‘‌উন্নয়নের জন্য এক পয়সাও নেই’‌, ভোটের আগে খয়রাতি রাজনীতিকে তোপ শীর্ষ আদালতের

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ সুপ্রিম কোর্ট এবার বড় প্রশ্ন তুলে দিল। এখন বেশ কয়েকটি রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে। সেখানে বহু রাজ্যে জনগণের জন্য বিনামূল্যে নানা পরিষেবা দেওয়া কথা ঘোষণা করেছে। এই বিষয়টি নিয়ে আজ, বৃহস্পতিবার সকালে রাজ্য সরকারগুলির নির্বাচনের আগে বিনামূল্যে নানা বিষয় বিতরণের কাজের তীব্র সমালোচনা করল সুপ্রিম কোর্ট। দেশের শীর্ষ আদালত দাবি করেছে, যদি তারা ‘‌বিনামূল্যে খাবার, বিনামূল্যে বিদ্যুৎ’‌ প্রদান অব্যাহত রাখে, তাহলে প্রকৃত উন্নয়নের জন্য কেমন করে অর্থ জোগাড় করা হবে তার পরিকল্পনা আছে কিনা। এই নিয়ে এখন জোর চর্চা শুরু হয়েছে।

এদিকে বিধানসভা নির্বাচন আছে তামিলনাড়ুতে। ওই দক্ষিণী রাজ্যের পাওয়ার ডিস্ট্রিবিউশন কর্পোরেশন লিমিটেডের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে, আর্থিক অবস্থা নির্বিশেষে গ্রাহকদের বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ করার ব্যবস্থা হবে। অথচ রাজ্য সরকারগুলি বাজেট ঘাটতির মধ্যে থাকা অবস্থায় নানা পণ্য ও পরিষেবায় কোটি কোটি টাকা ভর্তুকি দিচ্ছে এবং উন্নয়ন ও পরিকাঠামোর জন্য অর্থের অভাবের অভিযোগ করছে। এই মন্তব্যের জেরেই এবার সুপ্রিম কোর্ট প্রশ্ন তুলে দিল। শীর্ষ আদালত সতর্ক করে বলেছে, বিনামূল্যের নির্বিচারে বিতরণ, বিশেষ করে যারা পরিষেবার জন্য অর্থ প্রদান করতে পারে, এমন একটি সংস্কৃতি যেন তৈরি না করে পুরস্কৃত করার মতো। এই বিষয়ে প্রধান বিচারপতি সূর্য কান্ত বলেন, ‘‌আমরা সমগ্র ভারত জুড়ে কোন ধরণের সংস্কৃতি গড়ে তুলছি? যদি সকাল থেকে বিনামূল্যে খাবার দেওয়া শুরু হয়…তারপর একটা বিনামূল্যে সাইকেল…তারপর বিনামূল্যে বিদ্যুৎ…আর এখন আমরা এমন একটা পর্যায়ে পৌঁছেছি যেখানে আমরা সরাসরি মানুষের অ্যাকাউন্টে নগদ টাকা স্থানান্তর করতে পারব…কল্পনা করুন তো।’‌

অন্যদিকে এখানেই থেমে থাকেননি প্রধান বিচারপতি। দেশের শীর্ষ আদালতের বিচারপতি সূর্য কান্ত আরও বলেন, ‘‌যারা অর্থ দিতে পারে না তাদের জন্য কল্যাণ ব্যবস্থার অংশ হিসেবে ব্যবস্থা করা বোধগম্য। কিন্তু যারা সামর্থ্য রাখে এবং যারা অসামর্থ্য তাদের মধ্যে পার্থক্য না রেখে বিতরণ করলে সেটা তো বৈষম্যের সামিল। এমন অনেক শিশু আছে যারা শিক্ষার খরচ বহন করতে পারে না। তাহলে রাষ্ট্রকে অবশ্যই তাদের দেওয়া উচিত। এটি রাষ্ট্রের কর্তব্য। কিন্তু যারা ধনী তাদের পকেটে যে কোনও ধরণের বিনামূল্যের জিনিসপত্র প্রথমে আসে। রাজ্যগুলির কি এই নীতি কাঠামো পুনর্বিবেচনা করার এখন সময় নয়?’‌

এছাড়া সুপ্রিম কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচী এই বিষয়গুলি নিয়ে নানা মন্তব্য করেছেন। তিনি প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চে ছিলেন। বিচারপতি জয়মাল্য বাগচীর বক্তব্য, ‘‌প্রত্যেক রাজ্যের রাজস্বের কমপক্ষে এক–চতুর্থাংশ উন্নয়নমূলক কাজে ব্যবহার করতে হবে। মাঝে মাঝে আমরা সত্যিই বিরক্ত হই। এমনকী যদি আপনি একটি রাজস্ব উদ্বৃত্ত রাজ্যও হন তাহলে কি আপনার কর্তব্য নয় যে আপনি সামগ্রিক জনসাধারণের উন্নয়নের জন্য ব্যয় করেন— পরিকাঠামো, হাসপাতাল, স্কুল এবং কলেজের উন্নয়নের জন্য? বরং আপনি নির্বাচনের সময় জিনিসপত্র বিতরণ করতে থাকেন? এক পয়সাও অবশিষ্ট নেই, রাজ্য সরকারের এই ধরনের নীতির কারণে উন্নয়নের জন্য। এটি কেবল আপনার নয়, সমস্ত রাজ্যের সমস্যা। আপনার বাজেট বরাদ্দে এটি রাখুন এবং আপনি কীভাবে এটি করবেন তার ন্যায্য যুক্তি দিন।’‌

বাড়িতে বানান রোনাল্ডোর পছন্দের খাবার ‘বাকালহাউ আ ব্রাস’, জেনে নিন রেসিপি

ডিজে মামলায় কণ্ঠস্বরের নমুনা সংগ্রহে আপত্তি, CID-র বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে অভিষেক

নিউটাউনের অভিজাত মলে মাসাজ পার্লারের আড়ালে দেহ ব্যবসা, গ্রেফতার ৩

বর্ষার আমেজে বাড়িতেই বানিয়ে ফেলুন পাহাড়ি স্বাদের হিমাচলি চিকেন কারি

নবম শ্রেণির পড়ুয়াদের পাঠ্যসূচিতে এবার ইন্দিরার জারি করা জরুরি অবস্থা

ওয়ার্ড অফিসে ঢুকতেই চক্ষু চড়কগাছ! উদ্ধার বিয়ারের বোতল, গর্ভনিরোধক-সহ একাধিক সামগ্রী

হাটের জমি জবরদখলের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে, চাঞ্চল্য ফালাকাটায়

‘সিটি অফ জয়-কে মৃত্যুপুরীতে পরিণত করেছেন,’ ফিরহাদকে তোপ শুভেন্দুর

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

তারাতলা দুর্ঘটনায় মৃত-আহতদের পরিবারের পাশে কেন্দ্র, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

ভেনিজুয়েলায় জরুরি অবস্থা ঘোষণা, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল স্থগিত

অরূপের ‘কদর্য’ রূপ! প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর নামে আলিপুর থানায় খুনের চেষ্টার অভিযোগ দায়ের

তারাতলায় বিপর্যয়: নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভেনিজুয়েলায় ভূমিকম্পে অন্তত ৩২ জন নিহত, আহত ৭০০-এর বেশি, শোকপ্রকাশ মোদির