রাষ্ট্রপতি শাসন জারি করব, মুখ্যমন্ত্রীকে হুঁশিয়ারি রাজ্যপালের

Share:

নিজস্ব প্রতিনিধি, চণ্ডীগড়: লোকসভার ভোট যত এগিয়ে আসছে ততই বিরোধী শাসিত রাজ্যে কেন্দ্রের প্রতিনিধির দায়িত্ব পালনকারী রাজ্যপালরা অতি সক্রিয় হয়ে পড়ছেন। সাংবিধানিক পদের মর্যাদা ভুলে বিজেপি এজেন্টের মতো আচরণ করছেন বলে অভিযোগ উঠেছে। এবার রাজ্য সরকারের সঙ্গে সঙ্ঘাতকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে গিয়ে রাজ্যে রাষ্ট্রপতি শাসনের হুমকি দিয়েছেন পঞ্জাবের রাজ্যপাল বানোয়ারিলাল পুরোহিত। আর তাঁর ওই হুমকি ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। লোকসভা ভোটের আগে আপ সরকারকে বরখাস্ত করে রাষ্ট্রপতি শাসনের আড়ালে বিজেপি প্রশাসনকে কব্জা করে রাজনৈতিক ফায়দা লুঠতে চাইছে বলে অভিযোগ করেছেন আম আদমি পার্টির নেতারা।

গত কয়েক মাস ধরেই পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভাগবন্ত মানের সঙ্গে রাজ্যপাল বানোয়ারিলাল পুরোহিতের লড়াই তুঙ্গে উঠেছে। রাজ্য মাদক ব্যবসার রমরমা রুখতে প্রশাসন কোনও পদক্ষেপ করছে না বলে পঞ্জাবের বিজেপটি নেতারা অভিযোগ করেছেন। নিজের প্রাক্তন রাজনৈতিক সতীর্থদের অভিযোগকে ‘বেদবাক্য’ মনে করে মুখ্যমন্ত্রী ভাগবন্ত মানকে চিঠি পাঠিয়েছেন রাজভবনে বসা ‘নব্য ছোটলাট’ বানোয়ারিলাল পুরোহিত। মাদক পাচার রুখতে রাজ্য প্রশাসন কী–কী ব্যবস্থা নিয়েছেন তা বিস্তারিত জানতে চেয়েছেন। যদিও এখনও ওই চিঠির জবাব দেননি পঞ্জাবের মুখ্যমন্ত্রী।

তাতেই আঁতে ঘা লেগেছে বিজেপির দয়ায় রাজ্যপালের কুর্সি বাগানো পুরোহিতের। শুক্রবার মুখ্যমন্ত্রীকে হুশিয়ারি দিয়ে তিনি বলেছেন, ‘মাদক পাচার সংক্রান্ত চিঠির যদি জবাব না পাই, তাহলে রাজ্যে রাষ্ট্রপতি জারির সুপারিশ করব। শুধু তাই নয়, প্রয়োজনে আপনার বিরুদ্ধে ফৌজদারি মামলা শুরু করব।’ যদিও রাজ্যপালের হুমকিকে আমল দিতে চাচ্ছেন না পঞ্জাবের মুখ্যমন্ত্রী।

ঝাড়খণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক পথচারীকে পিষল ট্রাক, মৃত ৭

ধনতেরাস উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

‘থানায় বসে ঋতব্রতদের হয়ে হলফনামায় সই করেছে পুলিশ,’ বিস্ফোরক দাবি অভিষেকের

নৃশংস হত্যাকাণ্ড! স্ত্রী-সহ শ্বশুরবাড়ির সাতজনকে পিটিয়ে খুনের অভিযোগ, গ্রেফতার ক্যাবচালক

সুখ-সমৃদ্ধি কামনা করে ধনতেরাসে দেশবাসীকে শুভেচ্ছা জানলেন প্রধানমন্ত্রী

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

দিল্লির করোল বাগের বাজারে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ২২টি ইঞ্জিন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

আজকের রাশিফল: ধনতেরাসে কাদের ঘরে আসবে ধন-সম্পদ! কার ভাগ্যে অশনি সংকেত?

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!