পাকিস্তানকে বাঁচতে হলে কী করতে হবে, পথ বাতলে দিলেন মোদি

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সন্ত্রাসবাদের আঁতুড়ঘর হিসাবে পরিচিত পাকিস্তানকে যদি শান্তিতে থাকতে হয়, তাহলে কী করতে হবে, সেই পথ বাতলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার (১২ মে) রাতে জাতির উদ্দেশে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, ‘এখন থেকে পাকিস্তানের সঙ্গে কথা হলে সন্ত্রাসবাদ নিয়েই কথা হবে। পাকিস্তানের সঙ্গে কথা হলে এ বার পাক-অধিকৃত কাশ্মীর নিয়েই কথা হবে। সন্ত্রাসবাদীদের চোখরাঙানি সহ্য করবে না ভারত। পাকিস্তানকে যদি বাঁচতে হয় ওদের সন্ত্রাসের পরিকাঠামো নির্মুল করতে হবে।’

পহেলগাঁও হামলার জবাবে পাকিস্তানে থাকা জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা। গত মঙ্গলবার মধ্যরাতে ‘অপারেশন সিঁদুর’ অভিযানে পাকিস্তানের মাটিতে থাকা সন্ত্রাসবাদীদের একাধিক ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। পাল্টা বদলা হিসাবে পাকিস্তানও ভারতে হামলা চালিয়েছিল। টানা তিন দিন লড়াই শেষে গত শনিবার বিকেল পাঁচটা থেকে যুদ্ধবিরতি শুরু হয়েছে। ‘অপারেশন সিঁদুর’ এ নিয়ে রাত আটটার সময়ে জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী মোদি। তিনি কী ঘোষণা করেন, সে দিকে চোখ এবং কান ছিল গোটা দেশবাসীর।

জাতির উদ্দেশে ভাষণ দিতে গিয়ে ‘অপারেশন সিঁদুর’ অভিযানের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘রাষ্ট্রের মদতপুষ্ঠ সন্ত্রাসবাদের সবচেয়ে বড় উদাহরন পহেলগাঁও কাণ্ড। সন্ত্রাসীবাদীদের হামলার জবাব দিতে সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়েছিলাম। আমাদের দেশের পরাক্রমশালী সেনার বীর জওয়ান ও আধিকারিকরা যোগ্য জবাব দিয়েছেন। তাঁদের পরাক্রমকে আমরা উৎসর্গ করছি দেশের সব মা, সকল মহিলাদের।পহেলগাঁওয়ে স্ত্রী, বাচ্চার সামনে ধর্ম জিজ্ঞাসা করে নৃশংসভাবে খুন করা হয়েছে। এটা ক্রূরতা। এই ঘটনার পরে সকলেই এক সুরে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সুর তুলেছেন। জঙ্গিরা টের পেয়েছে, মা-বোনদের সিঁদুর মোছার পরিণাম কী?

সন্ত্রাসবাদীদের পাক সরকার গত তিন দশকের বেশি সময় ধরে ইন্ধন জুগিয়ে যাচ্ছে বলে অভিযোগ করে প্রধানমন্ত্রী বলেন, ‘তিন দশক ধরে সন্ত্রাসবাদীরা পাকিস্তানে ঘুরে বেড়াচ্ছে। সন্ত্রাসবাদের ‘হেড কোয়ার্টার’ ভেঙে দেওয়া হয়েছে। তাতে হতাশ পাকিস্তান। ভারতের সঙ্গ দেওয়ার বদলে ভারতের উপরেই হামলা করল। আমাদের স্কুল-কলেজ, সাধারণ নাগরিকের বাড়িঘর, মন্দিরকে নিশানা করল। এখানেও ওরা ব্যর্থ হল। গোটা বিশ্ব দেখল, কী ভাবে পাকিস্তানের ড্রোন, মিসাইল ভারতের কাছে ধুলিসাৎ হল। তিন দিনে পাকিস্তানকে যা করা হয়েছে, তা ওরা ভাবতেই পারেনি। এখন ওরা বাঁচার রাস্তা খুঁজছে। দেশে দেশে ঘুরছে। প্রচণ্ড মার খাওয়ার পর ১০ মে পাকিস্তানি সেনা আমাদের ডিজিএমও-র দ্বারস্থ হন। তার আগে আমরা পাকিস্তানের মাটিতে থাকা সন্ত্রাসবাদীদের ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছি। প্রত্যেক যুদ্ধে আমরা পাকিস্তানকে পরাস্ত করেছি, অপারেশন সিঁদুরেও নিজের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়েছি।’

সন্ত্রাসবাদীদের আর কোনও চোখরাঙানি ভারত সহ্য করবে না বলে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের সেনাবাহিনী সর্বদা সতর্ক। আকাশ, জল থেকে মাটি- সর্বত্র আমরা প্রস্তুত থেকেছি। ভবিষ্যতে প্রয়োজন হলে আবার জবাব দেওয়া হবে। কোনও ‘নিউক্লিয়ার ব্ল্যাকমেল’ ভারত সহ্য করবে না। ’

 

 

‘থানায় বসে ঋতব্রতদের হয়ে হলফনামায় সই করেছে পুলিশ,’ বিস্ফোরক দাবি অভিষেকের

নৃশংস হত্যাকাণ্ড! স্ত্রী-সহ শ্বশুরবাড়ির সাতজনকে পিটিয়ে খুনের অভিযোগ, গ্রেফতার ক্যাবচালক

সুখ-সমৃদ্ধি কামনা করে ধনতেরসে দেশবাসীকে শুভেচ্ছা জানলেন প্রধানমন্ত্রী

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

দিল্লির করোল বাগের বাজারে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ২২টি ইঞ্জিন

আজকের রাশিফল: ধনতেরাসে কাদের ঘরে আসবে ধন-সম্পদ! কার ভাগ্যে অশনি সংকেত?

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন