বিজেপির সঙ্গে দুরত্ব! নীতি আয়োগের বৈঠক বয়কটের সিদ্ধান্ত নীতীশের

এ নিয়ে এক মাসের মধ্যে দ্বিতীয়বার প্রধানমন্ত্রীর বৈঠক এড়িয়ে গেলেন নীতীশ।

Share:

নিজস্ব প্রতিনিধি, পটনা: জোট বেঁধে বিহারে সরকার চালালেও সংযুক্ত জনতা দলের (Janata Dal (United) সঙ্গে বিজেপির (Bjp) সম্পর্ক যে তলানিতে ফের তার প্রমাণ মিলল। আগামিকাল রবিবার দিল্লিতে প্রধানমন্ত্রী (Prime Minister) নরেন্দ্র মোদির (Narendra Modi) পৌরাহিত্যে বসা নীতি আয়োগের (NITI AAYOG) বৈঠক বয়কটের সিদ্ধান্ত নিলেন বিহারের মুখ্যমন্ত্রী (Bihar Chief Minister) নীতীশ কুমার (Nitish Kumar)। শুধু তাই নয়, বৈঠকে বিহারের হয়ে কোনও প্রতিনিধিও থাকছেন না। এ নিয়ে এক মাসের মধ্যে দ্বিতীয়বার প্রধানমন্ত্রীর বৈঠক এড়িয়ে গেলেন নীতীশ। ফলে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে।

গত কয়েক মাস ধরেই বিজেপির সঙ্গে নীতীশের দলের ঠাণ্ডা লড়াই চলছে। বিশেষ করে সেনাবাহিনীতে অস্থায়ী নিয়োগের প্রকল্প অগ্নিপথের বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলনে বিহার অগ্নিগর্ভ হয়ে উঠেছিল এবং একাধিক বিজেপি নেতার বাড়িতে হামলা চলেছিল। ওই ঘটনার জন্য পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন রাজ্যের বিজেপি নেতারা। তার পরেই বিহার পুলিশের উপরে ভরসা না রেখে বিহারের একাধিক বিজেপি নেতাকে ওয়াই ক্যাটেগরির নিরাপত্তা দিয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রক।

গত মাসে ঝাড়খণ্ড সফরে গেলেও প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে বিহার সরকারের পক্ষ থেকে কোনও বিজ্ঞাপন না দেওয়ায় বিজেপি নেতারা ক্ষুব্ধ হয়েছিলেন। এমনকী গত মাসের শেষের দিকে বিদায়ী রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সম্মানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেওয়া নৈশভোজও এড়িয়ে গিয়েছিলেন নীতীশ। যদিও বিহারের মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ সূত্রে দাবি করা হয়েছে, করোনা আক্রান্ত হওয়ার কারণেই প্রধানমন্ত্রীর ডাকা নৈশভোজে যেতে পারেননি নীতীশ কুমার। করোনা থেকে সেরে উঠলেও শরীর দুর্বল থাকায় নীতি আয়োগের বৈঠকে থাকতে পারছেন না বলে প্রধানমন্ত্রীর সচিবালয়কে জানিয়ে দিয়েছিলেন। তাঁর পরিবর্তে রাজ্যের উপমুখ্যমন্ত্রীকে যাতে বৈঠকে থাকতে দেওয়া হয়, সেই অনুরোধও জানিয়েছিলেন। যদিও সেই অনুরোধ প্রত্যাখান করা হয়েছে। ফলে বিহারের কেউ থাকছেন না।  

স্বাধীনতা দিবসে দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে বিশেষ সম্মান মুখ্যমন্ত্রীর

জাপানে রেকর্ড বৃষ্টিতে নিহত ৪, নারিতা বিমানবন্দরে আটকে হাজার হাজার যাত্রী

বঙ্গোপসাগরের নিম্নচাপের তাণ্ডব, কলকাতা-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

উত্তরাখণ্ডের চামোলিতে নির্মীয়মাণ সুড়ঙ্গ ধসে মৃত্যু ৭ শ্রমিকের, আহত একাধিক

একঘেয়ে পায়েস খেয়ে অরুচি? স্বাদ বদলে বানান নারকেল-মাখানার ক্ষীর

সূর্য-বুধের মহাযোগ, ভাগ্য খুলতে পারে ৫ রাশির! আসবে অর্থ ও সাফল্য

মঙ্গলের উল্টো চাল, রাহুর নক্ষত্রে গোচর, কপাল পুড়বে ৪ রাশির জাতকদের

আজকের রাশিফল: মায়ের পরামর্শ নিন, বিপদে কাজে লাগবে, রাস্তাঘাটে গাড়ি আস্তে চালান…

স্বাধীনতা দিবসে মেট্রোয় রদবদল, কোন লাইনে কত ট্রেন? জেনে নিন সময়সূচি

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ কেড়ে নিল শুভেন্দুর সরকার

সিলেবাসে আগামী শিক্ষাবর্ষেই শ্যামাপ্রসাদকে নিয়ে অধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রীর

ডায়েট রুটিনে সকালের ব্রেকফাস্টে রাখুন ডিমের স্যালাড, রইল রেসিপি

রেস্তোরাঁর স্বাদ এবার বাড়িতেই! বানিয়ে নিন কলকাতার স্টাইলে চিলি চিকেন

কারাগারের সেল থেকে ফাঁসির মঞ্চ, স্বাধীনতা দিবসে ঘরে দেখুন আলিপুর মিউজিয়াম