দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বন্দে মাতরম আলোচনাতেও বিরোধীদের আক্রমণ প্রধানমন্ত্রীর, সংসদে ঝড়

নিজস্ব প্রতিনিধি : বন্দে মাতরম-র ১৫০ বছর পূর্তিতে সংসদে হল আলোচনা। সোমবার লোকসভায় এই আলোচনা শুরু করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আলোচনার শুরুতেই বিরোধীদের আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী। কংগ্রেসকে নিশানা করেছেন তিনি। তাঁর কথায়, বন্দেমাতরমের শতবর্ষে জরুরি অবস্থা জারি ছিল। সেটা ছিল দেশের কালো অধ্যায়। বহু স্বাধীনতা সংগ্রামীকে জেলবন্দি করা হয়েছিল। সংবিধানের শ্বাসরোধ করা হয়েছিল। বন্দেমাতরম নিয়ে আলোচনার সময় প্রশ্ন তুলে কংগ্রেসকে কটাক্ষ করেছেন তিনি।

জানা গিয়েছে, মঙ্গলবার রাজ্যসভায় বন্দেমাতরম আলোচনার শুরু হবে। কংগ্রেস প্রশ্ন তুলেছে, এসআইআর আবহে কেন এই বিষয়ে আলোচনা করা হচ্ছে? বন্দেমাতরম আলোচনাকে স্বাগত জানিয়েছে তৃণমূল। জানা গিয়েছে, তৃণমূলের পক্ষ থেকে এই আলোচনায় অংশ নেবেন কাকলি ঘোষদস্তিদার ও মহুয়া মৈত্র। কংগ্রেসের পক্ষ থেকে গৌরব গগৈ ও প্রিয়াঙ্কা গান্ধি। এদিন মোদি বলেছেন, বন্দেমাতরম দেশের দর্শন। আজ বন্দেমাতরমের গৌরব স্থাপনের দিন। বন্দেমাতরম স্বাধীনতা আন্দোলনের সাহস জুগিয়েছিল। শ্রেষ্ঠ ভারতের মন্ত্র বন্দেমাতরম। ভারতের সংস্কৃতি পুনরুদ্ধারের লড়াই ছিল বন্দেমাতরম। এরসঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। বন্দেমাতরমের স্তবক বাদে কংগ্রেসকে নিশানা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আরও পড়ুন-ভুল শুধরে প্রধানমন্ত্রীর মুখে বঙ্কিম দা থেকে বঙ্কিমবাবু

এদিন সাহিত্য সম্রাট বঙ্কিম চট্টোপাধ্যায়কে বঙ্কিম দা বলে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তৃণমূল সাংসদ সৌগত রায় প্রতিবাদ করলে বঙ্কিম বাবু বলতে বাধ্য হলেন তিনি। সোমবার লোকসভায় বন্দেমাতরম নিয়ে আলোচনার শুরু হয় প্রধানমন্ত্রীর ভাষণ দিয়ে। রাজ্যসভায় বন্দেমাতরম নিয়ে আলোচনা এবং বিতর্ক হবে মঙ্গলবার। রাজ্যসভায় এই নিয়ে অধিবেশনের সূচনা হবে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ভাষণ দিয়ে।

Published by:

Share Link:

More Releted News:

প্রথম দিনেই ৩৮ হাজার পুণ্যার্থী কেদারে, পুজো দিলেন মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি

মির্জাপুরে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল কমপক্ষে ১১ জনের, জখম বহু

‘বেশিরভাগ রাজনীতিবিদ পর্ণোগ্রাফি দেখেন’, ফের বিস্ফোরক মন্তব্য পাপ্পু যাদবের

মোদিকে ‘সন্ত্রাসী’ বলে আক্রমণ, খাড়গেকে নোটিশ পাঠাল নির্বাচন কমিশন

প্রশান্ত কিশোরের সঙ্গে হাত মেলাচ্ছেন তেজপ্রতাপ? ভাইরাল ভিডিও নিয়ে শোরগোল

মাত্র ৩০ বছরেই সব শেষ! হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু অভিনেত্রী দিব্যাঙ্কার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ