দুঃস্বপ্নের বিহার, এবার পটনার কুঁয়ো থেকে উদ্ধার  হয়ে নিখোঁজ ব্যাঙ্ক ম্যানেজারের লাশ

Share:

নিজস্ব প্রতিনিধি, পটনা: স্বঘোষিত সুশাসনবাবু নীতীশ কুমারের জমানায় দুঃস্বপ্নের রাজ্য হয়ে উঠেছে বিহার। একের পর এক খুনের ঘটনা ঘটে চলেছে। এবার পটনার বেউর থানার এক কুঁয়ো থেকে উদ্ধার হল নিখোঁজ ব্যাঙ্ক ম্যানেজারের নিথর দেহ। ওই ঘটনার কথা জানাজানি হতেই গোটা এলাকায় শোরগোল পড়ে গিয়েছে। আতঙ্কে সিঁটিয়ে রয়েছেন সাধারণ মানুষ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত অভিষেক বরুণ বেসরকারি আইসিআইসিআই লম্বার্ডের শাখা প্রবন্ধক (ব্রাঞ্চ ম্যানেজার) হিসাবে কর্মরত ছিলেন। গত রবিবার (১৩ জুলাই) কাঁকরবাগের বাড়ি থেকে পরিবারকে নিয়ে রামকৃষ্ণ নগরের এক অনুষ্ঠান বাড়িতে গিয়েছিলেন। রাত দশটা নাগাদ স্ত্রী ও সন্তানকে বাড়ি পাঠিয়ে দিয়ে অনুষ্ঠানবাড়িতে থেকে যান। রাত একটা নাগাদ এক অজ্ঞাতপরিচয়ধারী ব্যাক্তি ফোন করে অভিষেকের স্ত্রীকে জানান তার স্বামী দুর্ঘটনায় পড়েছেন। কোথায়, কিভাবে দুর্ঘটনা ঘটল তা জানতে চেয়েছিলেন অভিষেকের স্ত্রী। কিন্তু আন্য প্রান্তে থাকা ব্যাক্তি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। এমনকি অভিষেকের মোবাইল ফোনের সুইচও অফ করে দেন।

যোগাযোগ করতে না পেরে বেউর থানার দ্বারস্থ হন অভিষেকের স্ত্রী। তদন্তে নেমে পুলিশ এলাকার রাস্তায় বসানো সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে শুরু করে। তাতে দেখা যায় রাত দশটা বেজে ৪৮ মিনিটে রামকৃষ্ণ নগরের অনুষ্ঠান বাড়ি থেকে নিজের স্কুটি চালিয়ে বাড়ির উদ্দেশে রওনা হয়েছিলেন অভিষেক। ওই সিসিটিভির ফুটেজের সূত্র ধরে বেউরের এক কুঁয়ো থেকে উদ্ধার করা হয় অভিষেকের নিথর দেহ। একই সঙ্গে তাঁর স্কুটি ও চপ্পলও উদ্ধার করা হয়েছে। কিভাবে অভিষেকের মৃত্যু ঘটল তা জানতে দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মেলায় চাউমিন খেয়ে অসুস্থ শতাধিক শিশু, চাঞ্চল্য মধ্যপ্রদেশে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

‘একদিন নেটে আমার সঙ্গে খেলো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন