জনস্বার্থ মামলা ব্ল্যাকমেলের অস্ত্র হয়ে দাঁড়িয়েছে, তোপ প্রধান বিচারপতির

আজ শুক্রবার এক মামলার শুনানিতে এমনই মন্তব্য করেছেন বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: পরিকাঠামো প্রকল্পের ক্ষেত্রে ব্ল্যাকমেলের হাতিয়ার হয়ে উঠেছে জনস্বার্থ মামলা। শুধু মুম্বই কিংবা দিল্লি নয়, দেশের অন্যান্য শহরেও একই চিত্র লক্ষ্য করা যাচ্ছে। আজ শুক্রবার এক মামলার শুনানিতে এমনই মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়।

মুম্বইয়ের ওরলিতে একটি প্লটে পরিকাঠামোগত উন্নয়নকে চ্যালেঞ্জ জানিয়ে স্থানীয় হাউসিং সোসাইটির পক্ষ থেকে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল। এর আগে বোম্বে হাইকোর্ট ওই হাউসিং সোসাইটির জনস্বার্থ মামলা খারিজ করে দিয়ে উল্টে আবেদনকারীদের এক লক্ষ টাকা জরিমানা করেছিল। ওই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল ওই হাউসিং সোসাইটি। এ দিন মামলার শুনানিতে বিরক্তি প্রকাশ করে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেন, ‘ইদানিং পরিকাঠামোগত প্রকল্পের ক্ষেত্রে কথায়-কথায় জনস্বার্থ মামলা দায়ের করা হচ্ছে। এখন জনস্বার্থ মামলা ব্ল্যাকমেলেদর হাতিয়ার হয়ে উঠেছে।’ হাউসিং সোসাইটির আবেদন খারিজ করে দিয়ে বোম্বে হাইকোর্টের নির্দেশই বহাল রেখেছেন প্রধান বিচারপতি। সেই সঙ্গে অবিলম্বে জরিমানার এক লক্ষ টাকা জমা দেওয়ারও নির্দেশ দিয়েছেন।

পাশাপাশি অন্য এক মামলার শুনানিতে প্রধান বিচারপতি বলেন, ‘সুপ্রিম কোর্টের কাছে ছোট মামলা, বড় মামলা বলে কোনও কিছু হয় না। সব মামলাই সমান গুরুত্বপূর্ণ। সব মামলাই সমান গুরুত্ব দিয়ে শোনা হয়। যদি মানুষের ব্যক্তি স্বাধীনতা রক্ষার জন্য কোনও পদক্ষেপই না নিতে পারি, তাহলে এখানে কী করতে বসে আছি?’

আগামী বছর বিশ্বকাপে কবে-কবে মাঠে নামবেন শুভমন গিলরা, রইল ক্রীড়াসূচি

বিশ্বকাপে ১০ অক্টোবর ভারত-পাকিস্তান মহারণ, তিন বার মুখোমুখি হতে পারেন বাবর-রোহিতরা

সকালে এক গ্লাস লাউয়ের রসে চুমুক দিন, তার পর দেখুন অকল্পনীয় ম্যাজিক

হাঁটতে গেলে পায়ে ব্যথা! পেরিফেরাল ভাস্কুলার ডিজিজে আক্রান্ত নন তো?

অলৌকিক! মৃত্যুদণ্ড কার্যকর করতে দুটি প্রাণঘাতী ইনজেকশন দেওয়ার পরেও বেঁচে গেলেন মার্কিন মহিলা

বাড়িতেই বানিয়ে ফেলুন বিউলি ডালের মিষ্টি রস বড়া, রইল রেসিপি

পেঁয়াজ-রসুন ভুলে যান! হিং দিয়ে বানিয়ে ফেলুন ‘মৈথিলী খাসির মাংস’

মঙ্গলের গোচরে বদলাবে ভাগ্য! ৫ রাশির জাতকদের জীবনে আসবে বড় পরিবর্তন

পিকনিক করে ফেরা হল না, রায়গড়ের সমুদ্র সৈকতে স্নান করতে নেমে সলিল সমাধি ৮ পড়ুয়ার

ঢাকায় গ্রেফতার বসিরহাটের যুবকের বিরুদ্ধে RAW-র হয়ে ‘গুপ্তচরবৃত্তির’ অভিযোগে মামলা

সাড়ে আট বছর বাদে ইংল্যান্ড দলে জায়গা পেলেন লেগ স্পিনার, কে তিনি?

যুবভারতীতে ব্রাজিল-ভারত ম্যাচকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা, একাধিক বিধিনিষেধ আরোপ

‘দলের বাকি সাংসদ-বিধায়কদের নিয়ে কংগ্রেসে সামিল হোন,’ মমতাকে পরামর্শ অধীরের

মুক্তির আগেই ঝড় তুলল দৃশ্যম-৩, ৫০ কোটির আগাম বুকিং