সর্বদলীয় বৈঠকে গরহাজির প্রধানমন্ত্রী! কটাক্ষ বিরোধীদের

নিজের সরকারের ডাকা বৈঠকে গরহাজির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী সোমবার থেকেই সংসদে বসছে শীতকালীন অধিবেশন

Share:

নিজস্ব প্রতিনিধি: নিজের সরকারের ডাকা বৈঠকে গরহাজির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী সোমবার থেকেই সংসদে বসছে শীতকালীন অধিবেশন। যা প্রথমদিন থেকেই উত্তাল হবে বলে জানা গিয়েছে সূত্র মারফত। সেই কারণেই একাধিক বিষয়ে আলোচনার জন্য রবিবার সর্বদলীয় বৈঠক ডেকেছিল কেন্দ্রীয় সরকার। সেই বৈঠকেই রীতি ভেঙে গরহাজির থাকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিনের বৈঠকে অংশগ্রহণ করেনি আম আদমি পার্টি। সরকার বাহাদুরের তরফে হাজির ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও বাণিজ্য-ব্যবসা মন্ত্রী পীযূষ গোয়েল।

আর আজকের সর্বদলীয় বৈঠকে প্রধানমন্ত্রী উপস্থিত না থাকার জন্য কটাক্ষ করেছেন কংগ্রেস সাংসদ মল্লিকার্জুন খাড়গে। তিনি বৈঠকেই বলেছেন, ‘আমরা আশা করেছিলাম প্রধানমন্ত্রী আজকে আমাদের মধ্যে থাকবেন ও আলোচনা করবেন। বিশেষ করে তিন বিতর্কিত কৃষি আইন নিয়ে আরও কিছু জানার ছিল আমাদের, ভবিষ্যতে আবার সেই আইন কোনও ভাবে ফেরানো হবে না তো।’ কৃষি আইন ও নূন্যতম সহায়ক মূল্য নিয়ে কথা না বলতে দেওয়ায় বৈঠক ছেড়ে বেড়িয়ে গেলেন আপ নেতা সঞ্জয় সিং। তিনি বলেছেন, ‘আমাকে তো কথাই বলতে দেওয়া হল না। বিএসএফ-এর পরিসর বৃদ্ধি নিয়ে ও কৃষকদের নূন্যতম সহায়ক মূল্য নিয়ে আলোচনা করতে গিয়েছিলাম। আমাকে কিছুই বলতে দেওয়া হল না। তাই বেড়িয়ে গিয়েছি।’

আগামী সোমবার সংসদে একাধিক ইস্যু নিয়ে আক্রমণ করা হতে পারে কেন্দ্রকে। সূত্রের খবর, মূলত বেকারত্ব, অপুষ্টির শিকার, তিন কৃষি আইন, পেগাসাস নিয়ে উত্তাল হতে পারে সংসদের শীতকালীন অধিবেশন।

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের