এই মুহূর্তে

পর্তুগালে চরম হেনস্থার জেরে গর্ভবতী ভারতীয়র মৃত্যু, ইস্তফা স্বাস্থ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক: এক হাসপাতাল থেকে অন্য হাসপাতাল। গর্ভবতী ভারতীয়কে ভর্তি করতে অস্বীকার করে প্রত্যেকে। কারণ সরকারি নির্দেশ।বিনা চিকিৎসায় সেই সন্তাসম্ভবার মৃত্যু হওয়ায় দেশজুড়ে সমালোচনার ঝড় বইতে শুরু করে। সেই ঝড়ের ধাক্কায় ইস্তফা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মার্তা তেমিদো। প্রধানমন্ত্রী অ্যান্তোনিও কোস্তা তাঁর ইস্তফা গ্রহণ করেছেন। পাঠিয়ে দিয়েছেন প্রেসিডেন্টের কাছে।

প্রেসিডেন্ট দফতরের ওয়েবসাইটে বলা হয়েছে, প্রধানমন্ত্রী তাঁকে স্বাস্থ্যমন্ত্রীর ইস্তফার বিষয়ে অবগত করিয়েছেন। প্রধানমন্ত্রী বলেছেন, স্বাস্থ্যমন্ত্রী হিসেবে মার্তা তেমিদো আর দায়িত্ব পালন করতে চাইছেন না। সে কারণে তিনি ইস্তফা দিয়েছেন। প্রধানমন্ত্রী অ্যান্তোনিও কোস্তা সেই ইস্তফা গ্রহণ করেছেন। পরবর্তী স্বাস্থ্যমন্ত্রী কে হবেন, সে ব্যাপারে প্রধানমন্ত্রী মন্ত্রিসভার সঙ্গে আলোচনা করবেন।

গর্ভবতী ভারতীয়র মৃত্যুর কারণ হিসেবে উঠে এসেছে স্বাস্থ্যমন্ত্রীর একটি নির্দেশিকা। স্বাস্থ্যমন্ত্রী (এখন অবশ্য প্রাক্তন) আচমকাই প্রসূতি বিশেষজ্ঞদের নির্দেশ দেন গর্ভবতীর ক্ষেত্রে জরুরী পরিষেবা দান বন্ধ রাখার। স্বাস্থ্যমন্ত্রীর এই সিদ্ধান্তে বিপাকে পড়েন ওই ভারতীয় গর্ভবতী। গর্ভবতী মহিলাকে প্রথমে ভর্তি করা হয় দে সান্তা মারিয়া হাসপাতালে। সেখানে নবজাতক বিভাগে ভ্যাকসিন ছিল না (ছিল না, নাকি দেওয়া হয়নি, উঠছে প্রশ্ন)।সেখান থেকে ফের ফ্রান্সিসকো জেভিয়ার হসপিটালে।

এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে নিয়ে যাওয়ার সময় গর্ভবতী আচমকাই বুকে যন্ত্রণা শুরু হয়। অ্যাম্বুল্যান্সে চলে চিকিৎসা। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে সাও ফ্রান্সিসকো হাসপাতালের জরুরী বিভাগে ভর্তি করা হয়। সেখানে তিনি সন্তান প্রসব করেন। অন্যদিকে, মহিলার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হলে তাকে আইসিসিইউতে স্থানান্তরিত করা হয়। ভর্তি হওয়ার কয়েক মিনিটের মধ্যে মহিলা মৃত্যুর কোলে ঢলে পড়েন। হেনস্থার জেরে মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের দাবি ওঠে। চাপে পড়ে মার্তা তেমিদো পদ থেকে সরে দাঁড়িয়েছেন।

Published by:

Share Link:

More Releted News:

ট্রাম্পের দূত হয়ে ইরানের সঙ্গে কথা বলতে তেহরানে পাক সেনাপ্রধান মুনির

তুরস্কের স্কুলে ঢুকে ৯ জনকে ঝাঁঝরা করে গুলিতে আত্মঘাতী ১৩ বছরের কিশোর

CBSC-র দশম শ্রেণীর ফলাফল প্রকাশ, কীভাবে জানবেন রেজাল্ট?

অর্থ পাচার মামলায় প্রিয়াঙ্কা গান্ধির স্বামী রবার্ট বঢরাকে তলব দিল্লির আদালতের

বিমানে পাশের আসনে বসা মহিলাকে যৌন হেনস্থার অভিযোগ, গ্রেফতার ভারতীয়

ফের পিছিয়ে গেল ডিএ সংক্রান্ত মামলার শুনানি, নতুন তারিখ দিল সুপ্রিম কোর্ট

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ