৬০০ কোটি টাকার মাদক সহ পাকিস্তানি নৌকাকে ধরল সীমান্তরক্ষী বাহিনী

Share:

নিজস্ব প্রতিনিধি : পাকিস্তানি নৌকায় পাচার হচ্ছিল মাদক। রবিবার ৬০০ কোটি টাকার মাদক সমেত সেই নৌকাটিকে ধরে ফেলল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। নৌকায় থাকা ১৪ জনকে আটক করা হয়েছে। জানা গিয়েছে, ওই ১৪ জনই পাকিস্তানি নাগরিক।

সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই সীমান্তরক্ষী বাহিনী সন্ত্রাসবাদ প্রতিরোধ স্কোয়াড, নারকোটিক কন্ট্রোল বুরোকে সঙ্গে নিয়ে অভিযান চালায়। অভিযান চালিয়ে একটি পাকিস্তানি নৌকা থেকে ৮৬ কেজি মাদক উদ্ধার করা হয়েছে। এদিন সীমান্তরক্ষী বাহিনীর তরফে প্রেস বিবৃতি দিয়ে এই কথা জানানো হয়েছে। সীমান্তরক্ষী বাহিনীর জাহাজ রাজরতনকে সঙ্গে নিয়ে এই অভিযান চালানো হয়। এদিন একটি বিশেষজ্ঞ দল পাকিস্তানি নৌকায় তল্লাশি চালায় ও তল্লাশি চালিয়ে এই বিশাল পরিমাণ মাদক উদ্ধার করা হয়। বাজেয়াপ্ত করা নৌকাটিকে পোরবন্দরে নিয়ে আসা হয়েছে। এরপর আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করতে শুরু করবে পুলিশ।

এক মাস আগে ৬০ মাদক সহ একটি পাকিস্তানি নৌকাকে বাজেয়াপ্ত করা হয়েছিল। সেইসময় ৬ জন পাকিস্তানি নাগরিককে আটক করা হয়েছিল। তখনও সীমান্তরক্ষী বাহিনী, নার্কোটিক্স কন্ট্রোল বুরো ও গুজরাতের সন্ত্রাসবাদ প্রতিরোধ বাহিনী ওই অভিযান চালিয়েছিল। এর আগে চলতি বছর ২৬ ফেব্রুয়ারি পোরবন্দর থেকে ৩৩০০ কেজি মাদক বাজেয়াপ্ত করেছিল সীমান্তরক্ষী বাহিনী। সেই সময় পাঁচ জন নাগরিককে আটক করা হয়েছিল।

 

 

রায়গঞ্জে জঙ্গল থেকে নাবালিকার বিবস্ত্র দেহ উদ্ধার! চাঞ্চল্য

ঝাড়খণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক পথচারীকে পিষল ট্রাক, মৃত ৭

ধনতেরাস উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

‘থানায় বসে ঋতব্রতদের হয়ে হলফনামায় সই করেছে পুলিশ,’ বিস্ফোরক দাবি অভিষেকের

নৃশংস হত্যাকাণ্ড! স্ত্রী-সহ শ্বশুরবাড়ির সাতজনকে পিটিয়ে খুনের অভিযোগ, গ্রেফতার ক্যাবচালক

সুখ-সমৃদ্ধি কামনা করে ধনতেরাসে দেশবাসীকে শুভেচ্ছা জানলেন প্রধানমন্ত্রী

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

দিল্লির করোল বাগের বাজারে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ২২টি ইঞ্জিন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

আজকের রাশিফল: ধনতেরাসে কাদের ঘরে আসবে ধন-সম্পদ! কার ভাগ্যে অশনি সংকেত?

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!