শেখ হাসিনার পরিত্যক্ত বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দেশত্যাগী প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিত্যক্ত বাড়ি ‘সুধা সদন’ থেকে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। নিহতের নাম  শাকিল (২০)। তিনি রাজধানীর মোহাম্মদপুরের জিগাতলার শিবপুর টালি অফিস এলাকার বাসিন্দা। তবে তিনি আত্মহত্যা করেছেন নাকি খুন হয়েছেন, তা নিয়ে ধোঁয়াশায় পুলিশ। মৃত্যুর কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

রাজধানী ঢাকার ৫ নম্বর ধানমন্ডিতে অবস্থিত সুধা সদন তৈরি করেছিলেন শেখ হাসিনার প্রয়াত স্বামী বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী এম এ ওয়াজেদ মিয়া। তাঁর ডাকনাম ছিল ‘সুধা মিয়া’। সেই কারণেই বাড়িটির নাম রাখা হয়েছিল ‘সুধা সদন’। পরবর্তী সময়ে এটি আওয়ামী লীগ সভাপতি ও প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত কার্যালয় হিসেবেও ব্যবহার করা হয়েছিল। ২০২৪ সালের ৫ অগস্ট সেনা অভ্যুত্থানে ক্ষমতাচ্যূত হন বঙ্গবন্ধু কন্যা। তার পরে বঙ্গবন্ধু শেখ মুজিবের ৩২ নম্বর ধানমন্ডির বাড়ির পাশাপাশি শেখ হাসিনার বাড়ি ‘সুধা সদন’–এ একাধিকবার হামলা হয়। বাড়িটিতে ব্যাপক ভাঙচুর চালানোর পাশাপাশি অগ্নিসংযোগও করে জামায়াতে ইসলামী সহ জঙ্গি সংগঠনের সদস্যরা। একাধিকবার হামলা হয় বাড়িটিতে। গত প্রায় দু’বছর ধরে বাড়িটি পরিত্যক্ত অবস্থায় ছিল।

শনিবার বিকেলে ধানমন্ডি থানার সাব ইন্সপেক্টর ওয়াদুজ্জামান সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘স্থানীয়দের কাছ থেকে প্রথম খবর পাওয়া যায়, সুধা সদনের একটি পরিত্যক্ত কক্ষ থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় এক যুবককে ঝুলতে দেখা যাচ্ছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছান পুলিশ আধিকারিকরা। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আঙুলের ছাপের মাধ্যমে নিহতের পরিচয় শনাক্ত করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলেই বোঝা যাবে মৃত্যুর প্রকৃত কারণ।’

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?

মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শান্তিপুরের দম্পতি

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে পঞ্চায়েত অফিসে তালা ঝোলাল বিজেপি মহিলা মোর্চার কর্মীরা

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

দিল্লিতে ভয়ঙ্কর ঘটনা, রোহিনী জেলে বিচারাধীন বন্দিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা

আজমেঢ়ের মেয়র নির্বাচনে ‘খেলা’, নির্দলদের সমর্থনে জয়ী বিজেপি প্রার্থী

রেশন প্রাপকদের বড় ধাক্কা! ১ অক্টোবর থেকে বন্ধ হতে পারে এই কার্ড

রাজ্যে মাছ চাষে জোর, ৯ কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্র, ঘোষণা শুভেন্দুর

নতুন প্রতীক প্রকাশ্যে আনলেন মমতা, ভোটারদের চেনাতে দলীয় নেতাদের নির্দেশ

হস্টেলে ঘুমন্ত অবস্থায় কাটা হল ১০ ছাত্রীর চুলের বেণী, তদন্তে উঠে এল চমকে দেওয়া তথ্য