চণ্ডীগড়: বিশ্ববিদ্যালয়ে মেয়েদের স্নানদৃশ্য, গ্রেফতার জওয়ান

ধৃতের নাম সঞ্জীব সিং

Share:

নিজস্ব প্রতিনিধি, চণ্ডীগড়:  বিশ্ববিদ্যালয় মেয়েদের স্নানের দৃশ্যের ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার সঙ্গে জড়িয়ে গেল ভারতীয় সেনা। ঘটনার সঙ্গে লিপ্ত থাকার অভিযোগে পঞ্জাব পুলিশ অরুণাচল থেকে এক জওয়ানকে গ্রেফতার করেছে। ধৃতের নাম সঞ্জীব সিং। অরুণাচলের সেলা পাস থেকে শনিবার তাকে পঞ্জাব পুলিশের একটি দল গ্রেফতার করে। এই নিয়ে গ্রেফতারের সংখ্যা বেড়ে হল চার। এই ঘটনায় পুলিশ ইতোমধ্যে তিনজনকে গ্রেফতার করেছে। এই তিনের মধ্যে একজন হস্টেল পডু়য়া। সে তাঁর সহপাঠীদের স্নানের দৃশ্য মোবাইলে বন্দি করে। পরে সেটা পাঠিয়ে দেয় তাঁর এক বন্ধুকে। গ্রেফতার দুইয়ের মধ্যে পড়ুয়ার সেই বন্ধুও রয়েছে। সে সোশ্যাল মিডিয়ায় ভিডিয়ো আপলোড করে।

পঞ্জাব পুলিশ এই গ্রেফতারের খবর দিতে গিয়ে জানিয়েছে, চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের স্নানের দৃশ্য সোশ্যাল মিডিয়ায় আপলোড করার ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে সেনাবাহিনীর এক জওয়ানকে শনিবার অরুণাচলের সেলা পাস থেকে গ্রেফতার করা হয়েছে। তাকে ট্রানজিট রিম্যান্ডে পঞ্জাব নিয়ে আসা হবে। ট্রাঞ্জিট রিম্যান্ডে নিয়ে আসার জন্য ইতোমধ্যে জেলার মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের কাছে অনুমতি চাওয়া হয়েছে।

উল্লেখ করা যেতে পারে, চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের স্নানের দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর তেতে ওঠে গোটা পঞ্জাব। পডু়য়ারা ওই সহপাঠীকে গ্রেফতারের দাবি জানায়। রাজ্য সরকারের তরফ থেকে ঘটনার যথাযথ তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে। শুরু হয় ধরপাকড়। সেই ধরপাকড়ের ধাক্কায় ধরা পড়ে তিনজন। এবার ধরা পড়ল চতুর্থজন।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২