উড়তে গিয়ে লাইট পোলে ধাক্কা, দিল্লিতে অল্পের জন্য রক্ষা পেল যাত্রীবাহী বিমান

বোয়িং ৭৩৭-৮০০  নামের স্পাইসজেটের যাত্রীবাহী ওই বিমানটি দিল্লি থেকে জম্মু যাওয়ার কথা ছিল।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সোম সকালে দিল্লিতে বড়সড় বিপর্যয়ের হাত থেকে  রক্ষা পেল স্পাইসজেটের একটি যাত্রীবাহী বিমান। বিমানবন্দর সূত্রের খবর, এদিনে সকালে ওই যাত্রীবাহী বিমানটি রানওয়ে থেকে আকাশে ওড়ার ঠিক আগের মুহূর্তেই একটি লাইটের পোলের সঙ্গে ধাক্কা খায়। এর জেরে বিমানটি ক্ষতিগ্রস্থ হয় এবং তার পাখার একাংশ ভেঙে যায় বলে খবর। তবে এই দুর্ঘটনায় বিমানটির ক্ষতি হলেও এই দুর্ঘটনার জেরে কেউ আহত কিংবা নিহত হননি। অল্পের জন্য রক্ষা পেয়েছেন সকলেই। 

বিমানবন্দর সূত্রের খবর, বোয়িং ৭৩৭-৮০০  নামের স্পাইসজেটের যাত্রীবাহী ওই বিমানটি দিল্লি থেকে জম্মু যাওয়ার কথা ছিল। বিমানটিতে যাত্রীরা ওঠার পরে যখন সেটি প্যাসেঞ্জার টার্মিনাল থেকে রানওয়ের দিকে যাচ্ছিল তখনই সেটি দুর্ঘটনাগ্রস্থ হয়। প্যাসেঞ্জার টার্মিনালের কিছু দুরেই একটি লাইটের রডের সঙ্গে ধাক্কা লাগে বিমানটির। এর জেরে বিমানটির আইলরনের কিছুটা অংশ ভেঙে যায়। এই আইলরনটি বিমানটিকে উড়তে এবং আকাশে বিমানটিকে ভাসিয়ে রাখতে বিশেষভাবে সাহায্য করে। সেই গুরুত্বপূর্ণ অংশ ক্ষতিগ্রস্থ হওয়ায় বিমানটিকে সঙ্গে সঙ্গে থামানো হয় এবং ওই বিমানের সমস্ত যাত্রীদের কিছুক্ষণ পরেই অন্য একটি বিমানে করে জম্মুর উদ্দেশ্যে রওনা করা হয়। 

এই দুর্ঘটনা প্রসঙ্গে স্পাইসজেটের মুখপাত্র বলেছেন, ‘স্পাইসজেট উড়ান SG 160, যেটির দিল্লি থেকে জম্মু যাওয়ার কথা ছিল সেটি সোমবার সকালে ওড়ার ঠিক আগের মুহূর্তে একটি লাইটের রডে ধাক্কা খায়। এর ফলে বিমানটির আইলারনের ক্ষতি হয়।’  

আফগানদের বধ করে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পৌঁছলেন তিলক বর্মারা

‘চুক্তি পছন্দ না হলে ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধ নয়’, ফের বেঁকে বসলেন ট্রাম্প

শুভমন-ঈশানের জোড়া সেঞ্চুরিতে আফগানিস্তানের বিরুদ্ধে রানের পাহাড়ে টিম ইন্ডিয়া

মায়ের জন্য দু’দিন ধরে আকুল অপেক্ষা,পরিবেশ প্রেমীদের তৎপরতায় মিলল সুরক্ষিত ঠিকানা

মাংসের জন্য চুরি ৪০০-র বেশি বিড়াল! কোথায় ঘটল এমন ঘটনা?

কাটমানির টাকা ফেরতের দাবিতে আবাস যোজনার সুপারভাইজারের বাড়ি ঘিরে বিক্ষোভ

‘বিচারপতিদের দাঁড় করিয়ে গুলি মারতে হবে’, ফেসবুকে বিস্ফোরক হুমকি যুবকের

‘বিচাই চাই’, অভিনেত্রী সঞ্চিতার মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে মুখ্যমন্ত্রীকে চিঠি AICWA-এর

শত্রুদের ঘুম কেড়ে নৌসেনার ভান্ডারে যুক্ত হচ্ছে আরও তিন যুদ্ধজাহাজ

ভেঙে গেল উদ্ধবের দল, ৬ সাংসদ সামিল‌ শিন্ডে সেনায়

শুভেন্দুর হুঁশিয়ারির পরেই সুড়সুড় করে ইস্তফা GTA চেয়ারম্যান অনীত থাপার

পলাতক কাউন্সিলর সুশান্ত ঘোষকে পুরী থেকে গ্রেফতার করল কলকাতা পুলিশ

ভয়ঙ্কর ঘটনা, স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ

শেখ শাহজাহানের ঘনিষ্ঠ তৃণমূল পঞ্চায়েত প্রধানকে ঘরে আটকে বিক্ষোভ গ্রামবাসীদের