৪ সেপ্টেম্বর থেকে জম্মু- কাশ্মীরে  নির্বাচনী প্রচারে নামছেন রাহুল  

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সামনেই জম্মু- কাশ্মীরে বিধানসভা  নির্বাচন। আর সেই নির্বাচনের আগেই বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে শুরু হয়েছে রাজনৈতিক প্রচার। এই আবহে এবার মেগা জনসভা  করতে চলেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি। আগামী ৪ সেপ্টেম্বর ভূস্বর্গে তিনি  প্রচার শুরু করবেন।

এই প্রসঙ্গে এআইসিসি-র সাধারণ সম্পাদক গুলাম আহমেদ মীর জানিয়েছেন, ‘৪ সেপ্টেম্বর জম্মু ও কাশ্মীরে যাবেন রাহুল গান্ধি। কাশ্মীরের পাশাপাশি জম্মুতেও জোট প্রার্থীদের হয়ে তিনি  নির্বাচনী প্রচার সমাবেশে ভাষণ দেবেন। এছাড়াও রাহুল ডোরু স্টেডিয়ামে একটি নির্বাচনী জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে।‘ শুধু রাহুল নয়, জানা গিয়েছে জম্মু- কাশ্মীরে নির্বাচনী প্রচারে যাবেন মল্লিকার্জুন খাড়গে এবং প্রিয়াঙ্কা গান্ধি বঢরা সহ ৪০ জনের বেশি তারকা প্রচারক।

উল্লেখ্য, ১৮ ই সেপ্টেম্বর থেকে শুরু হবে জম্মু – কাশ্মীরে বিধানসভা নির্বাচন। প্রথম দফার ভোট ১৮ সেপ্টেম্বর, দ্বিতীয় দফার ভোট ২৫ সেপ্টেম্বর এবং শেষ দফার ভোট ১ অক্টোবর। ৪ অক্টোবর প্রকাশিত হবে ফলাফল। বিধানসভা নির্বাচনে মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটার ৪৪ লাখ ৪৬ হাজার, নারী ভোটার ৩ লাখ ৭১ হাজার ৮৮০ জন। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, প্রতি কেন্দ্রে গড় ভোটার ৭৩৫ জন। জম্মু ও কাশ্মীরের মোট ৯০টি বিধানসভা কেন্দ্রের মধ্যে হবে নির্বাচন।

জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রী! বাড়ল নিরাপত্তা, বুলেটপ্রুফ গাড়ি পেলেন শুভেন্দু

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় শান্তি মিছিলে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত ৭

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় সোম থেকে দক্ষিণবঙ্গে তুমুল দুর্যোগের আশঙ্কা

টুলুর ম্যানেজারের বাড়িতে উদ্ধার লাল ট্রলি! কী রয়েছে? খতিয়ে দেখছে পুলিশ

দুই মামলায় জামিন পেলেন চিন্ময় প্রভু, তবে জেলেই থাকতে হচ্ছে

২ বছর বাদে প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা, ৫ অগস্ট সাংবাদিক বৈঠক করবেন

প্রকাশ্যে বোরকা পরিহিত মহিলাকে শ্লীলতাহানি, সিসিটিভি ফুটেজ খতিয়ে অভিযুক্তকে পাকড়াও করল পুলিশ

হাসপাতালের ১০০ গজের মধ্যে বিড়ি-সিগারেট-মদের দোকান নয়, নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

ইন্দোনেশিয়ায় ফেরিতে ভয়াবহ আগুন, মৃত ৫, নিখোঁজ ৪১

দুপুরে নেমে এল আঁধার, বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি শহরে

স্কুল-কলেজে নেশামুক্তির বার্তা দেওয়া হচ্ছে, নতুন প্রকল্পের সূচনা করে জানালেন প্রধানমন্ত্রী মোদি

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রোনাল্ডো! প্রকাশ্যে এল তারিখ, কোথায় হবে অনুষ্ঠান?

৩ দিন পর বরফের নিচ থেকে উদ্ধার নেপালি পর্বতারোহীর দেহ, এখনও নিখোঁজ ৫

ঘুমন্ত অবস্থায় মহিলার ঘাড় ধরে জঙ্গলে টেনে নিয়ে গেল বাঘ, তারপর…