তুঙ্গে সঙ্ঘাত, পঞ্জাব বিধানসভার বিশেষ অধিবেশন বাতিল করলেন রাজ্যপাল

আগামিকাল বৃহস্পতিবার বিধানসভার বিশেষ অধিবেশন বসার কথা ছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি, চণ্ডীগড়: বাংলার (West Bengal) পরে এবার পঞ্জাব (Punjab)। রাজ্যপাল (Governor) বনাম রাজ্য সরকারের (Punjab Government) সঙ্ঘাত চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেল। বিধানসভায় (Assembly) নিজের সরকারের গরিষ্ঠতা প্রমাণে আগামিকাল বৃহস্পতিবার একদিনের জন্য পঞ্জাব বিধানসভার বিশেষ অধিবেশন ডাকার সিদ্ধান্ত নিয়েছিলেন মুখ্যমন্ত্রী (Punjab CM) ভাগবন্ত মান (Bhagwant Mann)। কিন্তু বুধবার এক কলমের খোঁচায় সেই সিদ্ধান্ত বাতিল করে দিলেন রাজ্যের রাজ্যপাল বানোয়ারিলাল পুরোহিত (Banwarilal Purohit)। আর কেন্দ্রের ‘ভৃত্য’ রাজ্যপালের ওই সিদ্ধান্তের কথা জানতে পেরেই ক্ষোভ উগরে দিয়েছেন আম আদমি পার্টির সুপ্রিমো (AAP Supremo)  তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। রাতে এক টুইটে ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেছেন, ‘অবশেষে গণতন্ত্রের মৃত্যু হল।’

পঞ্জাব সরকার ভাঙার জন্য বিজেপি অপারেশন লোটাস চালাচ্ছে বলে কয়েকদিন আগেই অভিযোগ করেছিলেন আম আদমি পার্টির শীর্ষ নেতারা। পদ্ম শিবিরের বিশেষ অপারেশন ভেস্তে দিতে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) পদাঙ্ক অনুসরণ করে পঞ্জাব বিধানসভায় আস্থা ভোট নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন মুখ্যমন্ত্রী ভাগবন্ত মান (Bhagwant Mann)। বৃহস্পতিবার একদিনের জন্য বিধানসভার বিশেষ অধিবেশন ডাকার জন্য রাজ্যপালের কাছে প্রস্তাবও পাঠানো হয়। সেই প্রস্তাবে সাড়া দিয়ে বিধানসভার বিশেষ অধিবেশনের জন্য বিজ্ঞপ্তি জারি করেছিলেন রাজ্যপাল বানোয়ারিলাল পুরোহিত (Banwarilal Purohit)। কিন্তু বুধবার সন্ধ্যায় আচমকাই সেই বিজ্ঞপ্তি প্রত্যাহার করে নেন তিনি। রাজভবনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, বৃহস্পতিবার বিধানসভার বিশেষ অধিবেশন ডাকার অনুমতি দেওয়া হচ্ছে না।

আর রাজ্যপালের ওই সিদ্ধান্তে বেজায় চটেছেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। এদিন রাতে রাজ্যপালের সিদ্ধান্তকে কটাক্ষ করে তিনি বলেছেন, ‘দুদিন আগে বিধানসভার বিশেষ অধিবেশন ডাকার বিষয়ে অনুমতি দেওয়ার পরে আচমকা ওই অনুমতি প্রত্যাহার করা হল। গণতন্ত্রের মৃত্যু হল। আসলে বিজেপি নেতৃত্ব আশাবাদী ছিলেন পঞ্জাবে অপারেশন লোটাসের মাধ্যমে সরকার ভাঙতে পারবে। কিন্তু সরকার ফেলার জন্য প্রয়োজনীয় সংখ্যক বিধায়ক জোগাড় না হওয়ায় রাজ্যপালকে দিয়ে বিধানসভার বিশেষ অধিবেশন স্থগিত করিয়েছে।’

দুই পা হারিয়েও হার মানেননি সুদীপ, অদম্য লড়াইয়ে আজ স্বনির্ভর রানাঘাটের যুবক

ধনতেরাসে সোনা-রুপোর বাজারে স্বস্তি, কলকাতায় আজ কত দামে বিকোচ্ছে হলুদ ধাতু?

‘সম্পূর্ণভাবে তাঁর সিদ্ধান্ত,’ রোনাল্ডোর অবসর প্রসঙ্গে মত পর্তুগালের কোচের

ধনতেরাসে সোনা-রুপোর বাজারে স্বস্তি, কলকাতায় আজ কত দামে বিকোচ্ছে হলুদ ধাতু?

পুরভোটের নির্ঘন্ট প্রকাশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

শাহরুখের ‘পাঠান’-কে ছাপিয়ে প্রথম দিনে রেকর্ড আয় করল রণবীরের ‘রামায়ণ’

রায়গঞ্জে জঙ্গল থেকে নাবালিকার বিবস্ত্র দেহ উদ্ধার! চাঞ্চল্য

ঝাড়খণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক পথচারীকে পিষল ঘাতক ট্রাক, মৃত ৭

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

‘থানায় বসে ঋতব্রতদের হয়ে হলফনামায় সই করেছে পুলিশ,’ বিস্ফোরক দাবি অভিষেকের

নৃশংস হত্যাকাণ্ড! স্ত্রী-সহ শ্বশুরবাড়ির সাতজনকে পিটিয়ে খুনের অভিযোগ, গ্রেফতার ক্যাবচালক

দিল্লির করোল বাগের বাজারে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ২২টি ইঞ্জিন