ভুল শুধরে প্রধানমন্ত্রীর মুখে বঙ্কিম দা থেকে বঙ্কিমবাবু

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি : বন্দে মাতরমের ১৫০ বছর পূর্তি উপলক্ষ্যে সোমবার লোকসভা হয়েছে আলোচনা। সেখানেই আলোচনার শুরু করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানেই সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে ‘বঙ্কিম দা’ বলে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী। এরপরেই সরব হন তৃণমূল সাংসদ সৌগত রায়। তখন বাধ্য হয়ে বঙ্কিমবাবু বলেন তিনি।

সোমবার বন্দে মাতরম নিয়ে কথা বলার সময়ে একাধিকবার সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে ‘বঙ্কিম দা’ বলে অভিহিত করেছেন। কি করে তিনি একজন সাহিত্যসম্রাটকে এইভাবে দাদা বলতে পারেন? প্রশ্ন তুলে সরব হওয়ার পরে বাধ্য হয়ে বাকি ভাষণে বঙ্কিমবাবু বলতে বাধ্য হন মোদি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের এই বন্দে মাতরম নিয়ে কথা বলতে গিয়েই ‘বঙ্কিম দা’ বলে ফেলেছিলেন প্রধানমন্ত্রী।

আলোচনার শুরুতেই বিরোধীদের আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী। কংগ্রেসকে নিশানা করেছেন তিনি। তাঁর কথায়, বন্দেমাতরমের শতবর্ষে জরুরি অবস্থা জারি ছিল। সেটা ছিল দেশের কালো অধ্যায়। বহু স্বাধীনতা সংগ্রামীকে জেলবন্দি করা হয়েছিল। সংবিধানের শ্বাসরোধ করা হয়েছিল। বন্দেমাতরম নিয়ে আলোচনার সময় প্রশ্ন তুলে কংগ্রেসকে কটাক্ষ করেছেন তিনি।এদিন মোদি বলেছেন, বন্দেমাতরম দেশের দর্শন। আজ বন্দেমাতরমের গৌরব স্থাপনের দিন। বন্দেমাতরম স্বাধীনতা আন্দোলনের সাহস জুগিয়েছিল। শ্রেষ্ঠ ভারতের মন্ত্র বন্দেমাতরম। ভারতের সংস্কৃতি পুনরুদ্ধারের লড়াই ছিল বন্দেমাতরম। এরসঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। বন্দেমাতরমের স্তবক বাদে কংগ্রেসকে নিশানা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আরও পড়ুন-বন্দে মাতরম আলোচনাতেও বিরোধীদের আক্রমণ প্রধানমন্ত্রীর, সংসদে ঝড়

এই বিষয়ে কোচবিহার যাওয়ার আগে বিজেপিকে পাল্টা কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে কটাক্ষ করে তিনি বলেছেন, ‘দেশের সম্বন্ধে যাঁরা জানে না, তাঁরা রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, বিদ্যাসাগর, নেতাজিকে অপমান করেন। এরা কি জানে স্বাধীনতা সংগ্রামে বাংলার অবদান?’ সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছে তৃণমূল। তাঁরা লিখেছে, ‘বিজেপি যে কতটা বাংলা-বিরোধী, সেটার প্রমাণ হাতে-নাতে দিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বহু বছর ধরে বাংলার মনীষীদের নানা ভাবে কলুষিত করা, ভুলভাল নামে অ্যাখ্যায়িত করা- বিজেপির প্রতিটি অপচেষ্টা প্রমাণ করেছে, ওরা বাংলার ভাষা, ইতিহাস, সংস্কৃতি- সবকিছুতেই সম্পূর্ণ ‘বহিরাগত’। জে.পি. নাড্ডা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরেরর জন্মস্থান শান্তিনিকেতন বলেছিলেন। স্বামীজিকে কলুষিত করতে গিয়েছিলেন সুকান্ত মজুমদার, তাঁকে ‘অজ্ঞ বামপন্থী প্রোডাক্ট’ বলেছিলেন। অমিত শাহের মিছিলে তাঁর সাঙ্গোপাঙ্গরা পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তিটাই ভেঙে ফেলেছিল।

আর এখন, রাজ্যসভায় বন্দে মাতরম্ নিষিদ্ধ করার পর সামনে এল নতুন হাস্যকর ঘটনা। সংসদে দাঁড়িয়ে বাংলার নবজাগরণের অন্যতম প্রাণপুরুষ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে মোদীজি বলছেন ‘বঙ্কিম দা।’ বাংলা যাঁদের শ্রদ্ধা করে, তাঁদের এভাবে ডাকে না। এটা শ্রদ্ধার ভাষা নয়, সাংস্কৃতিক অজ্ঞতার প্রমাণ।
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলার সংস্কৃতির মেরুদণ্ড, বিজেপির ড্যামেজ কন্ট্রোলের উপকরণ নন। আর বিজেপি নেতারা শুনে রাখুন, আপনারা ঐতিহ্যের উত্তরাধিকারী নন, আপনারা নকলের উত্তরাধিকারী। যাদের মনে বাংলা বিরোধী বিষ, তাদের এই বাংলা-প্রেমের ‘অভিনয়’ মানুষ আগেই ধরে ফেলেছে।

ABVP-TMCP সংঘর্ষে রণক্ষেত্র বারাসতের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি

মোদির জন্মদিন ঘিরে বাংলায় বিজেপির ‘মেগা মিশন’, এক মাস ধরে বিশেষ কর্মসূচি

ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণা মামলায় গ্রেফতার প্রাক্তন প্রেসিডেন্ট এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত ‘ফুল অউর কাঁটে’ পরিচালক কুকু কোহলি

আরও তীব্র বাণিজ্যযুদ্ধ! ৭০০ মার্কিন পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক চাপাচ্ছে কানাডা

বিকিনি পরে রাখি পরানো, কৃতি স্যাননকে সমর্থন রাহুল গান্ধির

রোজ এক চামচ কালো তিল খেলে দূর হবে শরীরের একাধিক রোগ!

রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখতে চান? এই ৫টি অভ্যাস ত্যাগ করুন এখনই

‘অপারেশন সিঁদুর’ নিয়ে চমকে ওঠা তথ্য প্রকাশ্যে আনলেন সশস্ত্র বাহিনীর প্রাক্তন সর্বাধিনায়ক

হিন্দু পরিবারের চারজনকে নৃশংস খুন, সরিয়ে দেওয়া হল রংপুরের পুলিশ কমিশনারকে

কলকাতা-হাওড়া পুরভোটের জন্য কমিটি গড়ল বঙ্গ বিজেপি, মাথায় সুকান্ত-রাহুল

যুদ্ধের মধ্যে প্রথমবার ভিডিওতে প্রকাশ্যে শোনা গেল মোজতবা খামেনির কণ্ঠ

মহিলা নয় এবার পুরুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকল ‘অন্নপূর্ণা যোজনার’ টাকা! চাঞ্চল্য

খামারে ঢুকে ভেড়াকে ধর্ষণ, যুবকের বিকৃত মানসিকতা বন্দি সিসি ক্যামেরায়