BRICS Summit: পুতিনকে তামিল বইয়ের রুশ সংস্করণ উপহার মোদির

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রাত পোহালেই ব্রিকস সম্মেলন। তার আগে শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ভরতমণ্ডপমে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে একান্ত বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর ওই বৈঠকের আগেই বন্ধু দেশের শীর্ষ নেতাকে বিখ্যাত তামিল গ্রন্থ ‘তিরুক্কুরাল’-এর রুশ সংস্করণ উপহার দিয়েছেন। প্রায় ৪৫ মিনিট ধরে দুজনের মধ্যে বৈঠক হয়।

তামিলনাড়ুর প্রাচীনতম ‘সঙ্গম’ সাহিত্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে থাকা ‘তিরুক্কুরাল’ খ্রিস্টপূর্ব ৩০০ অব্দ থেকে খ্রিস্টীয় ৫০০ অব্দের মধ্যবর্তী সময়ে রচিত হয়েছিল বলে মনে করা হয়। তামিল কবি ও দার্শনিক তিরুবল্লুবরের রচিত ‘তিরুক্কুরাল’ হল তামিল ভাষার একটি প্রাচীন নীতিমূলক সাহিত্যকর্ম, যা পাঠকদের জীবন, মৃত্যু এবং এর মধ্যবর্তী নানা বিষয় সম্পর্কে শিক্ষা দেয়। ‘তিরুক্কুরাল’কে তামিল বেদ হিসেবেই মনে করা হয়। সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ক্লাসিক্যাল তামিল’ কর্তৃক প্রকাশিত বইটির অনুবাদ করেছেন নাইরা মকরতচিয়ান।বিশ্বের বহু ভাষায় মুদ্রিত হয়েছে বইটি।

সূত্রের খবর, মোদি-পুতিন বৈঠকে দিল্লি ও মস্কোর মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃড় করার পাশাপাশি রেল-সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির বিষযটি নিয়ে আলোচনা হচ্ছে। ২০৩০ সালের মধ্যে দুই দেশের মধ্যে বাণিজ্য ১০০ আরব ডলার বা ১০ হাজার কোটি ডলারে পৌঁছানোর লক্ষ্য নিয়ে দু’দেশ কিভাবে কাজ করবে তা নিয়েও কথা হয়েছে। তাছাড়া পরমাণু শক্তির ব্যবহার বাড়ানো নিয়েও চর্চা হয়েছে।

অন্যদিকে ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লিতে এসে পৌঁছাতে শুরু করেছেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও প্রতিনিধিরা। রাষ্ট্রপুঞ্জের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট পৌঁছে গিয়েছেন।

বাইশ গজের পরে বীরেন্দ্র শেওয়াগের নতুন ইনিংস, সঞ্চালকের ভূমিকায় ‘বীরু’

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

প্রধান শিক্ষককে পেটানোর শাস্তি, জলপাইগুড়ির স্কুল থেকে ছাত্রদের টিসি ধরানোর নির্দেশ শিক্ষামন্ত্রীর

নেশায় বুঁদ হওয়ার পালা, এবার আয়ুর্বেদিক ‘হুক্কা’ নিয়ে হাজির বাবা রামদেব

৬৭ বছরে ফের মা হচ্ছেন বলি অভিনেত্রী! খবর প্রকাশ্যে আসতেই শোরগোল

কলকাতা হাইকোর্টের নির্দেশে অফিস ছাড়া হচ্ছেন অভিষেক!

‘গুজরাত কি পাকিস্তানে?’ ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতর্কে ক্ষোভ প্রকাশ পরেশ রাওয়ালের

রাতে ঘুমন্ত স্ত্রী-তিন কন্যাকে মাথা থেঁতলে খুন, সকালে বাবাকে চা দিয়েই ফেরার ঘাতক

BRICS Summit: পুতিনকে তামিল বইয়ের রুশ সংস্করণ উপহার মোদির

হাসিনা জমানায় ভারতের সঙ্গে হওয়া ১০১ সমঝোতা চুক্তি বাতিলের পথে তারেক সরকার!

Black Money দিয়েই শহরে বেআইনি বহুতল নির্মাণ! CBI তদন্তের নির্দেশ হাইকোর্টের

DRS নিয়ে বৈভবকে খোঁচা ইশানের, ‘ভবিষ্যৎ অধিনায়ক’ বলতেই পাল্টা জবাব ‘বেবি বস’-এর

সুজিত বসুর ছেলের রেস্তরাঁয় খাদ্য সুরক্ষা দফতরের অভিযান, উদ্ধার ৭০ কেজি পচা মাংস

৫৮ বছর বয়সে ১০০ কেজি ভারোত্তোলন, তাক লাগিয়ে দিলেন প্রেসিডেন্ট