রাজস্থান সীমান্তে নিষিদ্ধ পাকিস্তানি সিম ব্যবহার, কড়া নজরদারি প্রশাসনের

Share:

নিজস্ব প্রতিনিধি, জয়পুর: ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনার আবহে রাজস্থানের জয়সলমের এবং শ্রীগঙ্গানগর জেলায় পাকিস্তানি সিম কার্ডের ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সীমান্ত এলাকায় পাকিস্তানি মোবাইল টাওয়ারের সিগন্যাল ৩-৪ কিলোমিটার পর্যন্ত ভারতীয় ভূখণ্ডে পৌঁছানোয় গুপ্তচরবৃত্তির আশঙ্কা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে সীমান্ত রক্ষী বাহিনী (BSF) এবং স্থানীয় প্রশাসন নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করেছে।

জয়সলমেরের জেলাশাসক প্রতাপ সিং জানিয়েছেন, ‘সীমান্ত এলাকায় নিরাপত্তার স্বার্থে পাকিস্তানি সিম ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।’ শ্রীগঙ্গানগর জেলাতেও একই ধরনের নির্দেশ জারি করা হয়েছে। সীমান্তের ৫০ কিলোমিটারের মধ্যে অবস্থিত গ্রামগুলিতে বাইরের লোকজনের চলাচলের উপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বিএসএফ (BSF) এবং স্থানীয় পুলিশ সংবেদনশীল এলাকাগুলিতে হাই এলার্ট জারি রেখেছে।

বিএসএফের ডেপুটি কমান্ডান্ট (ইন্টেলিজেন্স) মহেশ চন্দ্র জাট স্থানীয বাসিন্দাদের চোখ-কান খোলা রাখার অনুরোধ জানিয়ে বলেছেন, ‘পাকিস্তান থেকে ড্রোনের মাধ্যমে গুপ্তচরবৃত্তির সম্ভাবনা বেড়েছে। আমাদের সবসময় প্রস্তুত থাকতে হবে।’ তিনি স্থানীয়দের ড্রোনের গতিবিধি সম্পর্কে সচেতন থাকতে এবং এর সম্ভাব্য ক্ষতিকর দিক সম্পর্কে সতর্ক করেন।

সম্প্রতি জম্মু-কাশ্মীরের পহেলগাঁও-তে সন্ত্রাসী হামলার পর ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা তীব্র হয়েছে। এই হামলায় ২৬ জন নিহত হন, যার বেশিরভাগই ছিলেন পর্যটক। এর জবাবে ভারত পাকিস্তানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে, যার মধ্যে রয়েছে সিন্ধু জলচুক্তি স্থগিত করা, ভিসা বাতিল, বাণিজ্য স্থগিত করা এবং আকাশপথ ব্যবহারের উপর নিষেধাজ্ঞা। এছাড়াও, ‘অপারেশন সিঁদুর’- এর মাধ্যমে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তান ও POK-র সন্ত্রাসী ঘাঁটিগুলি ধ্বংস করেছে।

রাজস্থানের সীমান্তবর্তী জেলাগুলি, যেমন বারমের, জয়সলমের, বিকানের, গঙ্গানগর এবং জোধপুর, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক সংবেদনশীল হিসেবে চিহ্নিত হয়েছে। এই এলাকাগুলিতে সম্ভাব্য বিমান হামলার আশঙ্কায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। স্থানীয়দের সতর্ক থাকতে এবং যে কোনও সন্দেহজনক কার্যকলাপের কথা তৎক্ষণাৎ কর্তৃপক্ষকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।

সামাজিক মাধ্যমে পাকিস্তানের পক্ষ থেকে ভুয়ো তথ্য ছড়ানোর ঘটনাও বেড়েছে। পাকিস্তান ভারতের বিরুদ্ধে মিথ্যা প্রচার চালাচ্ছে। এই পরিস্থিতিতে জনসাধারণকে গুজব এড়িয়ে শুধুমাত্র বিশ্বস্ত সূত্রের খবরের উপর ভরসা করার পরামর্শ দেওয়া হয়েছে।

এই সংকটের মধ্যেও রাজস্থানে জনজীবন ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। তবে সীমান্ত এলাকায় নিরাপত্তা বাহিনীর কড়া নজরদারি অব্যাহত রয়েছে। BSF জানিয়েছে, তারা যে কোনও পরিস্থিতি মোকাবিলা করতে এবং দেশের নিরাপত্তার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতেও প্রস্তুত।

‘থানায় বসে ঋতব্রতদের হয়ে হলফনামায় সই করেছে পুলিশ,’ বিস্ফোরক দাবি অভিষেকের

নৃশংস হত্যাকাণ্ড! স্ত্রী-সহ শ্বশুরবাড়ির সাতজনকে খুনের অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত

সুখ-সমৃদ্ধি কামনা করে ধনতেরসে দেশবাসীকে শুভেচ্ছা জানলেন প্রধানমন্ত্রী

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

দিল্লির করোল বাগের বাজারে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ২২টি ইঞ্জিন

আজকের রাশিফল: ধনতেরাসে কাদের ঘরে আসবে ধন-সম্পদ! কার ভাগ্যে অশনি সংকেত?

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন