি কাউন্টার

পঞ্চমীতে বোধন, কাঁচা ভোগ দেওয়া হয় দেবীকে, রানাঘাটের ঘোষবাড়ির পুজোয় রয়েছে নানা রীতি