নীতিন গড়কড়িকে খুনের হুমকি দিয়ে ফোন, তদন্তে দিল্লি পুলিশ

ইতিমধ্যে বিষয়টির তদন্ত শুরু হয়েছে বলে জানানো হয়েছে পুলিশের তরফে।

Share:

নিজস্ব প্রতিনিধি: কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রী নীতিন গড়কড়িকে খুনের হুমকি দিয়ে ফোন। সোমবার কেন্দ্রীয় মন্ত্রীকে ফোন করে খুনের হুমকি দেওয়া হয় বলে জানিয়েছে দিল্লি পুলিশ। ইতিমধ্যে বিষয়টির তদন্ত শুরু হয়েছে বলে জানানো হয়েছে পুলিশের তরফে।

দিল্লি পুলিশের (Delhi Police) তরফে বলা হয়েছে, হুমকি ফোনের বিষয়ে মন্ত্রীর কর্মীরা দিল্লি পুলিশকে জানিয়েছে। অভিযোগ পাওয়ার পর ঘটনার তদন্তে নেমে গোয়েন্দারা গোটা বিষয়টি খতিয়ে দেখছেন। চলতি বছরে এই নিয়ে দ্বিতীয়বার নীতিন গড়কড়ি হুমকি ফোন পেলেন। গত জানুয়ারি মাসের শুরুতে মহারাষ্ট্রে নিজের বাসভবন এবং অফিসে এই ধরনের হুমকি ফোন পান।

সেই ঘটনার পর তদন্তে নেমে নাগপুর পুলিশ জানায়, অভিযুক্ত হুমকি দাতা কর্ণাটকের বেলাগাভিতে জেল বন্দী রয়েছেন। সেই ঘটনায় নাগপুরের পুলিশ কমিশনার অমিতেশ কুমার বলেন, ‘কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়কড়িকে জেল থেকে হুমকি দেওয়া হয়েছিল। জয়েশ কন্ঠ (Jayesh Kantha) নামে ওই অভিযুক্ত ফোনকারী একজন কুখ্যাত গ্যাংস্টার এবং খুনের আসামী, যিনি বেলগাভি জেলে বন্দী। তিনি জেলের ভিতরে অবৈধভাবে ফোন ব্যবহার করে গড়কড়ির অফিসকে হুমকি দিয়েছেন।’ তবে বারবার কেন্দ্রীয় মন্ত্রী এইরকম হুমকি ফোন পাওয়ায় তাঁর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তাঁর ভক্ত ও অনুরাগীরা।

ঝাড়খণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক পথচারীকে পিষল ট্রাক, মৃত ৭

ধনতেরাস উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

‘থানায় বসে ঋতব্রতদের হয়ে হলফনামায় সই করেছে পুলিশ,’ বিস্ফোরক দাবি অভিষেকের

নৃশংস হত্যাকাণ্ড! স্ত্রী-সহ শ্বশুরবাড়ির সাতজনকে পিটিয়ে খুনের অভিযোগ, গ্রেফতার ক্যাবচালক

সুখ-সমৃদ্ধি কামনা করে ধনতেরাসে দেশবাসীকে শুভেচ্ছা জানলেন প্রধানমন্ত্রী

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

দিল্লির করোল বাগের বাজারে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ২২টি ইঞ্জিন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

আজকের রাশিফল: ধনতেরাসে কাদের ঘরে আসবে ধন-সম্পদ! কার ভাগ্যে অশনি সংকেত?

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!