লোকসভা থেকে সাংসদপদ খারিজ মানুষকে সেবা করার বিশাল সুযোগ করে দিয়েছে: রাহুল

মোদি পদবি নিয়ে বিতর্কিত মন্তব্য করার জেরে লোকসভা থেকে তাঁর সাংসদপদ খারিজ হয়েছে রাহুলের।

Share:

নিজস্ব প্রতিনিধি: মোদি পদবি নিয়ে বিতর্কিত মন্তব্য করার জেরে লোকসভা থেকে তাঁর সাংসদপদ খারিজ হয়েছে। কিন্তু সাংসদপদ খারিজ হওয়ার ফলে মানুষকে সেবা করার জন্য আরও বেশি সুযোগ পেয়েছেন বলে দাবি করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। বুধবার রাতে আমেরিকার ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির ক্যাম্পাসে (Stanford University Campus) ভারতীয় পড়ুয়াদের সঙ্গে আলাপচারিতার মাঝে তাদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান রাহুল।

বুধবার পড়ুয়াদের সঙ্গে আলাপচারিতার সময় রাহুল বলেন, তিনি কখনও কল্পনা করেননি যে রাজনীতিতে যোগ দেওয়ার পর কোনওদিন তিনি লোকসভার সাংসদপদ থেকে খারিজ হবেন। রাহুল গান্ধি বলেন, ‘কিন্তু তারপরে আমি মনে করি এটি আসলে আমাকে একটি বিশাল সুযোগ দিয়েছে। সম্ভবত আমি যে সুযোগটি পেয়েছি তার চেয়ে অনেক বড়। রাজনীতি এভাবেই কাজ করে।’

উল্লেখ্য কেরলের ওয়েনাডের সাংসদ ছিলেন রাহুল গান্ধি। ২০১৯ সালে লোকসভা নির্বাচনের আগে একটি জনসভায় তিনি মোদি পদবি নিয়ে মন্তব্য করেছিলেন। এরপর কংগ্রেস নেতার বিরুদ্ধে আদালতে মানহানির মামলা করেন সে রাজ্যের বিজেপি নেতা। আদালতে দোষী সাব্যস্ত হওয়ার পর রাহুলের সাংসদপদ খারিজ করা হয় লোকসভা থেকে।

নিরাপত্তাজনিত কারণে লন্ডনে বাতিল তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের অনুষ্ঠান

বাস দুর্ঘটনার খবর সংগ্রহের সময় ভয়াবহ বিপর্যয়, হেলিকপ্টার ভেঙে মৃত ৩

রাজস্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় মৃত ৪

দুপুরের পর থেকে বদলাবে কলকাতার আবহাওয়া, কোন কোন জেলায় হবে বৃষ্টি?

থাইরয়েডের ৫টি প্রাথমিক লক্ষণ, অবহেলা করলেই বড় বিপদ!

সাতসকালে ইডির হানা! কলকাতার ৬ জায়গায় চলছে তল্লাশি, কিসের খোঁজে অভিযান?

মাত্র ৪৯ টাকায় আনলিমিটেড ডেটা! দুর্দান্ত রিচার্জ প্ল্যান নিয়ে হাজির Jio

অষ্টমীর অঞ্জলির মাঝে হঠাৎ কেঁপে উঠল প্রতিমা, বাঁকুড়ার পালবাড়ির দুর্গাপুজো ঘিরে আজও রয়েছে রহস্য!

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

ফের ব্যাটিং বিপর্যয় আফগানদের, সিরিজ জিততে শ্রেয়সদের চাই মাত্র ১৬০ রান

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল