‘এক দেশ, এক স্বামী প্রকল্প চালু হল?’, অপারেশন সিঁদুর নিয়ে বেফাঁস মন্তব্য পঞ্জাবের মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি, চণ্ডীগড়: ‘অপারেশন সিঁদুর’ নিয়ে বেফাঁস মন্তব্য করে বসলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভাগবন্ত মান। মঙ্গলবার (৩ জুন) ‘অপারেশন সিঁদুর’কে বিজেপি রাজনৈতিক ফায়দা লাভের হাতিয়ার করছে অভিযোগ করে কটাক্ষের সুরে তিনি বলেন, ‘এবার কি ‘এক দেশ, এক সিঁদুর’ কর্মসূচি চালু হল? মোদিজির নামে কী সিঁথিতে সিঁদুর দেবেন দেশের মহিলারা?’ পঞ্জাবের মুখ্যমন্ত্রীর ওই বেফাঁস মন্তব্য নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। বেফাঁস মন্তব্যের জন্য মানের  ক্ষমা চাওয়ার দাবিতে বিজেপির তরফে সুর চড়ানো হয়েছে।

কেন্দ্রে ক্ষমতায় আসার পরেই ভারতীয় সেনাকে রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহারের অভিযোগ উঠেছে বিজেপি নেতৃত্বের বিরু্‌দ্ধে। পুলওয়ামা হামলা থেকে শুরু করে সার্জিক্যাল স্ট্রাইককে হাতিয়ার করে ভোট বৈতরণী পার হওয়ার চেষ্টা চালিয়েছে। পহলগাঁওয়ে ২৬ নিরীহ পর্যটকের মৃত্যুর দায় এড়িয়ে ভারতীয় সেনার কৃতিত্বকে খাটো করিয়ে দেখিয়ে রাজনৈতিক স্বার্থসিদ্ধিতে ‘অপারেশন সিঁদুর’কে হাতিয়ার করতে কোমর কষে ঝাঁপিয়ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে বিজেপির পাড়ার নেতারাও।

সামনেই লুধিয়ানা বিধানসভার উপনির্বাচন। আর ওই উপনির্বাচনের ভোট বৈতরণী পার হতে বিধানসভার ভোটারদের বাড়িতে ‘সিঁদুর’ পাঠানোর অভিযোগ উঠেছে বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে। এদিন সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ‘অপারেশন সিঁদুর’কে রাজনৈতিক স্বার্থে ব্যবহারের জন্য বিজেপি নেতৃত্বকে তুলোধনা করতে বেফাঁস মন্তব্য করে বসেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভাগবন্ত মান। কটাক্ষের সুরে বলেন, ‘অপারেশন সিঁদুরের নামে বিজেপি ভোট চাইছে। এরা ‘সিঁদুর’কে রসিকতায় পরিণত করেছে। তারা প্রতিটি ঘরে সিঁদুর পাঠাচ্ছে। আপনি কি এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামে ‘সিঁদুর’ প্রয়োগ করবেন? এটা কি ‘এক দেশ, এক স্বামী’ প্রকল্প?’

ইউপিআই বা অনলাইনে পেমেন্ট করলে অতিরিক্ত টাকা কাটবে? জানুন সত্যিটা

রোজ কুমড়োর বীজ খাচ্ছেন? জানলে অবাক হবেন এর ৫ ম্যাজিক

ওমেগা-৩, ভিটামিন এ, ক্যালসিয়ামের ভাণ্ডার এই সস্তার মাছ! মিলবে একাধিক উপকার

রাখি উৎসবে চন্দ্রগ্রহণের ছায়া, ভাইয়ের হাতে রাখি বাঁধার শুভ সময় জেনে নিন….

উল্টো চাল পরিবর্তন করে শনির সোজা গতি, মালামাল হবেন ৫ রাশির জাতকরা…

শনির সুদৃষ্টিতে কর্মক্ষেত্রে উন্নতি, বেতন বাড়ার সম্ভাবনা এই রাশির জাতকদের

অতি সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি মোজতবা খামেনি

রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা, ব্যাহত পরিষেবা

‘জাতীয়তাবাদ, দেশপ্রেম জাগাতেই তিরঙ্গা যাত্রা,’ হাজরার সভায় বললেন মুখ্যমন্ত্রী

২০২৫-এর নিয়ম মেনেই নিয়োগ হবে, হাইকোর্টে জানাল স্কুল সার্ভিস কমিশন

জমি দুর্নীতি মামলায় শনিতেই হাজিরা দিতে হবে সুমিতকে! সমন সিআইডির

শুভেন্দুর আপ্যায়ণে মুগ্ধ ফিরহাদ, তুলনা টানলেন বিধানচন্দ্র রায়ের সঙ্গে

‘সুপ্রিম কোর্ট কী চাইছে সবার উপর গুলি চলুক’, মহুয়ার পাশে দাঁড়িয়ে প্রশ্ন অভিজিত দীপকের