স্বাভাবিক ছন্দে ফিরল হরিয়ানার নুহ, খুলল শিক্ষাপ্রতিষ্ঠান

Share:

নিজস্ব প্রতিনিধি: বেশ কিছুদিন ধরে উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছিল হরিয়ানার নুহতে। এর কারণে ১০ দিনের জন্য বন্ধ ছিল শিক্ষাপ্রতিষ্ঠান। ক্রমে পরিস্থিতি একটু শান্ত হলে, গত ৩১ জুলাইয়ের পর থেকে পুনরায় শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

 সম্প্রতি একটি ভিডিওতে পড়ুয়াদের স্কুলে যাওয়ার ছবি ক্যামেরায় ধরা পড়েছে। তবে এক অধ্যক্ষ জানিয়েছেন, প্রাথমিক বিভাগের কিছু পড়ুয়া উপস্থিত থাকলেও উঁচু ক্লাসের পড়ুয়াদের উপস্থিতি সেভাবে চোখে পড়েনি। সামনেই স্বাধীনতা দিবস, তার আগে সেই অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য বেশ কয়েকজন পড়ুয়ার উপস্থিতি নজরে এসেছে।

  বৃহস্পতিবার নুহ জেলার ম্যাজিস্ট্রেট ধীরেন্দ্র খড়গাতা একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে এলাকার পরিস্থিতি এখন স্বাভাবিক। ১১ অগাষ্ট থেকে সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইভাবে হরিয়ানা রাজ্য পরিবহনের বাস পরিষেবাগুলিও সম্পূর্ণভাবে চালু করা হচ্ছে। সেইমত ১১ অগাষ্ট থেকে সেগুলি পুনরুদ্ধার করা হয়েছে।  

জানা গিয়েছে, শুক্রবার থেকে এলাকায় কারফিউ শিথিল করা হয়েছে। নুহ, তাওডু, পুনহানা, ফিরোজপুর ঝিরকা এবং পিংগাওয়া ও নাগিনা ব্লকের মিউনিসিপ্যাল ​​কর্পোরেশন এলাকায় এটিএম পরিষেবাও চালু থাকবে বলে জানিয়েছে হরিয়ানা প্রশাসন।

বিধানসভা সই কাণ্ড: কুণালের পর মদন মিত্রকে সিআইডি’র নোটিস

‘অভিষেক আমার সন্তানসম’, তৃণমূলের সেনাপতির উপরে রাগ গলে জল কল্যাণের!

বিধানসভা সই কাণ্ড: কুণাল ঘোষকে রবিবার ভবানী ভবনে তলব সিআইডি’র

হরমুজে ভারতীয় জাহাজে হামলার পিছনে ইরান, আজব দাবি ডোনাল্ড ট্রাম্পের

বাগানবাড়িতে বিলাসবহুল বিছানা, ঝা চকচকে বাথরুম, উদ্ধার সরকারি ত্রিপল, উধাও প্রধান

তৃণমূলের নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ,খাল দখল করে বাড়ি, মাছের ভেড়ি তৈরীর প্রতিবাদে

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ নিয়ে মুখ খুললেন অভিষেক, কী বললেন?

‘তদন্ত এড়াব না, রবিবারই ফের ভবানী ভবনে যাব,’ জানালেন অভিষেক

আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রামের পরিষেবা

বিএসএফের ‘পুশ ব্যাক’ রুখতে বিজিবিকে সহযোগিতায় সীমান্তে জড়ো হিযবুত জঙ্গিরা

রাষ্ট্রদূতের দায়িত্ব নিতে ঢাকায় দীনেশ ত্রিবেদী, ‘পুশ ব্যাক’ নিয়ে মন্তব্য এড়ালেন

UNESCO কাণ্ডে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন হাইকোর্টে

দক্ষিণের ৭ জেলায় বৃহস্পতিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি, উত্তরে চলবে দুর্যোগ

দক্ষিণবঙ্গে প্রবেশ করল বর্ষা, এল নিনো কাঁটায় চিন্তিত আবহাওয়া দফতর