ধর্মেন্দ্র প্রধানের জায়গায় শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর নতুন শিক্ষামন্ত্রীর নাম ঘোষণা করল কেন্দ্র। প্রহ্লাদ যোশীকে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী করা হয়েছে। কেন্দ্রীয় খাদ্যমন্ত্রীর পদে রয়েছেন তিনি। তার সঙ্গেই শিক্ষামন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হল তাঁকে। নিট প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে দেশজুড়ে তীব্র আন্দোলন শুরু হয়। পড়ুয়াদের সঙ্গে নিয়ে শান্তিপূর্ণ আন্দোলন শুরু করে ককরোচ জনতা পার্টি। দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। টানা ৩৬ দিন রোদ-বৃষ্টি উপেক্ষা করে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে অনড় থাকে ককরোচরা। তাঁদের আন্দোলনে পাশে দাঁড়ান পরিবেশবীদ সোনম ওয়াংচুক। টানা ২৬ দিন অনশন করেন তিনি। তারপরে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংহ ও জে পি নাড্ডার উপস্থিতি দিল্লির একটি বেসরকারি হাসপাতালে অনশন ভাঙেন তিনি। যদিও আরশোলাদের আন্দোলন থামেনি। রক্ত-ঘাম সবকিছু ঝড়িয়ে নিজেদের দাবিতে অনড় ছিলেন তাঁরা।

আরও পডুন: শেখ হাসিনার পরিত্যক্ত বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

আর সেই দাবিই মেনে নেয় কেন্দ্রীয় সরকার। আজ, শনিবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন ধর্মেন্দ্র প্রধান। তারপরেই নিজের এক্স হ্যান্ডলে বায়ো আপডেট করেন ও শিক্ষামন্ত্রকের পদ সরিয়ে দেন। সন্ধ্যাতেই ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গ্রহণ করে শিক্ষামন্ত্রক। তারপরেই দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে শুরু হয় বৈঠক। তাতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই বৈঠকেই স্থির হয় শিক্ষামন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব আপাতত প্রহ্লাদ যোশীর হাতে দেওয়া হবে। তারপরেই ঘোষণা করা হল নতুন শিক্ষামন্ত্রীর নাম। তবে প্রহ্লাদ যোশীকে সাময়িকের জন্য শিক্ষামন্ত্রী পদে এনেছে কেন্দ্রের এনডিএ-সরকার। এমনটাই সূত্র মারফত জানা গিয়েছে। খুব শীঘ্রই মোদির মন্ত্রিসভার রদবদল হবে, তখন হয়তো প্রহ্লাদ যোশীকে সরিয়ে অন্য কাউকে শিক্ষামন্ত্রকের দায়িত্ব দেওয়া হতে পারে। এমনটাই সূত্র মারফত জানা গিয়েছে।

রবি থেকে মহাদুর্যোগের আশঙ্কা! ভারী বৃষ্টিতে ভাসবে বাংলা

জিম্বাবোয়েকে দুরমুশ করে সিরিজ পকেটে পুরলেন শ্রেয়সরা

শেখ হাসিনার পরিত্যক্ত বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

Durand Cup Derby: সাহালের গোলে ইস্টবেঙ্গলকে হারিয়ে জয়ী মোহনবাগান

আন্দোলনের নামে ধর্মতলায় অশান্তি পাকানোর অভিযোগে আটক ৫

গুঞ্জন সত্যি করে তৃতীয়বার বাবা হলেন কাঞ্চন, পুত্র নাকি কন্যা কে এল শ্রীময়ীর কোলে?

ঈশান ও তিলকের ঝোড়ো ব্যাটিংয়ে জিম্বাবোয়ের বিরুদ্ধে ২১৯ রান তুলল টিম ইন্ডিয়া

মুখ্যমন্ত্রীর কড়া অ্যাকশন, আইপিএস-সহ একাধিক পুলিশ আধিকারিক সাসপেন্ড

ধর্মেন্দ্র প্রধানের জায়গায় শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

ধর্মেন্দ্র প্রধান-ই প্রথম নন, আন্দোলনের মুখে ইস্তফা দিয়েছিলেন এম জে আকবর-ও

পড়ুয়াদের দাবি মেনে ইস্তফা দিলেন ধর্মেন্দ্র প্রধান

অন্নপূর্ণা যোজনায় কাদের নাম থাকবে আর কারা বাদ? বিধায়কদের বড় নির্দেশ শুভেন্দুর

‘তোমরা প্রমাণ করে দিয়েছো…’, ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিতেই ‘আরশোলা’দের কুর্নিশ প্রকাশ রাজের

‘তোমাদের পাশে আছি’ সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েও ছাত্রদের পাশে থাকার বার্তা শাবানা আজমির