এই মুহূর্তে

খালেদা জিয়ার মৃত্যুতে শোকপ্রকাশ করলেন নরেন্দ্র মোদি

নিজস্ব প্রতিনিধি:‌ বাংলাদেশে নেমে এল শোকের ছায়া। কারণ আজ, মঙ্গলবার প্রয়াত হলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। এই ঘটনার পরই ৭ দিনের শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে তাঁর দল বিএনপি। এই আবহে খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ, মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় এই শোকবার্তা প্রকাশ করেন নরেন্দ্র মোদি। শোকবার্তায় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ এক রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে অভিহিত করেছেন। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী।

এদিকে স্বামী জিয়াউর হত্যাকাণ্ডের কয়েক বছর পরই খালেদা হয়ে ওঠেন বাংলাদেশের রাজনীতিতে আলোচিত চরিত্র। দেশের প্রধানমন্ত্রী হন খালেদা। এই শোকবার্তায় নরেন্দ্র মোদি লেখেন, ‘ঢাকায় তৎকালীন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার প্রয়াণে আমি গভীরভাবে মর্মাহত। তাঁর পরিবার ও বাংলাদেশের জনগণের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা রইল। এই শোক সহ্য করার শক্তি সর্বশক্তিমান সৃষ্টিকর্তা যেন তাঁর পরিবারকে দান করেন।’‌ খালেদাকে ঘিরে আছে বিতর্ক, অভিযোগও। এই বর্ণময় চরিত্রের প্রাক্তন প্রধানমন্ত্রী মঙ্গলবার সকাল ৬টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ১৭ বছর পর ছেলে তারেক রহমানকে দেখতে পান। ২৫ ডিসেম্বর দেশে ফিরে আসেন তিনি। তারপর ঠিক পাঁচ দিনের মাথায় প্রয়াত হলেন খালেদা জিয়া।

অন্যদিকে বিএনপি সূত্রে খবর, তাঁর মৃত্যুর সময় পাশেই ছিলেন ছেলে তারেক। দীর্ঘ চার দশকের রাজনীতি, উত্থান–পতন, জেল যাত্রা সব ফেলে ৮০ বছর বয়সে চলে গেলেন খালেদা জিয়া। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর শোকবার্তায় আরও লিখেছেন, ‘‌বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দেশটির উন্নয়ন এবং ভারত–বাংলাদেশ সম্পর্ক জোরদারে তাঁর গুরুত্বপূর্ণ অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। ২০১৫ সালে ঢাকায় তাঁর সঙ্গে আমার উষ্ণ সাক্ষাতের কথা আমি স্মরণ করছি। আমরা আশা করি, তাঁর দৃষ্টিভঙ্গি ও রাজনৈতিক উত্তরাধিকার আমাদের দ্বিপাক্ষিক অংশীদারিত্বকে ভবিষ্যতেও পথ দেখাবে।’‌

এছাড়া ১৯৯১ সালে জাতীয় সংসদ নির্বাচনে খালেদার নেতৃত্বে জয়ী হয় বিএনপি। ‌আর বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হন খালেদা জিয়া। ১৯৯৬ সালেই জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হয়েছিলেন খালেদা। আর ২০০১ সালে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হন খালেদা। সুতরাং বর্ণময় রাজনৈতিক জীবন ছিল খালেদা জিয়ার। এই সবকিছু স্মরণে রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শোকবার্তার শেষে লেখেন, ‘‌তার আত্মা শান্তিতে থাকুক।’‌

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ঢাকার অদূরে গাজীপুরে হিন্দু ব্যবসায়ীকে পিটিয়ে খুন করল সন্ত্রাসীরা

চট্টগ্রামের পরে এবার লক্ষ্মীপুরে, বাইরে থেকে দরজা আটকে ৭ হিন্দু বাড়িতে আগুন

কিশোরগঞ্জের ৯৬ বছরের প্রাচীন হিন্দুদের চৌদ্দমাদল মেলা বন্ধ করল ইউনূস সরকার

ঘোড়া কেনাবেচার ভয়! দলের কাউন্সিলরদের পাঁচতারা হোটেলে নজরবন্দি বানালেন শিন্ডে

‘রেশন কার্ড থাকলেই মাসে মিলবে ২,০০০ টাকা, বিনে ভাড়ায় চড়া যাবে বাসে’, নির্বাচনী প্রতিশ্রুতি জয়ার দলের

‘‌আমি ফিরে আসতে চাই’‌, পাকিস্তানে বিয়ের পর ভারতীয় মহিলার অডিও ক্লিপ ভাইরাল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ